বুধবার, ১৭ জুন ২০২৬, ০৯:২০ পূর্বাহ্ন
মো. সুজন মোল্লা,বানারীপাড়া॥ সদ্য এসএসসি পাস করা এক শিক্ষার্থীর লাশ উদ্ধার করেছে পুলিশ। ঈদ-উল আজহার দিন শনিবার (১ আগষ্ট) বিকেল সাড়ে ৫ টায় বরিশালের উজিরপুর মডেল থানা পুলিশ মৃতদেটি উদ্ধার করে।
উপজেলার ওটরা ইউনিয়নের পূর্ব কেশবকাঠী (বাগরা ) গ্রামের নানা বাড়ীর পিছনে পুকুরের পূর্ব পাশে একটি পরিত্যক্ত নির্জন জঙ্গল থেকে আবির জামান সাঈদ (১৬) নামের ওই শিক্ষার্থীর পচন ধরা লাশ উদ্ধার করে। আবির ওটরা ইউনিয়নের মধ্য কেশবকাঠী গ্রামের আতিকুজ্জামান বাবুল হাওলাদারের ছেলে।
স্থানীয়দের কাছ থেকে জানা গেছে সে নানা বাড়ীতে থেকে লেখা-পড়া করতো। আবির বৃহস্পতিবার (৩০ জুলাই) পূর্ব কেশবকাঠী নানা বাড়ী থেকে বের হয়ে রহস্যজনকভাবে নিখোঁজ হয়। স্থানীয়রা ১ আগষ্ট বিকেল ৫ টার দিকে পরিত্যক্ত জঙ্গলে একটি লাশ পরে থাকতে দেখে পুলিশকে জানায়।
পরে থানা পুলিশ পচন ধরা লাশটি উদ্ধার করে। পরিবারের লোকজন লাশটি নিখোঁজ আবিরের বলে শনাক্ত করেছে।
এদিকে তাকে পূর্বপরিকল্পিকভাবে হত্যা করে জঙ্গলে ফেলে রাখা হয়েছে, নাকি সে আত্মহত্যা করেছে এ নিয়ে জনমনে প্রশ্ন দেখা দিয়েছে।
উজিরপুর মডেল থানার পুলিশ পরিদর্শক (ওসি) মোঃ জিয়াউল আহসান জানান আবিরের মৃত্যু রহস্য উদঘাটনে লাশ উদ্ধার করে রবিবার (২ আগষ্ট) পোষ্ট মর্ডেম’র জন্য বরিশাল শেবাচিম হাসপাতালে মর্গে পাঠানো হয়েছে।
Leave a Reply