আগৈলঝাড়ায় লকডাউনে চিকিৎসকের বাড়ি Latest Update News of Bangladesh

মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ০৫:১১ পূর্বাহ্ন

বিজ্ঞপ্তি :
Latest Update Bangla News 24/7 আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি ভয়েস অব বরিশালকে জানাতে ই-মেইল করুন- inbox.voiceofbarishal@gmail.com অথবা hmhalelbsl@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।*** প্রতিনিধি নিয়োগ চলছে!! বরিশাল বিভাগের সমস্ত জেলা,উপজেলা,বরিশাল মহানগরীর ৩০টি ওয়ার্ড ও ক্যাম্পাসে প্রতিনিধি নিয়োগ চলছে! ফোন: ০১৭৬৩৬৫৩২৮৩
সংবাদ শিরোনাম:
ইরান উত্তেজনার মধ্যে মিত্রদের অস্ত্র দিচ্ছে যুক্তরাষ্ট্র পাকিস্তানকে পেছনে ফেলে এগোল বাংলাদেশ নারী ক্রিকেট যুদ্ধ বন্ধে পাকিস্তানের মাধ্যমে যুক্তরাষ্ট্রকে নতুন প্রস্তাব দিল ইরান স্বৈরাচার শ্রমিকদের ভাগ্য নিয়ে ছিনিমিনি খেলেছে: প্রধানমন্ত্রী ‘গুপ্ত রাজনীতি করে না ইসলামী আন্দোলন বাংলাদেশ’: ফয়জুল করীম একাত্তরের জামায়াত ও বর্তমান জামায়াত এক নয়: মিয়া গোলাম পরওয়ার শ্রমিক আন্দোলনের ইতিহাসে পহেলা মে এড়িয়ে যুক্তরাষ্ট্র মার্কিন যুদ্ধজাহাজে রসদ সরবরাহ শুরু, সামরিক প্রস্তুতি জোরদার ইতিহাসের মে দিবস, বর্তমানেও অধিকার আদায়ের লড়াই ইরানের প্রস্তাব প্রত্যাখ্যান, অবরোধ বহাল রাখলেন ট্রাম্প




আগৈলঝাড়ায় লকডাউনে চিকিৎসকের বাড়ি

আগৈলঝাড়ায় লকডাউনে চিকিৎসকের বাড়ি




আগৈলঝাড়া প্রতিনিধি॥ করোনা মোকাবেলায় লকডাউনে থাকা জেলার আগৈলঝাড়া উপজেলার চিকিৎসক ডাঃ হিরন্ময় হালদারের বাড়িতে বাগেরহাট থেকে মেয়ে ও জামাতা আসায় ওই চিকিৎসকের বাড়ি শনিবার দুপুরে লকডাউন করে দিয়েছে প্রশাসন।

 

জানা গেছে, বাগেরহাট উপজেলার মোড়লগঞ্জ থেকে আগৈলঝাড়া উপজেলার গৈলা ইউনিয়নের সুজনকাঠি গ্রামে ডাঃ হিরন্ময় হালদারের বাড়িতে শুক্রবার আসেন তার মেয়ে এবং তার জামাতা।

বিষয়টি এলাকায় জানাজানি হলে এলাকাবাসীর মধ্যে করোনা আতঙ্ক ছড়িয়ে পরে। পরবর্তীতে শনিবার দুপুরে বিক্ষুদ্ধ এলাকাবাসীর উপস্থিতিতে গৈলা ইউনিয়নের চেয়াম্যান শফিকুল হোসেন টিটু ওই চিকিৎসক পরিবারের সদস্যদের বাড়ি থেকে বের হওয়ার রাস্তায় বাঁশ দিয়ে আটকে দিয়ে লকডাউন ঘোষণা করেন।

এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা চৌধরী রওশন ইসলাম জানান, ডাঃ হিরন্ময় হালদারের পরিবারের সকল সদস্যকে হোম কোয়ারেন্টাইনে থাকার নির্দেশ দেয়া হয়েছে।

সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *










Facebook

© ভয়েস অব বরিশাল কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed BY: AMS IT BD