এমভি জামাল-৫ লঞ্চ: ২০ টাকার ভাত ৬০ টাকা ! Latest Update News of Bangladesh

মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ০৩:১২ পূর্বাহ্ন

বিজ্ঞপ্তি :
Latest Update Bangla News 24/7 আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি ভয়েস অব বরিশালকে জানাতে ই-মেইল করুন- inbox.voiceofbarishal@gmail.com অথবা hmhalelbsl@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।*** প্রতিনিধি নিয়োগ চলছে!! বরিশাল বিভাগের সমস্ত জেলা,উপজেলা,বরিশাল মহানগরীর ৩০টি ওয়ার্ড ও ক্যাম্পাসে প্রতিনিধি নিয়োগ চলছে! ফোন: ০১৭৬৩৬৫৩২৮৩
সংবাদ শিরোনাম:
ইরান উত্তেজনার মধ্যে মিত্রদের অস্ত্র দিচ্ছে যুক্তরাষ্ট্র পাকিস্তানকে পেছনে ফেলে এগোল বাংলাদেশ নারী ক্রিকেট যুদ্ধ বন্ধে পাকিস্তানের মাধ্যমে যুক্তরাষ্ট্রকে নতুন প্রস্তাব দিল ইরান স্বৈরাচার শ্রমিকদের ভাগ্য নিয়ে ছিনিমিনি খেলেছে: প্রধানমন্ত্রী ‘গুপ্ত রাজনীতি করে না ইসলামী আন্দোলন বাংলাদেশ’: ফয়জুল করীম একাত্তরের জামায়াত ও বর্তমান জামায়াত এক নয়: মিয়া গোলাম পরওয়ার শ্রমিক আন্দোলনের ইতিহাসে পহেলা মে এড়িয়ে যুক্তরাষ্ট্র মার্কিন যুদ্ধজাহাজে রসদ সরবরাহ শুরু, সামরিক প্রস্তুতি জোরদার ইতিহাসের মে দিবস, বর্তমানেও অধিকার আদায়ের লড়াই ইরানের প্রস্তাব প্রত্যাখ্যান, অবরোধ বহাল রাখলেন ট্রাম্প




এমভি জামাল-৫ লঞ্চ: ২০ টাকার ভাত ৬০ টাকা !

এমভি জামাল-৫ লঞ্চ: ২০ টাকার ভাত ৬০ টাকা !




নিজস্ব প্রতিবেদক॥  ঢাকা থেকে পটুয়াখালীর উদ্দেশ্যে ছেড়ে আসা এমভি জামাল-৫ লঞ্চটি চরে আটকা পড়ায় চরম দুর্ভোগের শিকার হয়েছে অন্তত ৫ শতাধিক যাত্রী।রোববার দিবাগত রাত ১টার দিকে লঞ্চটি আটকা পরলেও সোমবার বিকাল ৪টার দিকে যাত্রীদের উদ্ধার শুরু করে বরিশাল-পাতারহাট রুটের ছোট একটি একতলা লঞ্চ।

এদিকে লঞ্চটি চরে আটকা পড়ার পর লঞ্চে দেখা দেয় খাদ্য সংকটে। এতে যাত্রীদের চরম দুর্ভোগে পড়তে হয়েছে। বিশেষ করে পানিসহ অন্যান্য খাদ্য সংকটে চরম ভোগান্তিতে পড়েন শিশু, মহিলা ও বৃদ্ধরা।

অন্যদিকে ওই লঞ্চের খাদ্য ব্যবসায়ীরা যাত্রীদের জিম্মি করে চড়া দামে খাদ্য সামগ্রী বিক্রি করেন। এতে যাত্রীদের মধ্যে চরম অসন্তোষ ও ক্ষোভের সৃষ্টি হয়।

যাত্রীদের অভিযোগ, লঞ্চের খাদ্য ব্যবসায়ীরা ১০টার আলু ভর্তা ৫০ টাকা, ১৫ টাকার হাফ লিটার পানি ৬০ টাকা, এক প্লেট ২০ টাকার ভাত ৬০ টাকা, মাছ প্রকারভেদে ৩০০ থেকে সাড়ে ৩৫০ টাকা, মুরগী ১২০ টাকার স্থলে ২০০ টাকা যাত্রীদের কাজ থেকে আদায় করছেন। তারপরও খাদ্য সামগ্রী ছিল অপ্রতুল্য। অনেক যাত্রীরা খেতে না পেরে অসুস্থ হয়ে পরেন।

ওই লঞ্চে থাকা জনতা দুমকী কলেজের প্রভাষক মো. মাসুদুর রহমান ও দশমিনা উপজেলা নির্বাহী অফিসারের সিএ মাহাবুদ্দিন মুন্সি বলেন, লঞ্চে মুল মাস্টারের পরিবর্ততে লঞ্চটি হেলপার দিয়ে চালানো হয়েছে। যার ফলে রোববার রাত ১টায় লঞ্চটি চরে আটকা পড়ে পরদিন সোমবার বিকাল ৪টা পর্যন্ত একই অবস্থায় থাকে। লঞ্চটি চরে উদ্ধারের কোনো ব্যবস্থা নেয়নি কেউ।

তারা বলেন, এতে যাত্রীরা চরম দুর্ভোগে পরেন। পানি ও ভাতসহ বিভিন্ন ধরনের খাদ্য সংকট এবং অস্বাভাবিক মূল্য বৃদ্ধি হওয়ায় অনেক যাত্রীরা বিপাকে পড়েন। এই মূল্যবৃদ্ধির কারণে বেশিরভাগ যাত্রীরাই সারা দিনে কিছুই খেতে পারেননি।

সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *










Facebook

© ভয়েস অব বরিশাল কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed BY: AMS IT BD