কপালগুণে বাঁচলেন পানি সম্পদ প্রতিমন্ত্রী Latest Update News of Bangladesh

মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ০৩:৩৬ পূর্বাহ্ন

বিজ্ঞপ্তি :
Latest Update Bangla News 24/7 আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি ভয়েস অব বরিশালকে জানাতে ই-মেইল করুন- inbox.voiceofbarishal@gmail.com অথবা hmhalelbsl@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।*** প্রতিনিধি নিয়োগ চলছে!! বরিশাল বিভাগের সমস্ত জেলা,উপজেলা,বরিশাল মহানগরীর ৩০টি ওয়ার্ড ও ক্যাম্পাসে প্রতিনিধি নিয়োগ চলছে! ফোন: ০১৭৬৩৬৫৩২৮৩
সংবাদ শিরোনাম:
ইরান উত্তেজনার মধ্যে মিত্রদের অস্ত্র দিচ্ছে যুক্তরাষ্ট্র পাকিস্তানকে পেছনে ফেলে এগোল বাংলাদেশ নারী ক্রিকেট যুদ্ধ বন্ধে পাকিস্তানের মাধ্যমে যুক্তরাষ্ট্রকে নতুন প্রস্তাব দিল ইরান স্বৈরাচার শ্রমিকদের ভাগ্য নিয়ে ছিনিমিনি খেলেছে: প্রধানমন্ত্রী ‘গুপ্ত রাজনীতি করে না ইসলামী আন্দোলন বাংলাদেশ’: ফয়জুল করীম একাত্তরের জামায়াত ও বর্তমান জামায়াত এক নয়: মিয়া গোলাম পরওয়ার শ্রমিক আন্দোলনের ইতিহাসে পহেলা মে এড়িয়ে যুক্তরাষ্ট্র মার্কিন যুদ্ধজাহাজে রসদ সরবরাহ শুরু, সামরিক প্রস্তুতি জোরদার ইতিহাসের মে দিবস, বর্তমানেও অধিকার আদায়ের লড়াই ইরানের প্রস্তাব প্রত্যাখ্যান, অবরোধ বহাল রাখলেন ট্রাম্প




কপালগুণে বাঁচলেন পানি সম্পদ প্রতিমন্ত্রী

কপালগুণে বাঁচলেন পানি সম্পদ প্রতিমন্ত্রী




নিজস্ব প্রতিবেদক॥  ঢাকা থেকে বরিশালে আসার সময় এমভি পারাবত-১১ নামে একটি লঞ্চের ধাক্কায় ক্ষতিগ্রস্ত হয়েছে এমভি সুন্দরবন-১০। এতে, অল্পের জন্য প্রাণে রক্ষা পেয়েছেন লঞ্চে থাকা পানি সম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী কর্নেল (অব.) জাহিদ ফারুক শামীমসহ সহস্রাধিক যাত্রী। বুধবার (১৭ জুলাই) মধ্যরাতে এ দুর্ঘটনা ঘটে। তবে, বৃহস্পতিবার (১৮ জুলাই) সকালে নিরাপদেই বরিশাল নদীবন্দরে পৌঁছায় সুন্দরবন-১০।

বিষয়টি নিশ্চিত করে বরিশাল নদীবন্দর কর্মকর্তা আজমল হুদা মিঠু সরকার বলেন, এরই মধ্যে বন্দর কর্তৃপক্ষ, জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও নৌ পুলিশের কর্মকর্তারা ক্ষতিগ্রস্ত লঞ্চটি পরিদর্শন করেছেন। এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

ক্ষতিগ্রস্ত লঞ্চের মাস্টার মজিবর রহমান বলেন, বুধবার (১৭ জুলাই) রাতে ঢাকা থেকে যাত্রী নিয়ে সুন্দরবন-১০ ও পারাবত-১১ লঞ্চ দু’টি বরিশালের উদ্দেশে রওনা হয়। মধ্যরাতে হিজলার মিয়ারচর এলাকায় আমাদের লঞ্চের পেছনে সজোরে ধাক্কা দেয় পারাবত-১১। এতে সুন্দরবন-১০’র নিচতলার ডেক ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়েছে। এসময় যাত্রীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়লেও কোনো হতাহতের ঘটনা ঘটেনি।

তিনি বলেন, এ বিষয়ে বিআইডব্লিএ কর্তৃপক্ষকে লিখিত অভিযোগ দেওয়া হয়েছে। এখন পর্যন্ত লঞ্চের ১১ লাখ টাকার ক্ষতি নিরুপণ করা সম্ভব হয়েছে।

পারাবত-১১’র মাস্টার শামীম বলেন, লঞ্চের গতি কমই ছিল। তবে, পানির স্রোত বেশি ও সুন্দরবন-১০ লঞ্চটি হঠাৎ গতি কমিয়ে দেওয়ায় এ দুর্ঘটনা ঘটেছে।

বরিশাল সদর নৌ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লাহ আল মামুন বলেন, সুন্দরবন-১০ লঞ্চে পানি সম্পদ প্রতিমন্ত্রী জাহিদ ফারুক শামীমসহ যারা যাত্রী ছিলেন, তাদের কারো কোনো ক্ষতি হয়নি। আমরা উভয় লঞ্চের মাস্টারের বক্তব্য শুনেছি। এ ঘটনায় মেরিন আইনে মামলা হবে।

বিআইডব্লিউটিএর নৌ-নিরাপত্তা ও ট্রাফিক ব্যবস্থাপনা বিভাগের পরিদর্শক (টিআই) মো. কবির হোসেন বলেন, পারাবত-১১ লঞ্চটি দ্রুতগতির কারণে নিয়ন্ত্রণ হারিয়ে এ দুর্ঘটনা ঘটিয়েছে। এতে সুন্দরবন-১০ লঞ্চের ইঞ্চিনরুম সংলগ্ন ৫০ ফুট বডি দুমড়ে-মুচড়ে গেছে। তবে, কোনো যাত্রীর ক্ষতি হয়নি।

তিনি বলেন, এ ঘটনায় দুপুর সাড়ে ৩টা পর্যন্ত কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি। তবে, প্রতিমন্ত্রী মহোদয় নৌ-পরিবহন অধিদফতরের ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে এ বিষয়ে ব্যবস্থা নিতে বলেছেন।

সূত্র জানায়, পারাবত-১১’র মাস্টার শামীমের বিরুদ্ধে বেপরোয়া লঞ্চ চালনার অভিযোগ ছিল আগে থেকেই। এর আগে, সুন্দরবন-৮ লঞ্চকে ধাক্কা দিয়েছিল পারাবত-১১।

সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *










Facebook

© ভয়েস অব বরিশাল কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed BY: AMS IT BD