আইনজীবী হত্যার প্রতিবাদে বরিশালে বিক্ষোভ মিছিল, ইস্কন নিষিদ্ধের দাবি Latest Update News of Bangladesh

মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ০৪:৩৪ পূর্বাহ্ন

বিজ্ঞপ্তি :
Latest Update Bangla News 24/7 আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি ভয়েস অব বরিশালকে জানাতে ই-মেইল করুন- inbox.voiceofbarishal@gmail.com অথবা hmhalelbsl@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।*** প্রতিনিধি নিয়োগ চলছে!! বরিশাল বিভাগের সমস্ত জেলা,উপজেলা,বরিশাল মহানগরীর ৩০টি ওয়ার্ড ও ক্যাম্পাসে প্রতিনিধি নিয়োগ চলছে! ফোন: ০১৭৬৩৬৫৩২৮৩
সংবাদ শিরোনাম:
ইরান উত্তেজনার মধ্যে মিত্রদের অস্ত্র দিচ্ছে যুক্তরাষ্ট্র পাকিস্তানকে পেছনে ফেলে এগোল বাংলাদেশ নারী ক্রিকেট যুদ্ধ বন্ধে পাকিস্তানের মাধ্যমে যুক্তরাষ্ট্রকে নতুন প্রস্তাব দিল ইরান স্বৈরাচার শ্রমিকদের ভাগ্য নিয়ে ছিনিমিনি খেলেছে: প্রধানমন্ত্রী ‘গুপ্ত রাজনীতি করে না ইসলামী আন্দোলন বাংলাদেশ’: ফয়জুল করীম একাত্তরের জামায়াত ও বর্তমান জামায়াত এক নয়: মিয়া গোলাম পরওয়ার শ্রমিক আন্দোলনের ইতিহাসে পহেলা মে এড়িয়ে যুক্তরাষ্ট্র মার্কিন যুদ্ধজাহাজে রসদ সরবরাহ শুরু, সামরিক প্রস্তুতি জোরদার ইতিহাসের মে দিবস, বর্তমানেও অধিকার আদায়ের লড়াই ইরানের প্রস্তাব প্রত্যাখ্যান, অবরোধ বহাল রাখলেন ট্রাম্প




আইনজীবী হত্যার প্রতিবাদে বরিশালে বিক্ষোভ মিছিল, ইস্কন নিষিদ্ধের দাবি

আইনজীবী হত্যার প্রতিবাদে বরিশালে বিক্ষোভ মিছিল, ইস্কন নিষিদ্ধের দাবি




নিজস্ব প্রতিবেদক ॥ চট্টগ্রামে আইনজীবী সাইফুল ইসলাম হত্যার প্রতিবাদে বরিশালে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের অংশগ্রহণে প্রতিবাদ কর্মসূচি পালিত হয়েছে। বুধবার (২৭ নভেম্বর) বরিশালের আদালত চত্বর, ব্রজমোহন কলেজ, এবং শের-ই-বাংলা মেডিক্যাল কলেজ ক্যাম্পাসে পৃথক বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়।

দুপুর দেড়টায় বরিশাল আদালত চত্বরে বিএনপি সমর্থিত আইনজীবীরা প্রতিবাদ কর্মসূচি পালন করেন। তারা সংক্ষিপ্ত বিক্ষোভ সমাবেশে বলেন, “চট্টগ্রামের আদালত চত্বরে ইস্কনের হামলায় আইনজীবী সাইফুল ইসলামের নির্মম মৃত্যু আমাদের হতবাক করেছে। এ হত্যাকাণ্ড প্রমাণ করে, ইস্কন একটি জঙ্গি সংগঠন হিসেবে কাজ করছে। এদের পেছনে শেখ হাসিনার মদদ রয়েছে। আমরা ইস্কন নিষিদ্ধের দাবি জানাই।”

এর আগে দুপুর ১২টায় ব্রজমোহন কলেজের শিক্ষার্থীরা নগরের অশ্বিনী কুমার হলের সামনে সড়কে প্রতিবাদ সমাবেশ করেন। শিক্ষার্থীরা আইনজীবী সাইফুল ইসলামের হত্যাকারীদের দ্রুত গ্রেফতার এবং ইস্কন নিষিদ্ধ করার জোর দাবি তোলেন।

মঙ্গলবার রাত থেকে শুরু করে বুধবার সকাল পর্যন্ত বরিশাল শের-ই-বাংলা মেডিক্যাল কলেজ ক্যাম্পাসেও ইস্কনের বিরুদ্ধে কয়েক দফা প্রতিবাদ মিছিল করেন শিক্ষার্থীরা। এসময় বক্তারা বলেন, “দেশে সাম্প্রদায়িক সহিংসতা ছড়ানোর জন্য ইস্কন বারবার উসকানিমূলক কার্যকলাপ করছে। এই সংগঠনকে নিষিদ্ধ করতে হবে।”

সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *










Facebook

© ভয়েস অব বরিশাল কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed BY: AMS IT BD