অর্থ আত্মসাতের অভিযোগ বরিশালের এক প্রধান শিক্ষকের বিরুদ্ধে Latest Update News of Bangladesh

মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ০২:৪৭ পূর্বাহ্ন

বিজ্ঞপ্তি :
Latest Update Bangla News 24/7 আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি ভয়েস অব বরিশালকে জানাতে ই-মেইল করুন- inbox.voiceofbarishal@gmail.com অথবা hmhalelbsl@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।*** প্রতিনিধি নিয়োগ চলছে!! বরিশাল বিভাগের সমস্ত জেলা,উপজেলা,বরিশাল মহানগরীর ৩০টি ওয়ার্ড ও ক্যাম্পাসে প্রতিনিধি নিয়োগ চলছে! ফোন: ০১৭৬৩৬৫৩২৮৩
সংবাদ শিরোনাম:
ইরান উত্তেজনার মধ্যে মিত্রদের অস্ত্র দিচ্ছে যুক্তরাষ্ট্র পাকিস্তানকে পেছনে ফেলে এগোল বাংলাদেশ নারী ক্রিকেট যুদ্ধ বন্ধে পাকিস্তানের মাধ্যমে যুক্তরাষ্ট্রকে নতুন প্রস্তাব দিল ইরান স্বৈরাচার শ্রমিকদের ভাগ্য নিয়ে ছিনিমিনি খেলেছে: প্রধানমন্ত্রী ‘গুপ্ত রাজনীতি করে না ইসলামী আন্দোলন বাংলাদেশ’: ফয়জুল করীম একাত্তরের জামায়াত ও বর্তমান জামায়াত এক নয়: মিয়া গোলাম পরওয়ার শ্রমিক আন্দোলনের ইতিহাসে পহেলা মে এড়িয়ে যুক্তরাষ্ট্র মার্কিন যুদ্ধজাহাজে রসদ সরবরাহ শুরু, সামরিক প্রস্তুতি জোরদার ইতিহাসের মে দিবস, বর্তমানেও অধিকার আদায়ের লড়াই ইরানের প্রস্তাব প্রত্যাখ্যান, অবরোধ বহাল রাখলেন ট্রাম্প




অর্থ আত্মসাতের অভিযোগ বরিশালের এক প্রধান শিক্ষকের বিরুদ্ধে

অর্থ আত্মসাতের অভিযোগ বরিশালের এক প্রধান শিক্ষকের বিরুদ্ধে

অর্থ আত্মসাতের অভিযোগ বরিশালের এক প্রধান শিক্ষকের বিরুদ্ধে




বাকেরগঞ্জ প্রতিনিধি॥ জালিয়াতির মাধ্যমে অর্থ আত্মসাতের অভিযোগ উঠেছে এক প্রধান শিক্ষকের বিরুদ্ধে।

 

বরিশালের বাকেরগঞ্জ উপজেলার বিরঙ্গল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতির স্বাক্ষর জাল করে এই অর্থ আত্মসাৎ করা হয়েছে।

 

 

এ বিষয়ে উপজেলা শিক্ষা কর্মকর্তা বরাবর লিখিত অভিযোগ দিয়েছেন স্কুল ম্যানেজিং কমিটির সভাপতি মাওলানা মো. হাতেম আলী খান।

 

 

অভিযোগ সূত্রে জানা গেছে, বরিশালের বাকেরগঞ্জ উপজেলার ১১৯নং বিরঙ্গল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. মাহামুদ সিকদার বিদ্যালয়ের বিভিন্ন উন্নয়নমূলক কাজের বরাদ্দে ৩ লাখ ৫১ হাজার ৩৮০ টাকা সভাপতির স্বাক্ষর জাল করে বিভিন্ন সময় উত্তোলন করে আত্মসাৎ করেন।

 

 

সোনালী ব্যাংক বাকেরগঞ্জ শাখায় সভাপতি ও প্রধান শিক্ষকের যৌথ হিসাব নম্বরের ব্যাংক স্টেটমেন্টে দেখা গেছে, ভিন্ন ভিন্ন তারিখে ১১টি চেকের মাধ্যমে ৩ লাখ ৫০ হাজার ৩০০ টাকা উত্তোলন করা হয়েছে; যার প্রতিটি চেকে সভাপতির স্বাক্ষর জাল করা হয়েছে বলে ওই লিখিত অভিযোগে দাবি করেন সভাপতি।

 

 

এ বিষয়ে বিদ্যালয়ের সভাপতি মাওলানা মো. হাতেম আলী খান বলেন, আমি শারীরিক অসুস্থ হওয়ায় তার কাছে চেকবই রাখি আর এই সুযোগে বিদ্যালয়ের বিভিন্ন উন্নয়নমূলক কাজের বরাদ্দের ৩ লাখ ৫১ হাজার ৩৮০ টাকা আমার স্বাক্ষর জাল করে ব্যাংক থেকে তুলে বিদ্যালয়ের উন্নয়নমূলক কোনো কাজ না করে সম্পূর্ণ টাকা আত্মসাৎ করেছেন প্রধান শিক্ষক মো. মাহামুদ সিকদার। আমি সম্প্রতি ব্যাংক থেকে স্টেটমেন্ট এনে এ অবস্থা দেখে প্রধান শিক্ষকের কাছে জানতে চাইলে তিনি আত্মসাতের কথা অস্বীকার করেন। উপায় না পেয়ে উপজেলা শিক্ষা অফিসার বরাবর লিখিত অভিযোগ দিয়েছি।

 

 

অভিযোগের বিষয়ে প্রধান শিক্ষক মো. মাহামুদ সিকদারের ব্যক্তিগত মোবাইল নম্বরে একাধিক কল দেয়া হলেও তিনি রিসিভ করেননি।

 

 

বাকেরগঞ্জ উপজেলা শিক্ষা কর্মকর্তা খোন্দকার জসিম আহমেদ বলেন, এ বিষয়ে একটি লিখিত অভিযোগ পেয়েছি। যদি অভিযোগ সঠিক হয় তার বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।

সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *










Facebook

© ভয়েস অব বরিশাল কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed BY: AMS IT BD