ইলিশ শিকারে নিষেধাজ্ঞা শেষ হচ্ছে কাল Latest Update News of Bangladesh

বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬, ০৩:০৪ অপরাহ্ন

বিজ্ঞপ্তি :
Latest Update Bangla News 24/7 আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি ভয়েস অব বরিশালকে জানাতে ই-মেইল করুন- inbox.voiceofbarishal@gmail.com অথবা hmhalelbsl@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।*** প্রতিনিধি নিয়োগ চলছে!! বরিশাল বিভাগের সমস্ত জেলা,উপজেলা,বরিশাল মহানগরীর ৩০টি ওয়ার্ড ও ক্যাম্পাসে প্রতিনিধি নিয়োগ চলছে! ফোন: ০১৭৬৩৬৫৩২৮৩
সংবাদ শিরোনাম:
ইরান উত্তেজনার মধ্যে মিত্রদের অস্ত্র দিচ্ছে যুক্তরাষ্ট্র পাকিস্তানকে পেছনে ফেলে এগোল বাংলাদেশ নারী ক্রিকেট যুদ্ধ বন্ধে পাকিস্তানের মাধ্যমে যুক্তরাষ্ট্রকে নতুন প্রস্তাব দিল ইরান স্বৈরাচার শ্রমিকদের ভাগ্য নিয়ে ছিনিমিনি খেলেছে: প্রধানমন্ত্রী ‘গুপ্ত রাজনীতি করে না ইসলামী আন্দোলন বাংলাদেশ’: ফয়জুল করীম একাত্তরের জামায়াত ও বর্তমান জামায়াত এক নয়: মিয়া গোলাম পরওয়ার শ্রমিক আন্দোলনের ইতিহাসে পহেলা মে এড়িয়ে যুক্তরাষ্ট্র মার্কিন যুদ্ধজাহাজে রসদ সরবরাহ শুরু, সামরিক প্রস্তুতি জোরদার ইতিহাসের মে দিবস, বর্তমানেও অধিকার আদায়ের লড়াই ইরানের প্রস্তাব প্রত্যাখ্যান, অবরোধ বহাল রাখলেন ট্রাম্প




ইলিশ শিকারে নিষেধাজ্ঞা শেষ হচ্ছে কাল

ইলিশ শিকারে নিষেধাজ্ঞা শেষ হচ্ছে কাল

বরিশালে ২১ দিনে ৫৮৩ মামলা, ৪৫ লাখ মিটার জাল জব্দ




এম.কে. রানা, বরিশাল ॥  ইলিশ শিকারে নিষেধাজ্ঞা শেষ হচ্ছে আগামীকাল বুধবার। ইলিশের উৎপাদন বাড়াতে ২২ দিন মাছ ধরা নিষিদ্ধ ছিল। কাল মধ্যরাত ১২টার পর থেকে এ নিষেধাজ্ঞা উঠে যাবে। এদিকে শেষ সময়ে সরকারি নির্দেশনা বাস্তবায়নে মাঠ পর্যায়ে মোবাইল কোর্ট এবং অভিযান অব্যাহত রয়েছে। ধারাবাহিক অভিযানের অংশ হিসেবে নিষেধাজ্ঞার ২১তম দিনেও বরিশাল জেলার বিভিন্ন নদ-নদীতে অভিযান চালিয়ে ৩৫ জেলেকে আটক করে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। পরে জেলা এবং উপজেলা প্রশাসনের মোবাইল কোর্টে তাদেরকে জেল-জরিমানা করা হয়েছে। অপরদিকে জেলার কয়েক লাখ জেলে মাছ ধরার অপেক্ষায় রয়েছেন। তবে এবার নিষেধাজ্ঞা চলাকালীন ভ্রাম্যমান আদালতের আভিযানিক দলের উপর একাধিক স্থানে হামলার ঘটনা ঘটেছে। এতে জেলেদের বিরুদ্ধে মামলাও দায়ের করেছে কর্তৃপক্ষ। এছাড়া মা ইলিশ সংরক্ষণে জেলা উপজেলা পর্যায়ের প্রশাসন, কোস্টগার্ড, পুলিশ, নৌ-পুলিশ, র‌্যাব ও নৌবাহিনীর সহায়তায় নিরলসভাবে কাজ করেছেন। এদিকে নিষেধাজ্ঞা শেষে ইলিশ ধরতে প্রস্তুতি নিচ্ছেন জেলেরা।

 

 

নিষেধাজ্ঞার শুরুতে অসাধু জেলেরা প্রশাসনের চোখ ফাঁকি দিয়ে মা ইলিশ শিকারে ব্যস্ত হয়ে ওঠে। ভ্রাম্যমান আদালতের শাস্তি এড়াতে অনেক জেলে তাদের শিশু সন্তানদের দিয়ে প্রকাশ্যে কারেন্ট জাল ব্যবহার করে মা ইলিশ নিধনের মহোৎসবে মেতে উঠে। এছাড়া গভীর রাতে অসাধু জেলেরা মা ইলিশ শিকার করে বলে খোদ প্রশাসনের নজরে উঠে আসে। ফলে জেলা উপজেলা পর্যায়ের প্রশাসন, কোস্টগার্ড, পুলিশ, নৌ-পুলিশ, র‌্যাব ও নৌবাহিনীর ছিলেন তৎপর। এবার ইলিশ প্রজনন মৌসুমে ২৫৯টি মোবাইল কোর্টের মাধ্যমে ৫৮৩টি মামলা, ৫২০ জেলেকে জেল হাজতে প্রেরণ ও ৩.৪৭০ লাখ টাকার অর্থদণ্ড দেয়া হয়েছে। এছাড়া ৯১৩টি অভিযানে ৪৪.১৬৬ লাখ মিটার জাল জব্দ করা হয়। যার আনুমানিক মূল্য ৮ লাখ ৮৪ হাজার ৩২০টাকা।

 

 

এদিকে নিষেধাজ্ঞা শুরুর দ্বিতীয় দিন অর্থাৎ ১৫ অক্টোবর রাতেই বরিশাল জেলার হিজলায় প্রথম নৌ-পুলিশের ওপর হামলার ঘটনা ঘটে। এতে দুই পুলিশ সদস্য আহত হয়। আর এ ঘটনায় নামধারী ১০ এবং অজ্ঞাত ২৫-৩০ জনকে আসামি করে নৌ-পুলিশ একটি মামলাও দায়ের করে। ওই মামলায় এখন পর্যন্ত ২ জনকে গ্রেফতার করা হয়েছে।

 

বরিশাল সদর উপজেলার চন্দ্রমোহনে উপজেলার নির্বাহী অফিসার মো. মুনিবুর রহমানের নেতৃত্বাধীন অভিযানিক দলের ওপর হামলার ঘটনা ঘটে ২০ অক্টোবর রাতে। প্রথম ঘটনার ৫ দিন পরে ঘটা ওই ঘটনাতেও পুলিশ সদস্য ও অভিযানিক দলের বোটচালকসহ ৩ জন আহত হন। যে ঘটনাতেও পুলিশ বাদী হয়ে মামলা দায়ের করলে তা তদন্তাধীন রয়েছে।

 

 

দ্বিতীয় ঘটনার ৭ দিন পরে ২৭ অক্টোবর সকালে হিজলায় আবারো হামলার শিকার হন নৌ-পুলিশের সদস্যরা। যে ঘটনায় জেলেদের ছত্রভঙ্গ করতে পুলিশকে সটগান দিয়ে ৪ রাউন্ড ফাকা গুলিও ছুড়তে হয়।

 

 

অপরদিকে নিষেধাজ্ঞার মেয়াদ শেষ হওয়ার পরপরই উপকূলের জেলেরা নদী ও সাগরে ইলিশ ধরতে নামার প্রস্তুতি নিচ্ছেন। সদর উপজেলার লাহারহাট ও টুঙ্গিবাড়িয়া এলাকা ঘুরে দেখা গেছে, এরই মধ্যে জেলেরা জাল, ট্রলার মেরামতসহ সব রকমের কাজ শেষ করেছেন। ট্রলারগুলোতে বাজারসওদা করে ফেলেছেন। এখন ট্রলারের খন্দলে বরফ নেওয়ার পালা। আজ বুধবার রাত ১২টার পরই জেলেরা পুরোদমে নদী ও সাগরের উদ্দেশে নৌকা ভাসাবেন।

 

 

বরিশাল মৎস্য আড়তদার সমিতির সভাপতি আশরাফ আলী জানিয়েছেন, নিষেধাজ্ঞা উঠে যাওয়ার পর প্রতিবছরই সপ্তাহখানেক জালে প্রচুর ইলিশ ধরা পড়ে।

 

 

বরিশাল বিভাগীয় মৎস্য অধিদপ্তরের উপপরিচালক আনিসুর রহমান তালুকদার বলেন, এবার নিষেধাজ্ঞা আগের তুলনায় অনেক বেশি সফল হয়েছে। ভবিষ্যতে ইলিশের উৎপাদন আরও বৃদ্ধি পাবে বলে আশা প্রকাশ করেন তিনি। তিনি বলেন, যে অঞ্চলগুলোতে হামলার ঘটনা ঘটছে, সেখানে অভিযানের কারণে স্বাভাবিকভাবে জেলেরা নদীতে নামতে পারছে না। জেলে নৌকাকে ধাওয়া দিতে গিয়েই মাঝ নদীতে বসেই হামলার ঘটনা ঘটছে নৌ-পুলিশের ওপর।

 

 

উল্লেখ্য, বাংলাদেশে ২০০৩-২০০৪ সাল থেকেই জাটকা রক্ষার কর্মসূচি শুরু করা হয়। তখন থেকেই আস্তে আস্তে ইলিশের উৎপাদন বৃদ্ধি হতে থাকে।

সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *










Facebook

© ভয়েস অব বরিশাল কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed BY: AMS IT BD