করোনা: গৌরনদীতে গুজব ছড়ানোর অভিযোগে ইমাম-শিক্ষকসহ আটক ৬ Latest Update News of Bangladesh

শুক্রবার, ১২ জুন ২০২৬, ০৩:১২ অপরাহ্ন

বিজ্ঞপ্তি :
Latest Update Bangla News 24/7 আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি ভয়েস অব বরিশালকে জানাতে ই-মেইল করুন- inbox.voiceofbarishal@gmail.com অথবা hmhalelbsl@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।*** প্রতিনিধি নিয়োগ চলছে!! বরিশাল বিভাগের সমস্ত জেলা,উপজেলা,বরিশাল মহানগরীর ৩০টি ওয়ার্ড ও ক্যাম্পাসে প্রতিনিধি নিয়োগ চলছে! ফোন: ০১৭৬৩৬৫৩২৮৩
সংবাদ শিরোনাম:
ইরান উত্তেজনার মধ্যে মিত্রদের অস্ত্র দিচ্ছে যুক্তরাষ্ট্র পাকিস্তানকে পেছনে ফেলে এগোল বাংলাদেশ নারী ক্রিকেট যুদ্ধ বন্ধে পাকিস্তানের মাধ্যমে যুক্তরাষ্ট্রকে নতুন প্রস্তাব দিল ইরান স্বৈরাচার শ্রমিকদের ভাগ্য নিয়ে ছিনিমিনি খেলেছে: প্রধানমন্ত্রী ‘গুপ্ত রাজনীতি করে না ইসলামী আন্দোলন বাংলাদেশ’: ফয়জুল করীম একাত্তরের জামায়াত ও বর্তমান জামায়াত এক নয়: মিয়া গোলাম পরওয়ার শ্রমিক আন্দোলনের ইতিহাসে পহেলা মে এড়িয়ে যুক্তরাষ্ট্র মার্কিন যুদ্ধজাহাজে রসদ সরবরাহ শুরু, সামরিক প্রস্তুতি জোরদার ইতিহাসের মে দিবস, বর্তমানেও অধিকার আদায়ের লড়াই ইরানের প্রস্তাব প্রত্যাখ্যান, অবরোধ বহাল রাখলেন ট্রাম্প




করোনা: গৌরনদীতে গুজব ছড়ানোর অভিযোগে ইমাম-শিক্ষকসহ আটক ৬

করোনা: গৌরনদীতে গুজব ছড়ানোর অভিযোগে ইমাম-শিক্ষকসহ আটক ৬




গৌরনদী প্রতিনিধি॥ করোনা সম্পর্কে ভুল তথ্য দিয়ে মাইকিং ও ফেসবুকে গুজব ছড়ানোর অভিযোগে বরিশালের গৌরনদী উপজেলায় মসজিদের দুই ইমাম ও দুই শিক্ষকসহ ছয়জনকে আটক করেছে পুলিশ। বুধবার (১ এপ্রিল) উপজেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

 

আটকরা হলেন- গৌরনদী মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক রফিকুল ইসলাম, বার্থী কলেজের শিক্ষক সালমা আক্তার, বানিয়াছড়ি মসজিদের ইমাম আব্দুল কাদের, উত্তর বিজয়পুর মসজিদের ইমাম হাসান আল-মামুন, অবসরপ্রাপ্ত সার্জেন্ট সিরাজুল ইসলাম, অবসরপ্রাপ্ত শিক্ষিকা দিপালী দেবনাথ। তাদের মধ্যে দুই ইমাম এবং অবসরপ্রাপ্ত সার্জেন্টকে মসদিজের মাইকে এবং অপর তিনজনকে ফেসবুকে করোনা সম্পর্কে গুজব ছড়ানোর অভিযোগে আটক করা হয়।

 

গৌরনদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম সরোয়ার জানান, আটকরা মানুষের মধ্যে করোনা সম্পর্কে নেতিবাচক খবর ছড়াচ্ছিলো। এ অভিযোগে তাদের আটক করা হয়। তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *










Facebook

© ভয়েস অব বরিশাল কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed BY: AMS IT BD