এলএলবি পরীক্ষায় বরিশালে ২৫ জন পরীক্ষার্থীকে বহিষ্কার Latest Update News of Bangladesh

মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ০১:৪৭ পূর্বাহ্ন

বিজ্ঞপ্তি :
Latest Update Bangla News 24/7 আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি ভয়েস অব বরিশালকে জানাতে ই-মেইল করুন- inbox.voiceofbarishal@gmail.com অথবা hmhalelbsl@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।*** প্রতিনিধি নিয়োগ চলছে!! বরিশাল বিভাগের সমস্ত জেলা,উপজেলা,বরিশাল মহানগরীর ৩০টি ওয়ার্ড ও ক্যাম্পাসে প্রতিনিধি নিয়োগ চলছে! ফোন: ০১৭৬৩৬৫৩২৮৩
সংবাদ শিরোনাম:
ইরান উত্তেজনার মধ্যে মিত্রদের অস্ত্র দিচ্ছে যুক্তরাষ্ট্র পাকিস্তানকে পেছনে ফেলে এগোল বাংলাদেশ নারী ক্রিকেট যুদ্ধ বন্ধে পাকিস্তানের মাধ্যমে যুক্তরাষ্ট্রকে নতুন প্রস্তাব দিল ইরান স্বৈরাচার শ্রমিকদের ভাগ্য নিয়ে ছিনিমিনি খেলেছে: প্রধানমন্ত্রী ‘গুপ্ত রাজনীতি করে না ইসলামী আন্দোলন বাংলাদেশ’: ফয়জুল করীম একাত্তরের জামায়াত ও বর্তমান জামায়াত এক নয়: মিয়া গোলাম পরওয়ার শ্রমিক আন্দোলনের ইতিহাসে পহেলা মে এড়িয়ে যুক্তরাষ্ট্র মার্কিন যুদ্ধজাহাজে রসদ সরবরাহ শুরু, সামরিক প্রস্তুতি জোরদার ইতিহাসের মে দিবস, বর্তমানেও অধিকার আদায়ের লড়াই ইরানের প্রস্তাব প্রত্যাখ্যান, অবরোধ বহাল রাখলেন ট্রাম্প




এলএলবি পরীক্ষায় বরিশালে ২৫ জন পরীক্ষার্থীকে বহিষ্কার

এলএলবি পরীক্ষায় বরিশালে ২৫ জন পরীক্ষার্থীকে বহিষ্কার




ভয়েস অব বরিশাল ডেস্ক॥  জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে এলএলবি ১ম পর্বের পরীক্ষায় বরিশাল ব্রজমোহন (বিএম) কলেজ কেন্দ্রে ২৫ জন পরীক্ষার্থীকে বহিষ্কার করা হয়েছে। শনিবার (২২ ফেব্রুয়ারি) সকালে জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট তাদের বহিষ্কার করেন। জেলা প্রশাসক এসএম অজিয়র রহমান এ তথ্য জানিয়েছেন।

বরিশালে সুষ্ঠুভাবে এলএলবি পরীক্ষা গ্রহণের জন্য জেলা প্রশাসকের নির্দেশে জেলা প্রশাসনের পাঁচজন নির্বাহী ম্যাজিস্ট্রেট বিএম কলেজ কেন্দ্রে দায়িত্ব পালন করেন। অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট রাজিব আহমেদ ও অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) প্রশান্ত কুমার দাস পরীক্ষা তদারকি করেন।

শনিবারের পরীক্ষায় মোট ৬৯৭ জন অংশগ্রহণ করেন। অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট রাজীব আহমেদ জানান, এলএলবি ১ম বর্ষের পরবর্তী পরীক্ষাগুলোও নকল মুক্ত পরিবেশে সম্পন্ন করার জন্য জেলা প্রশাসনের তদারকি অব্যাহত থাকবে।

সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *










Facebook

© ভয়েস অব বরিশাল কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed BY: AMS IT BD