করোনা ভাইরাসের বিস্তাররোধে ব্যতিক্রমধর্মী উদ্যোগ নিয়েছে বরিশাল শেবাচিম Latest Update News of Bangladesh

মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ০৩:৩৭ পূর্বাহ্ন

বিজ্ঞপ্তি :
Latest Update Bangla News 24/7 আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি ভয়েস অব বরিশালকে জানাতে ই-মেইল করুন- inbox.voiceofbarishal@gmail.com অথবা hmhalelbsl@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।*** প্রতিনিধি নিয়োগ চলছে!! বরিশাল বিভাগের সমস্ত জেলা,উপজেলা,বরিশাল মহানগরীর ৩০টি ওয়ার্ড ও ক্যাম্পাসে প্রতিনিধি নিয়োগ চলছে! ফোন: ০১৭৬৩৬৫৩২৮৩
সংবাদ শিরোনাম:
ইরান উত্তেজনার মধ্যে মিত্রদের অস্ত্র দিচ্ছে যুক্তরাষ্ট্র পাকিস্তানকে পেছনে ফেলে এগোল বাংলাদেশ নারী ক্রিকেট যুদ্ধ বন্ধে পাকিস্তানের মাধ্যমে যুক্তরাষ্ট্রকে নতুন প্রস্তাব দিল ইরান স্বৈরাচার শ্রমিকদের ভাগ্য নিয়ে ছিনিমিনি খেলেছে: প্রধানমন্ত্রী ‘গুপ্ত রাজনীতি করে না ইসলামী আন্দোলন বাংলাদেশ’: ফয়জুল করীম একাত্তরের জামায়াত ও বর্তমান জামায়াত এক নয়: মিয়া গোলাম পরওয়ার শ্রমিক আন্দোলনের ইতিহাসে পহেলা মে এড়িয়ে যুক্তরাষ্ট্র মার্কিন যুদ্ধজাহাজে রসদ সরবরাহ শুরু, সামরিক প্রস্তুতি জোরদার ইতিহাসের মে দিবস, বর্তমানেও অধিকার আদায়ের লড়াই ইরানের প্রস্তাব প্রত্যাখ্যান, অবরোধ বহাল রাখলেন ট্রাম্প




করোনা ভাইরাসের বিস্তাররোধে ব্যতিক্রমধর্মী উদ্যোগ নিয়েছে বরিশাল শেবাচিম

করোনা ভাইরাসের বিস্তাররোধে ব্যতিক্রমধর্মী উদ্যোগ নিয়েছে বরিশাল শেবাচিম




ভয়েস অব বরিশাল ডেস্ক॥ করোনা ভাইরাসের বিস্তাররোধে সরকারি নির্দেশনা মেনে সোশ্যাল ডিসট্যান্স বা সামাজিক দূরত্ব বজায় রাখতে এবার ব্যতিক্রমধর্মী উদ্যোগ নিয়েছে বরিশাল শের-ই-বাংলা মেডিক্যাল কলেজ (শেবাচিম) হাসপাতালের চিকিৎসকেরা। ইতোমধ্যে হাসপাতালের বিভিন্ন জায়গায় চিকিৎসকরা রং দিয়ে গোল চিহ্ন একে দিয়েছেন।

ওইসব গোল চিহ্নিত জায়গায় দাঁড়িয়ে রোববার সকাল থেকে সেবা নিতে শুরু করেছেন রোগী ও তাদের স্বজনরা। এতে করে সাধারণ মানুষের মধ্যে সচেতনতা সৃষ্টি হচ্ছে।

হাসপাতালের আন্তঃবিভাগ চিকিৎসক পরিষদের সভাপতি ডাঃ সুদীপ কুমার হালদার বলেন, আমরা জেগে আছি আপনাদের ভালো থাকার আশায়। তাই করোনা ভাইরাসের বিস্তাররোধে সরকারের নির্দেশনা মেনে সোশ্যাল ডিসট্যান্স বা সামাজিক দূরত্ব বজায় রাখতে হাসপাতালের বিভিন্ন জায়গায় রং দিয়ে গোল চিহ্ন একে দেয়া হয়েছে।

সরেজমিনে দেখা গেছে, হাসপাতালের বিভিন্ন বিভাগের সামনের করিডোর, বহির্বিভাগ টিকিট কাউন্টারের সামনে রং দিয়ে সামাজিক দূরত্ব বজায় রাখতে গোল চিহ্ন একে দিয়েছেন চিকিৎসকেরা। পাশাপাশি সেবা নিতে আসা রোগী ও তাদের স্বজনদের সেই চিহ্নিত ঘরে দাঁড়িয়ে থাকতেও দেখা গেছে। চিকিৎসকদের এ কাজকে সাধুবাদ জানিয়েছেন রোগীর স্বজনরা।

সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *










Facebook

© ভয়েস অব বরিশাল কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed BY: AMS IT BD