আগৈলঝাড়ায় স্ত্রীর মালায় যৌতুক লোভী স্বামী গ্রেফতার Latest Update News of Bangladesh

বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬, ০২:৫৭ পূর্বাহ্ন

বিজ্ঞপ্তি :
Latest Update Bangla News 24/7 আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি ভয়েস অব বরিশালকে জানাতে ই-মেইল করুন- inbox.voiceofbarishal@gmail.com অথবা hmhalelbsl@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।*** প্রতিনিধি নিয়োগ চলছে!! বরিশাল বিভাগের সমস্ত জেলা,উপজেলা,বরিশাল মহানগরীর ৩০টি ওয়ার্ড ও ক্যাম্পাসে প্রতিনিধি নিয়োগ চলছে! ফোন: ০১৭৬৩৬৫৩২৮৩
সংবাদ শিরোনাম:
ইরান উত্তেজনার মধ্যে মিত্রদের অস্ত্র দিচ্ছে যুক্তরাষ্ট্র পাকিস্তানকে পেছনে ফেলে এগোল বাংলাদেশ নারী ক্রিকেট যুদ্ধ বন্ধে পাকিস্তানের মাধ্যমে যুক্তরাষ্ট্রকে নতুন প্রস্তাব দিল ইরান স্বৈরাচার শ্রমিকদের ভাগ্য নিয়ে ছিনিমিনি খেলেছে: প্রধানমন্ত্রী ‘গুপ্ত রাজনীতি করে না ইসলামী আন্দোলন বাংলাদেশ’: ফয়জুল করীম একাত্তরের জামায়াত ও বর্তমান জামায়াত এক নয়: মিয়া গোলাম পরওয়ার শ্রমিক আন্দোলনের ইতিহাসে পহেলা মে এড়িয়ে যুক্তরাষ্ট্র মার্কিন যুদ্ধজাহাজে রসদ সরবরাহ শুরু, সামরিক প্রস্তুতি জোরদার ইতিহাসের মে দিবস, বর্তমানেও অধিকার আদায়ের লড়াই ইরানের প্রস্তাব প্রত্যাখ্যান, অবরোধ বহাল রাখলেন ট্রাম্প




আগৈলঝাড়ায় স্ত্রীর মালায় যৌতুক লোভী স্বামী গ্রেফতার

আগৈলঝাড়ায় স্ত্রীর মালায় যৌতুক লোভী স্বামী গ্রেফতার




আগৈলঝাড়া প্রতিনিধি॥  বরিশালের আগৈলঝাড়ায় স্ত্রী’র দায়ের করা মালায় যৌতুক লোভী নির্যাতনকারী স্বামীকে গ্রেফতার করেছে পুলিশ। থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আফজাল হোসেন এজাহারের বরাত দিয়ে জানান, উপজেলার খাজুরিয়া গ্রামের মৃত অহেদ আলী মিয়ার মেয়ে আসমা খানমের সাথে পাশ্ববর্তি উজিরপুরের সাতলা গ্রামের নূর মোহম্মদ বালীর ছেলে রফিকুল ইসলাম বালি ওরফে সোহেল (৪০)এর সাথে সামাজিকভাবে বিয়ে হয়। দাম্পত্য জীবনে তাদের দুই ছেলে ও দুই মেয়ে রয়েছে।

বিয়ের পর থেকেই দর্জির কাজ করা সোহেল দোকানে কাপড় তোলার জন্য দুই লাখ টাকা যৌতুক দাবি করে আসছিলো। যৌতুকের টাকা দিতে না পারায় আসমাকে বিভিন্ন সময় মারধর করে আসছিলো সোহেল। এরই ধারাবাহিকতায় গত ১৯ জুলাই আসমাকে না জানিয়ে দ্বিতীয় বিয়ে করে সোহেল। আসমা দ্বিতীয় বিয়ের প্রতিবাদ করায় সোহেল পুনরায় তার কাছে দুই লাখ টাকার যৌতুকের দাবি তুললে আসমা দিতে অস্বীকার করায় তাকে বেদম মারধর করে সোহেল। যৌতুক দাবী ও মারধরের ঘটনায় আসমা বাদী হয়ে শনিবার থানায় মামলা দায়ের করে, নং-১৬(২৭.৭.১৯)।

মামলার তদন্তকারী কর্মকর্তা এস আই সাহাবুদ্দিন শনিবার রাতে অভিযান চালিয়ে নির্যাতনকারী স্বামী সোহেলকে গ্রেফতার করে।অপরদিকে জিআর ৮৪/১৭ (আগৈলঝাড়া) মামলার ওয়ারেন্টভুক্ত পলাতক আসামী গৈলা গ্রামের জাকোব বাড়ৈর ছেলে দীপ্ত বাড়ৈকে শনিবার বিকেলে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতারকৃত সোহেল ও দীপ্তকে রবিবার সকালে আদালতে প্রেরণ করা হয়েছে।

সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *










Facebook

© ভয়েস অব বরিশাল কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed BY: AMS IT BD