করোনাভাইরাসের সংক্রমণ প্রতিরোধে গত ২ মাসে ১২২২ ব্যক্তি ও প্রতিষ্ঠানকে জরিমানা Latest Update News of Bangladesh

বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬, ০৪:৪৬ অপরাহ্ন

বিজ্ঞপ্তি :
Latest Update Bangla News 24/7 আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি ভয়েস অব বরিশালকে জানাতে ই-মেইল করুন- inbox.voiceofbarishal@gmail.com অথবা hmhalelbsl@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।*** প্রতিনিধি নিয়োগ চলছে!! বরিশাল বিভাগের সমস্ত জেলা,উপজেলা,বরিশাল মহানগরীর ৩০টি ওয়ার্ড ও ক্যাম্পাসে প্রতিনিধি নিয়োগ চলছে! ফোন: ০১৭৬৩৬৫৩২৮৩
সংবাদ শিরোনাম:
ইরান উত্তেজনার মধ্যে মিত্রদের অস্ত্র দিচ্ছে যুক্তরাষ্ট্র পাকিস্তানকে পেছনে ফেলে এগোল বাংলাদেশ নারী ক্রিকেট যুদ্ধ বন্ধে পাকিস্তানের মাধ্যমে যুক্তরাষ্ট্রকে নতুন প্রস্তাব দিল ইরান স্বৈরাচার শ্রমিকদের ভাগ্য নিয়ে ছিনিমিনি খেলেছে: প্রধানমন্ত্রী ‘গুপ্ত রাজনীতি করে না ইসলামী আন্দোলন বাংলাদেশ’: ফয়জুল করীম একাত্তরের জামায়াত ও বর্তমান জামায়াত এক নয়: মিয়া গোলাম পরওয়ার শ্রমিক আন্দোলনের ইতিহাসে পহেলা মে এড়িয়ে যুক্তরাষ্ট্র মার্কিন যুদ্ধজাহাজে রসদ সরবরাহ শুরু, সামরিক প্রস্তুতি জোরদার ইতিহাসের মে দিবস, বর্তমানেও অধিকার আদায়ের লড়াই ইরানের প্রস্তাব প্রত্যাখ্যান, অবরোধ বহাল রাখলেন ট্রাম্প




করোনাভাইরাসের সংক্রমণ প্রতিরোধে গত ২ মাসে ১২২২ ব্যক্তি ও প্রতিষ্ঠানকে জরিমানা

করোনাভাইরাসের সংক্রমণ প্রতিরোধে গত ২ মাসে ১২২২ ব্যক্তি ও প্রতিষ্ঠানকে জরিমানা




ভয়েস অব বরিশাল ডেস্ক॥ করোনাভাইরাসের সংক্রমণ প্রতিরোধে গত ২ মাসে বরিশাল জেলায় ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ৩১৫টি অভিযান পরিচালিত হয়েছে।

জেলা প্রশাসনের মিডিয়া সেল সূত্রে জানা গেছে, এ পর্যন্ত ৩১৫টি মোবাইল কোর্টের মাধ্যমে ৫৪২ জন ব্যক্তি ও ৬৮০টি প্রতিষ্ঠানকে ৪৫ লাখ ২১ হাজার ২৫০ টাকা জরিমানা করা হয়।

এ ছাড়া ৫১ জনকে বিভিন্ন মেয়াদে কারাদন্ড ও ১২টি প্রতিষ্ঠান সিলগালা করে দেয়া হয়। লকডাউনের নিয়ম না মেনে দোকান প্রতিষ্ঠান খোলা রাখা, ওষুধসহ নিত্যপণ্যের অধিক মূল্য আদায়, যানবাহন চলাচল প্রশ্নে সামাজিক দূরত্ব বজায় না রাখা এবং অতিরিক্ত ভাড়া নেয়াসহ নানা অপরাধে এ সব দণ্ড দেয়া ও জরিমানা আদায় করা হয়।

জেলা প্রশাসক এস এম অজিয়র রহমান জানান, জনগণকে করোনা ভাইরাসের সংক্রমণ থেকে রক্ষায় সদা সচেষ্ট রয়েছে প্রশাসন এবং জনস্বার্থে বরিশাল জেলা প্রশাসন কর্তৃক পরিচালিত এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *










Facebook

© ভয়েস অব বরিশাল কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed BY: AMS IT BD