উজিরপুরে বাকপ্রতিবন্ধী গৃহবধূকে ধর্ষণ, প্রতিবেশীর যাবজ্জীবন Latest Update News of Bangladesh

মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ০৪:০৩ পূর্বাহ্ন

বিজ্ঞপ্তি :
Latest Update Bangla News 24/7 আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি ভয়েস অব বরিশালকে জানাতে ই-মেইল করুন- inbox.voiceofbarishal@gmail.com অথবা hmhalelbsl@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।*** প্রতিনিধি নিয়োগ চলছে!! বরিশাল বিভাগের সমস্ত জেলা,উপজেলা,বরিশাল মহানগরীর ৩০টি ওয়ার্ড ও ক্যাম্পাসে প্রতিনিধি নিয়োগ চলছে! ফোন: ০১৭৬৩৬৫৩২৮৩
সংবাদ শিরোনাম:
ইরান উত্তেজনার মধ্যে মিত্রদের অস্ত্র দিচ্ছে যুক্তরাষ্ট্র পাকিস্তানকে পেছনে ফেলে এগোল বাংলাদেশ নারী ক্রিকেট যুদ্ধ বন্ধে পাকিস্তানের মাধ্যমে যুক্তরাষ্ট্রকে নতুন প্রস্তাব দিল ইরান স্বৈরাচার শ্রমিকদের ভাগ্য নিয়ে ছিনিমিনি খেলেছে: প্রধানমন্ত্রী ‘গুপ্ত রাজনীতি করে না ইসলামী আন্দোলন বাংলাদেশ’: ফয়জুল করীম একাত্তরের জামায়াত ও বর্তমান জামায়াত এক নয়: মিয়া গোলাম পরওয়ার শ্রমিক আন্দোলনের ইতিহাসে পহেলা মে এড়িয়ে যুক্তরাষ্ট্র মার্কিন যুদ্ধজাহাজে রসদ সরবরাহ শুরু, সামরিক প্রস্তুতি জোরদার ইতিহাসের মে দিবস, বর্তমানেও অধিকার আদায়ের লড়াই ইরানের প্রস্তাব প্রত্যাখ্যান, অবরোধ বহাল রাখলেন ট্রাম্প




উজিরপুরে বাকপ্রতিবন্ধী গৃহবধূকে ধর্ষণ, প্রতিবেশীর যাবজ্জীবন

উজিরপুরে বাকপ্রতিবন্ধী গৃহবধূকে ধর্ষণ, প্রতিবেশীর যাবজ্জীবন

উজিরপুরে বাকপ্রতিবন্ধী গৃহবধূকে ধর্ষণ, প্রতিবেশীর যাবজ্জীবন




ভয়েস অব বরিশাল ডেস্ক॥ বরিশালের উজিরপুর উপজেলার সাতলা গ্রামে বাকপ্রতিবন্ধী গৃহবধূকে ধর্ষণের দায়ে তার প্রতিবেশী আইউব খন্দকারের যাবজ্জীবন কারাদণ্ডের আদেশ দিয়েছে আদালত। একই সঙ্গে ৫০ হাজার টাকা জরিমানা অনাদায়ে তার আরও তিন বছরের কারাদণ্ড দেয়া হয়।

 

 

সোমবার বিকেলে জেলা নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক মো. আবু শামীম আজাদ আসামির উপস্থিতিতে এ রায় ঘোষণা করেন। দণ্ডপ্রাপ্ত আইউব খন্দকার উজিরপুর উপজেলার সাতলা গ্রামের আফতাব খন্দকারের ছেলে।

 

 

মামলার রায়ের বরাত দিয়ে বরিশাল নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বেঞ্চ সহকারী (পেশকার) মো. আজিবর রহমান জানান, ধর্ষণের শিকার ওই গৃহবধূর বাড়ি ও দণ্ডপ্রাপ্ত আইউব খন্দকারের বাড়ি একই এলাকায়। সেই সুবাদে আইউব খন্দকার প্রায়ই তাদের বাড়ি আসা-যাওয়া করতেন। একপর্যায়ে ওই নারীকে বিভিন্ন প্রলোভন দেখিয়ে কুপ্রস্তাব দেন তিনি। এতে রাজি না হলে ক্ষিপ্ত হন আইউব খন্দকার।

 

 

একপর্যায়ে ২০১৫ সালের ২৮ জানুয়ারি বিকেলে ওই নারীর ছেলে বাড়ির বাইরে যান। এই সুযোগে প্রতিবেশী আইউব খন্দকার ঘরে ঢুকে বাকপ্রতিবন্ধী ওই নারীকে ধর্ষণ করেন।

 

 

এ ঘটনায় পরদিন ২৯ জানুয়ারি ওই নারীর ছেলে বাদী হয়ে আইউব খন্দকারকে আসামি করে উজিরপুর মডেল থানায় ধর্ষণ মামলা করেন।

 

মামলার তদন্ত কর্মকর্তা উজিরপর থানার পরিদর্শক (তদন্ত) ফারুক হোসেন খান একই বছরের ২৯ সেপ্টেম্বর আইউব খন্দকারকে অভিযুক্ত করে আদালতে চার্জশিট দাখিল করেন। ৮ জনের সাক্ষ্যগ্রহণ শেষে অভিযোগ প্রমাণিত হওয়ায় আদালত উপরোক্ত রায় দেন।

সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *










Facebook

© ভয়েস অব বরিশাল কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed BY: AMS IT BD