অভিনব কায়দায় টাকা ছিনতাইয়ের ঘটনায় গ্রেফতার ২ Latest Update News of Bangladesh

মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ০২:৫৪ পূর্বাহ্ন

বিজ্ঞপ্তি :
Latest Update Bangla News 24/7 আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি ভয়েস অব বরিশালকে জানাতে ই-মেইল করুন- inbox.voiceofbarishal@gmail.com অথবা hmhalelbsl@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।*** প্রতিনিধি নিয়োগ চলছে!! বরিশাল বিভাগের সমস্ত জেলা,উপজেলা,বরিশাল মহানগরীর ৩০টি ওয়ার্ড ও ক্যাম্পাসে প্রতিনিধি নিয়োগ চলছে! ফোন: ০১৭৬৩৬৫৩২৮৩
সংবাদ শিরোনাম:
ইরান উত্তেজনার মধ্যে মিত্রদের অস্ত্র দিচ্ছে যুক্তরাষ্ট্র পাকিস্তানকে পেছনে ফেলে এগোল বাংলাদেশ নারী ক্রিকেট যুদ্ধ বন্ধে পাকিস্তানের মাধ্যমে যুক্তরাষ্ট্রকে নতুন প্রস্তাব দিল ইরান স্বৈরাচার শ্রমিকদের ভাগ্য নিয়ে ছিনিমিনি খেলেছে: প্রধানমন্ত্রী ‘গুপ্ত রাজনীতি করে না ইসলামী আন্দোলন বাংলাদেশ’: ফয়জুল করীম একাত্তরের জামায়াত ও বর্তমান জামায়াত এক নয়: মিয়া গোলাম পরওয়ার শ্রমিক আন্দোলনের ইতিহাসে পহেলা মে এড়িয়ে যুক্তরাষ্ট্র মার্কিন যুদ্ধজাহাজে রসদ সরবরাহ শুরু, সামরিক প্রস্তুতি জোরদার ইতিহাসের মে দিবস, বর্তমানেও অধিকার আদায়ের লড়াই ইরানের প্রস্তাব প্রত্যাখ্যান, অবরোধ বহাল রাখলেন ট্রাম্প




অভিনব কায়দায় টাকা ছিনতাইয়ের ঘটনায় গ্রেফতার ২

অভিনব কায়দায় টাকা ছিনতাইয়ের ঘটনায় গ্রেফতার ২

অভিনব কায়দায় টাকা ছিনতাইয়ের ঘটনায় গ্রেফতার ২




ভয়েস অব বরিশাল ডেস্ক॥ অভিনব কায়দায় টাকা ছিনতাইয়ের ঘটনায় দুই জনকে গ্রেফতার করেছে গোপালগঞ্জ সদর থানা পুলিশ। বৃহস্পতিবার দিবাগত রাতে (১৮ ডিসেম্বর) বরিশাল ও খুলনা থেকে তাদের গ্রেফতার করা হয়।

 

 

গোপালগঞ্জ সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মো. ছানোয়ার হোসেন জানান, গত ৬ সেপ্টেম্বর গোপালগঞ্জ পোস্ট অফিস থেকে সুরেশ চন্দ্র বিশ্বাস ও তার স্ত্রী হেমলতা বিশ্বাস সঞ্চয়পত্রের ১০ লাখ টাকা উত্তোলন করেন। এসময় টাকা ছিনতাইচক্রের চার সদস্যের একটি দল অভিনব কায়দায় ১০ লাখ টাকা নিয়ে পালিয়ে যায়।

 

 

পরে এ ঘটনায় সুরেশ চন্দ্র বিশ্বাস বাদী হয়ে সদর থানায় একটি মামলা দায়ের করেন। পরে পুলিশ সিসিটিভি ফুটেজ দেখে ও প্রযুক্তি ব্যবহার করে বরিশাল ও খুলনায় অভিযান চালিয়ে টাকা ছিনতাই চক্রের দুই সদস্য রেদোয়ান তালুকদার ও আবিদুল হাসান ওরফে মিন্টু শেখকে গ্রেফতার করে।

 

শুক্রবার বিকালে গ্রেফতারদের আদালতে পাঠানো হয়। তারা স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেয়। পরে তাদেরকে জেল হাজতে পাঠানো হয়।

সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *










Facebook

© ভয়েস অব বরিশাল কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed BY: AMS IT BD