আগৈলঝাড়ায় স্ত্রী-সন্তান নিয়ে শ্রেণিকক্ষ দখল করে শিক্ষকের বসবাস Latest Update News of Bangladesh

শনিবার, ১৩ জুন ২০২৬, ১২:১৩ অপরাহ্ন

বিজ্ঞপ্তি :
Latest Update Bangla News 24/7 আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি ভয়েস অব বরিশালকে জানাতে ই-মেইল করুন- inbox.voiceofbarishal@gmail.com অথবা hmhalelbsl@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।*** প্রতিনিধি নিয়োগ চলছে!! বরিশাল বিভাগের সমস্ত জেলা,উপজেলা,বরিশাল মহানগরীর ৩০টি ওয়ার্ড ও ক্যাম্পাসে প্রতিনিধি নিয়োগ চলছে! ফোন: ০১৭৬৩৬৫৩২৮৩
সংবাদ শিরোনাম:
ইরান উত্তেজনার মধ্যে মিত্রদের অস্ত্র দিচ্ছে যুক্তরাষ্ট্র পাকিস্তানকে পেছনে ফেলে এগোল বাংলাদেশ নারী ক্রিকেট যুদ্ধ বন্ধে পাকিস্তানের মাধ্যমে যুক্তরাষ্ট্রকে নতুন প্রস্তাব দিল ইরান স্বৈরাচার শ্রমিকদের ভাগ্য নিয়ে ছিনিমিনি খেলেছে: প্রধানমন্ত্রী ‘গুপ্ত রাজনীতি করে না ইসলামী আন্দোলন বাংলাদেশ’: ফয়জুল করীম একাত্তরের জামায়াত ও বর্তমান জামায়াত এক নয়: মিয়া গোলাম পরওয়ার শ্রমিক আন্দোলনের ইতিহাসে পহেলা মে এড়িয়ে যুক্তরাষ্ট্র মার্কিন যুদ্ধজাহাজে রসদ সরবরাহ শুরু, সামরিক প্রস্তুতি জোরদার ইতিহাসের মে দিবস, বর্তমানেও অধিকার আদায়ের লড়াই ইরানের প্রস্তাব প্রত্যাখ্যান, অবরোধ বহাল রাখলেন ট্রাম্প




আগৈলঝাড়ায় স্ত্রী-সন্তান নিয়ে শ্রেণিকক্ষ দখল করে শিক্ষকের বসবাস

আগৈলঝাড়ায় স্ত্রী-সন্তান নিয়ে শ্রেণিকক্ষ দখল করে শিক্ষকের বসবাস




আগৈলঝাড়া প্রতিনিধি :  বরিশালের আগৈলঝাড়া রামানন্দের আঁক মাধ্যমিক বিদ্যালয়ের শ্রেণিকক্ষে পরিবার নিয়ে দীর্ঘদিন ধরে বসবাসের অভিযোগ উঠেছে ওই বিদ্যালয়ের সহকারী শিক্ষক তন্ময় বৈদ্যর বিরুদ্ধে। স্থানীয়রা বিষয়টি সাংবাদিকদের জানালে সাংবাদিকারা ঘটনাস্থলে যান। সেখানে ওই শিক্ষক সাংবাদিকদের ওপর ক্ষিপ্ত হয়ে উঠেন।

স্থানীয়দের অভিযোগ সূত্রে জানা গেছে, উপজেলার রাজিহার ইউনিয়নের রামানন্দের আঁক মাধ্যমিক বিদ্যালয়ের শ্রেণিকক্ষে পরিবার নিয়ে কয়েক বছর ধরে বসবাস করে আসছেন ওই বিদ্যালয়ের ব্যবসায় শিক্ষা বিভাগের সহকারী শিক্ষক তন্ময় বৈদ্য। ওই শিক্ষকের বাড়ি একই উপজেলার বাগধা ইউনিয়নের আস্কর গ্রামে। তিনি বিদ্যালয়টির পূর্ব পাশের একতলা নতুন ভবনে একটি শ্রেণিকক্ষ দখল করে তার স্ত্রী ও দুই সন্তান নিয়ে বসবাস করে আসছেন। বসবাসরত কক্ষের সঙ্গে শ্রেণিকক্ষে চলছে পাঠদান। এতে চরম ক্ষোভ প্রকাশ করেছেন অভিভাবকরা। বিদ্যালয়ের টেবিল ও বেঞ্চ দিয়ে তৈরি করা হয়েছে তাদের খাবার টেবিল এবং বিদ্যুৎ ব্যবহারের বিল পরিশোধ করতে হয় বিদ্যালয়ের।

একাধিক শিক্ষার্থী নাম প্রকাশ না করার শর্তে বলে, ক্লাশরুমের সঙ্গে স্ত্রী ও সন্তান নিয়ে বসবাস করাতে তাদের পড়াশোনায় সমস্যা হচ্ছে। ক্লাস চলাকালে রান্না করায় তাদের চোখ জ্বলে এবং হাচি-কাশি হয়।

এ ব্যাপারে বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক কার্তিক চন্দ্র বাড়ৈ বলেন, ‘শিক্ষক তন্ময় বৈদ্যর আবেদনের প্রেক্ষিতেই তাকে বিদ্যালয়ের শ্রেণিকক্ষে থাকতে দেওয়া হয়েছে। ম্যানেজিং কমিটি বিষয়টি ভালো জানেন।

অভিযুক্ত শিক্ষক তন্ময় বৈদ্যর কাছে এ বিষয়ে সাংবাদিকরা জানতে চাইলে তিনি বলেন, ‘এ বিষয়ে আমি সাংবাদিকদের সঙ্গে কথা বলতে রাজি না।

উপজেলা মাধ্যমিক অফিসার মো. মাহাবুবর রহমান সাংবাদিকদের বলেন, যদি ওই শিক্ষক পরিবার নিয়ে শ্রেণিকক্ষ দখল করে বসবাস করে থাকেন তবে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।

ওই বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি নিত্যনন্দ মজুমদার বলেন, আমরা তাকে থাকতে দিছি এটা সত্য। কিন্তু ক্লাশ চলাকালে রান্না করলে শিক্ষার্থীদের সমস্যা হয়, তা আমার জানা ছিল না।

এ ব্যাপারে উপজেলা নির্বাহী অফিসার মো. সাখাওয়াত হোসেন বলেন, ‘বিদ্যালয়ের শ্রেণিকক্ষ দখল করে থাকার কোনো সুযোগ নেই। শিক্ষক শ্রেণিকক্ষ দখল করে থাকার বিষয়টি আমি জানতে পেয়ে উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তাকে সরেজমিন তদন্ত করে ব্যবস্থা নিতে বলেছি।

সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *










Facebook

© ভয়েস অব বরিশাল কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed BY: AMS IT BD