উজিরপুরে এক তরুণীর লাশ উদ্ধার Latest Update News of Bangladesh

মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ০৪:০৩ পূর্বাহ্ন

বিজ্ঞপ্তি :
Latest Update Bangla News 24/7 আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি ভয়েস অব বরিশালকে জানাতে ই-মেইল করুন- inbox.voiceofbarishal@gmail.com অথবা hmhalelbsl@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।*** প্রতিনিধি নিয়োগ চলছে!! বরিশাল বিভাগের সমস্ত জেলা,উপজেলা,বরিশাল মহানগরীর ৩০টি ওয়ার্ড ও ক্যাম্পাসে প্রতিনিধি নিয়োগ চলছে! ফোন: ০১৭৬৩৬৫৩২৮৩
সংবাদ শিরোনাম:
ইরান উত্তেজনার মধ্যে মিত্রদের অস্ত্র দিচ্ছে যুক্তরাষ্ট্র পাকিস্তানকে পেছনে ফেলে এগোল বাংলাদেশ নারী ক্রিকেট যুদ্ধ বন্ধে পাকিস্তানের মাধ্যমে যুক্তরাষ্ট্রকে নতুন প্রস্তাব দিল ইরান স্বৈরাচার শ্রমিকদের ভাগ্য নিয়ে ছিনিমিনি খেলেছে: প্রধানমন্ত্রী ‘গুপ্ত রাজনীতি করে না ইসলামী আন্দোলন বাংলাদেশ’: ফয়জুল করীম একাত্তরের জামায়াত ও বর্তমান জামায়াত এক নয়: মিয়া গোলাম পরওয়ার শ্রমিক আন্দোলনের ইতিহাসে পহেলা মে এড়িয়ে যুক্তরাষ্ট্র মার্কিন যুদ্ধজাহাজে রসদ সরবরাহ শুরু, সামরিক প্রস্তুতি জোরদার ইতিহাসের মে দিবস, বর্তমানেও অধিকার আদায়ের লড়াই ইরানের প্রস্তাব প্রত্যাখ্যান, অবরোধ বহাল রাখলেন ট্রাম্প




উজিরপুরে এক তরুণীর লাশ উদ্ধার

উজিরপুরে এক তরুণীর লাশ উদ্ধার

উজিরপুর নদীতে ভেসে আসা এক তরুণীর লাশ উদ্ধার




উজিরপুর, থানা প্রতিনিধি॥ বরিশালের উজিরপুর উপজেলার হারতায় সন্ধ্যা নদীর শাখা কঁচা নদীতে ভেসে আসা এক তরুণীর লাশ উদ্ধার করেছে পুলিশ।

আজ শুক্রবার বিকেল ৪টায় উপজেলার হারতা ইউনিয়নের বাবুল সরদারের বাড়ির সামনে নদীতে ভেসে আসা অজ্ঞাত এক তরুণীর বিকৃত লাশ দেখতে পেয়ে উজিরপুর মডেল থানা পুলিশকে জানান স্থানীয়রা। পরে পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বরিশাল শেবাচিম হাসপাতাল মর্গে পাঠায়।

এ সময় উজিরপুর মডেল থানার ওসি (তদন্ত) হেলাল উদ্দিন, হারতা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ডাক্তার হরেন রায়, ইউপি সদস্য নিখিল চক্রবর্তী প্রমুখ উপস্থিত ছিলেন।

এ প্রসঙ্গে উজিরপুর মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) জিয়াউল আহসান জানান, ওই তরুণীর মৃত্যুরহস্য উদঘাটনের জন্য লাশের ময়নাতদন্ত রিপোর্ট পাওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে। এ ছাড়া তার পরিচয় খুঁজে বের করতে চেষ্টা চালানো হচ্ছে।

সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *










Facebook

© ভয়েস অব বরিশাল কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed BY: AMS IT BD