আগৈলঝাড়ায় দাফনের এক মাস পর কবর থেকে তোলা হলো ব্যবসায়ীর লাশ Latest Update News of Bangladesh

মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ০৫:০২ পূর্বাহ্ন

বিজ্ঞপ্তি :
Latest Update Bangla News 24/7 আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি ভয়েস অব বরিশালকে জানাতে ই-মেইল করুন- inbox.voiceofbarishal@gmail.com অথবা hmhalelbsl@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।*** প্রতিনিধি নিয়োগ চলছে!! বরিশাল বিভাগের সমস্ত জেলা,উপজেলা,বরিশাল মহানগরীর ৩০টি ওয়ার্ড ও ক্যাম্পাসে প্রতিনিধি নিয়োগ চলছে! ফোন: ০১৭৬৩৬৫৩২৮৩
সংবাদ শিরোনাম:
ইরান উত্তেজনার মধ্যে মিত্রদের অস্ত্র দিচ্ছে যুক্তরাষ্ট্র পাকিস্তানকে পেছনে ফেলে এগোল বাংলাদেশ নারী ক্রিকেট যুদ্ধ বন্ধে পাকিস্তানের মাধ্যমে যুক্তরাষ্ট্রকে নতুন প্রস্তাব দিল ইরান স্বৈরাচার শ্রমিকদের ভাগ্য নিয়ে ছিনিমিনি খেলেছে: প্রধানমন্ত্রী ‘গুপ্ত রাজনীতি করে না ইসলামী আন্দোলন বাংলাদেশ’: ফয়জুল করীম একাত্তরের জামায়াত ও বর্তমান জামায়াত এক নয়: মিয়া গোলাম পরওয়ার শ্রমিক আন্দোলনের ইতিহাসে পহেলা মে এড়িয়ে যুক্তরাষ্ট্র মার্কিন যুদ্ধজাহাজে রসদ সরবরাহ শুরু, সামরিক প্রস্তুতি জোরদার ইতিহাসের মে দিবস, বর্তমানেও অধিকার আদায়ের লড়াই ইরানের প্রস্তাব প্রত্যাখ্যান, অবরোধ বহাল রাখলেন ট্রাম্প




আগৈলঝাড়ায় দাফনের এক মাস পর কবর থেকে তোলা হলো ব্যবসায়ীর লাশ

আগৈলঝাড়ায় দাফনের এক মাস পর কবর থেকে তোলা হলো ব্যবসায়ীর লাশ

আগৈলঝাড়ায় দাফনের এক মাস পর কবর থেকে তোলা হলো ব্যবসায়ীর লাশ




আগৈলঝাড়া প্রতিনিধি॥ বরিশালের আগৈলঝাড়ায় দাফনের এক মাস পর আদালতের নির্দেশে ব্যবসায়ী আব্দুল মালেক হাওলাদারের মরদেহ কবর থেকে তোলা হয়েছে।

 

 

মামলার তদন্তকারী কর্মকর্তা আগৈলঝাড়া থানার ওসি (তদন্ত) মো. মাজহারুল ইসলাম জানান, আদালতের নির্দেশে বুধবার দুপুরে ইউএনও মো. আবুল হাশেম, চিকিৎসক জাহিদুল ইসলাম, শেবাচিম হাসপাতালের ফরেনসিক বিভাগের ডোম বিজয় ও মামলার তদন্তকারী অফিসারের উপস্থিতিতে মালেক হাওলাদারের লাশ কবর থেকে তোলা হয়। লাশ তোলার পর ওইদিনই ময়নাতদন্তরে জন্য মর্গে পাঠানো হয়।

 

 

ওসি মাজহারুল ইসলাম আরো জানান, উপজেলার ফুল্লশ্রী গ্রামের বাসিন্দা ও উপজেলা সদরের ব্যবসায়ী মালেক হাওলাদার গত ৮ মার্চ রাতে মারা গেলে পরেরদিন সকালে তার লাশ দাফন করে পরিবারের লোকজন।

 

 

নিহতের মেয়ে জামাতা একই গ্রামের আইয়ুব আলীর ছেলে আসাদুল হক তার শ্বশুর মালেকের মৃত্যু স্বাভাবিক নয়; বরং তাকে তার পরিবারের সদস্যরা হত্যা করেছেন। এমন অভিযোগ এনে গত ১৫ মার্চ বরিশাল আদালতে একটি মামলা দায়ের করেন। মামলায় মালেক হাওলাদারের তিন ছেলে, তাদের স্ত্রী ও ছেলেসহ সাতজনকে আসামি করা হয়েছে।

 

 

আদালতের বিচারক আমিনুল ইসলাম আগৈলঝাড়া থানার ওসিকে অভিযোগটি মামলা হিসেবে গণ্য করে তদন্তের নির্দেশ প্রদান করলে ১৭ মার্চ থানায় মামলা হিসেবে রেকর্ড করা হয়। পরবর্তীতে আদালতের নির্দেশে মালেক হাওলাদারের মৃত্যুর সঠিক কারণ উদ্ঘাটনে দাফনের প্রায় ১ মাস পর বুধবার কবর থেকে তার লাশ তোলা হয়।

সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *










Facebook

© ভয়েস অব বরিশাল কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed BY: AMS IT BD