করোনা ইউনিটে জ্বর, কাশি ও শ্বাসকষ্টে একদিনে চারজনের মৃত্যুর Latest Update News of Bangladesh

বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ০৮:৩৬ পূর্বাহ্ন

বিজ্ঞপ্তি :
Latest Update Bangla News 24/7 আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি ভয়েস অব বরিশালকে জানাতে ই-মেইল করুন- inbox.voiceofbarishal@gmail.com অথবা hmhalelbsl@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।*** প্রতিনিধি নিয়োগ চলছে!! বরিশাল বিভাগের সমস্ত জেলা,উপজেলা,বরিশাল মহানগরীর ৩০টি ওয়ার্ড ও ক্যাম্পাসে প্রতিনিধি নিয়োগ চলছে! ফোন: ০১৭৬৩৬৫৩২৮৩
সংবাদ শিরোনাম:
প্রধানমন্ত্রীর সঙ্গে রোসাটম প্রধানের গুরুত্বপূর্ণ বৈঠক, পারমাণবিক যুগে বাংলাদেশ ট্রাম্প অসন্তুষ্ট, ইরানের তিন ধাপের শান্তি প্রস্তাবে অচলাবস্থা আবার কমলো সোনার দাম, স্বস্তি ক্রেতাদের সামরিক হামলার অভিযোগে পাকিস্তান-আফগান সম্পর্ক তলানিতে হজে গিয়ে মৃত বাংলাদেশি হজযাত্রীর সংখ্যা ছয় ৯২৫ মেগাওয়াট বিদ্যুৎ যোগে স্বস্তির আশা দেশজুড়ে মক্কায় চার বাংলাদেশি হজযাত্রীর মৃত্যু, সতর্কতা জারি প্রশাসনের সারা দেশে বৃষ্টির সম্ভাবনা, কমবে তাপপ্রবাহের তীব্রতা মধ্যপ্রাচ্য সংকট: আলোচনায় অগ্রগতি নেই, বিশ্ববাজারে তেলের দাম ঊর্ধ্বমুখী রাজাপুরে ইটবোঝাই ট্রলি খাদে পড়ে হেল্পারের মৃত্যু




করোনা ইউনিটে জ্বর, কাশি ও শ্বাসকষ্টে একদিনে চারজনের মৃত্যুর

করোনা ইউনিটে জ্বর, কাশি ও শ্বাসকষ্টে একদিনে চারজনের মৃত্যুর




ভয়েস অব বরিশাল ডেস্ক॥ করোনা ইউনিটে জ্বর, কাশি ও শ্বাসকষ্টে একদিনে চারজনের মৃত্যুর হয়েছে বলে জানা গেছে। বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক বাকির হোসেন জানান, রোববার বেলা সাড়ে ১১টায় ৬৫ বছর বয়সী এক ব্যক্তির মৃত্যু হয়েছে। প্রচন্ড শ্বাসকষ্ট ও জ্বর নিয়ে সকাল সাড়ে ৯টায় তাকে করোনাভাইরাস ইউনিটে ভর্তি করা হয়েছিল।

 

তিনি নগরীর কাজিপাড়ার বাসিন্দা। শনিবার রাত সাড়ে ১২টায় মারা যান উজিরপুর উপজেলার সাতলা গ্রামের ৫০ বছর বয়সী এক ব্যক্তি।

জ্বর ও শ্বাসকষ্ট নিয়ে মৃত্যুর এক ঘণ্টা আগে রাত সাড়ে ১১টায় তাকে করোনাভাইরাস ইউনিটে ভর্তি করা হয়েছিল।

একই উপসর্গে আক্রান্ত মুলাদী উপজেলার ৪৫ বছর বয়সী একজন শনিবার বিকাল সোয়া ৫টায় এবং বাকেরগঞ্জ উপজেলার কলসকাঠি গ্রামের ৬০ বছরের একজন একই দিন বেলা সাড়ে ১১টায় মারা যান বলে বাকির হোসেন জানান।

তিনি আরও জানান, এ পর্যন্ত শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের করোনাভাইরাস ইউনিটে ৩৩ জনের মৃত্যু হয়েছে। পরবর্তীতে নমুনা পরীক্ষায় তিন জনের শরীরে কোভিড-১৯ এর অস্তিত্ব পাওয়া যায়। মৃত ব্যক্তিদের নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য শের-ই বাংলা মেডিকেল কলেজের পিসিআর ল্যাবে পাঠানো হয়েছে বলে জানান তিনি

সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *










Facebook

© ভয়েস অব বরিশাল কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed BY: AMS IT BD