আগৈলঝাড়ায় রাইস মিলে অগ্নিকাণ্ড, ১৬লাখ টাকার ক্ষয় ক্ষতি Latest Update News of Bangladesh

মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ০৩:৩২ পূর্বাহ্ন

বিজ্ঞপ্তি :
Latest Update Bangla News 24/7 আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি ভয়েস অব বরিশালকে জানাতে ই-মেইল করুন- inbox.voiceofbarishal@gmail.com অথবা hmhalelbsl@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।*** প্রতিনিধি নিয়োগ চলছে!! বরিশাল বিভাগের সমস্ত জেলা,উপজেলা,বরিশাল মহানগরীর ৩০টি ওয়ার্ড ও ক্যাম্পাসে প্রতিনিধি নিয়োগ চলছে! ফোন: ০১৭৬৩৬৫৩২৮৩
সংবাদ শিরোনাম:
ইরান উত্তেজনার মধ্যে মিত্রদের অস্ত্র দিচ্ছে যুক্তরাষ্ট্র পাকিস্তানকে পেছনে ফেলে এগোল বাংলাদেশ নারী ক্রিকেট যুদ্ধ বন্ধে পাকিস্তানের মাধ্যমে যুক্তরাষ্ট্রকে নতুন প্রস্তাব দিল ইরান স্বৈরাচার শ্রমিকদের ভাগ্য নিয়ে ছিনিমিনি খেলেছে: প্রধানমন্ত্রী ‘গুপ্ত রাজনীতি করে না ইসলামী আন্দোলন বাংলাদেশ’: ফয়জুল করীম একাত্তরের জামায়াত ও বর্তমান জামায়াত এক নয়: মিয়া গোলাম পরওয়ার শ্রমিক আন্দোলনের ইতিহাসে পহেলা মে এড়িয়ে যুক্তরাষ্ট্র মার্কিন যুদ্ধজাহাজে রসদ সরবরাহ শুরু, সামরিক প্রস্তুতি জোরদার ইতিহাসের মে দিবস, বর্তমানেও অধিকার আদায়ের লড়াই ইরানের প্রস্তাব প্রত্যাখ্যান, অবরোধ বহাল রাখলেন ট্রাম্প




আগৈলঝাড়ায় রাইস মিলে অগ্নিকাণ্ড, ১৬লাখ টাকার ক্ষয় ক্ষতি

আগৈলঝাড়ায় রাইস মিলে অগ্নিকাণ্ড, ১৬লাখ টাকার ক্ষয় ক্ষতি

আগৈলঝাড়ায় রাইস মিলে অগ্নিকাণ্ডে ১৬লাখ টাকার ক্ষয় ক্ষতি




আগৈলঝাড়া প্রতিনিধি॥ বরিশালের আগৈলঝাড়ায় একটি রাইস মিলে অগ্নিকাণ্ডে ১৬লাখ টাকার ক্ষয় ক্ষতি হয়েছে। গৌরনদী ফায়ার সার্ভিস ইউনিটের একটি দল ঘটনাস্থলে পৌঁছে ঘন্টাব্যাপি চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনার আগেই সমস্ত মিল চোখের সামনে পুড়ে ছাই হয়ে যায়।

 

 

প্রত্যক্ষদর্শী ও মিল মালিক আব্দুল লতিফ হাওলাদার জানান, রাজিহার গ্রামে তার ভাই ভাই নামের রাইস মিলে সোমবার রাত ৭টার দিকে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়। মুহুর্তের মধ্যে আগুন মিলের সর্বত্র ছড়িয়ে পড়ে। এসময় বিদ্যুত সচল থাকায় স্থানীয় লোকজন রাইস মিলের আশপাশে যেতে পারেনি।

 

 

 

বিদ্যুৎ সরবরাহ বন্ধ করলে স্থানীয়রা আগুন নেভানোর চেষ্টা চালায়। খবর পেয়ে থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে নেয়ার চেষ্টা চালায়। এদিকে গৌরনদী ফায়ার সার্ভিস ইউনিটের একটি দল সাড়ে ৭টার দিকে ঘটনাস্থলে পৌছে আগুন নিয়ন্ত্রণে নেয়ার চেষ্টা চালায়। ঘন্টাব্যাপি তারা চেষ্টা চালিয়ে আগুন সম্পূর্ণ নিয়ন্ত্রণে আনেন।

 

 

আগুনে ঘরে থাকা ৭শ’ মন ধান, ২শ’ মন চাল, ৩টি ভ্যান, বাক্সে থাকা মূল্যবান দলিল ও কাগজপত্র সবকিছু পুড়ে গেছে। ফায়ার সার্ভিস কর্মীরা জানান, বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত ঘটেছে। একারণে লোকজন আগুনের ধারে কাছে যেতে পারেনি। আগুনে ১৬ লাখ টাকার ক্ষয়ক্ষতি নিরূপন করেছেন তারা।

সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *










Facebook

© ভয়েস অব বরিশাল কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed BY: AMS IT BD