তালের বীজ বপন কর্মসূচির উদ্বোধন করেন বরিশাল জেলা প্রশাসক এস এম অজিয়র রহমান Latest Update News of Bangladesh

সোমবার, ১৫ জুন ২০২৬, ০১:৪৮ পূর্বাহ্ন

বিজ্ঞপ্তি :
Latest Update Bangla News 24/7 আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি ভয়েস অব বরিশালকে জানাতে ই-মেইল করুন- inbox.voiceofbarishal@gmail.com অথবা hmhalelbsl@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।*** প্রতিনিধি নিয়োগ চলছে!! বরিশাল বিভাগের সমস্ত জেলা,উপজেলা,বরিশাল মহানগরীর ৩০টি ওয়ার্ড ও ক্যাম্পাসে প্রতিনিধি নিয়োগ চলছে! ফোন: ০১৭৬৩৬৫৩২৮৩
সংবাদ শিরোনাম:
ইরান উত্তেজনার মধ্যে মিত্রদের অস্ত্র দিচ্ছে যুক্তরাষ্ট্র পাকিস্তানকে পেছনে ফেলে এগোল বাংলাদেশ নারী ক্রিকেট যুদ্ধ বন্ধে পাকিস্তানের মাধ্যমে যুক্তরাষ্ট্রকে নতুন প্রস্তাব দিল ইরান স্বৈরাচার শ্রমিকদের ভাগ্য নিয়ে ছিনিমিনি খেলেছে: প্রধানমন্ত্রী ‘গুপ্ত রাজনীতি করে না ইসলামী আন্দোলন বাংলাদেশ’: ফয়জুল করীম একাত্তরের জামায়াত ও বর্তমান জামায়াত এক নয়: মিয়া গোলাম পরওয়ার শ্রমিক আন্দোলনের ইতিহাসে পহেলা মে এড়িয়ে যুক্তরাষ্ট্র মার্কিন যুদ্ধজাহাজে রসদ সরবরাহ শুরু, সামরিক প্রস্তুতি জোরদার ইতিহাসের মে দিবস, বর্তমানেও অধিকার আদায়ের লড়াই ইরানের প্রস্তাব প্রত্যাখ্যান, অবরোধ বহাল রাখলেন ট্রাম্প




তালের বীজ বপন কর্মসূচির উদ্বোধন করেন বরিশাল জেলা প্রশাসক এস এম অজিয়র রহমান

তালের বীজ বপন কর্মসূচির উদ্বোধন করেন বরিশাল জেলা প্রশাসক এস এম অজিয়র রহমান

এক লাখ তালের বীজ বপন কর্মসূচির উদ্বোধন করেন বরিশাল জেলা প্রশাসক এস এম অজিয়র রহমান




ভয়েস অব বরিশাল ডেস্ক॥ প্রাকৃতিক দুর্যোগ প্রশমনকল্পে বরিশাল জেলাব্যাপী এক লাখ তালের বীজ বপন কর্মসূচির শুভ উদ্বোধন করা হয়েছে।

 

 

সোমবার (১৪ সেপ্টেম্বর) সকালে বরিশাল সদরের চরবাড়িয়া ইউনিয়নের মতাশার বাজার এলাকায় এ কর্মসূচির উদ্বোধন করেন জেলা প্রশাসক (ডিসি) এস এম অজিয়র রহমান।

 

 

উদ্বোধনকালে ডিসি অজিয়র বলেন, আজ থেকে বরিশাল জেলার ১০ উপজেলায় এক যোগে চলবে তাল বীজ বপন কর্মসূচি। প্রতি উপজেলায় ১০ হাজার করে তালের বীজ বপন করা হবে।

 

 

এ কর্মসূচি সফল ও সার্থক করতে নিজ নিজ স্থান থেকে বরিশাল জেলার সব ব্যক্তি-প্রতিষ্ঠান সবার সর্বাত্মক সার্বিক সহযোগিতা কামনা করেন জেলা প্রশাসক অজিয়র।

 

 

বরিশাল জেলা প্রশাসনের উদ্যোগে দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তর ও বেসরকারি উন্নয়ন সংস্থাগুলোর সহযোগিতায় এ কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক মো. শহিদুল ইসলাম।

 

 

বরিশাল সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মুনিবুর রহমানের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তর বরিশালের উপ-পরিচালক মোহাম্মদ তৌফিকুল আলম, সামাজিক বন বিভাগ বরিশালের বিভাগীয় বন কর্মকর্তা মো. জি এম রফিক আহাম্মেদ, মহিলা বিষয়ক অধিদপ্তরের উপ-পরিচালক দিলারা খানম, বরিশাল সদর উপজেলার মহিলা ভাইস চেয়ারম্যান রেহানা বেগম, জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা প্রশান্ত কুমার রায়, বরিশাল সদর উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) কামরুজ্জামান প্রমুখ।

সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *










Facebook

© ভয়েস অব বরিশাল কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed BY: AMS IT BD