অবৈধভাবে গড়ে উঠা হিজলায় লামিয়া ইট ভাটার চিমনি ধসে পরেছে Latest Update News of Bangladesh

মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ০৪:০৩ পূর্বাহ্ন

বিজ্ঞপ্তি :
Latest Update Bangla News 24/7 আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি ভয়েস অব বরিশালকে জানাতে ই-মেইল করুন- inbox.voiceofbarishal@gmail.com অথবা hmhalelbsl@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।*** প্রতিনিধি নিয়োগ চলছে!! বরিশাল বিভাগের সমস্ত জেলা,উপজেলা,বরিশাল মহানগরীর ৩০টি ওয়ার্ড ও ক্যাম্পাসে প্রতিনিধি নিয়োগ চলছে! ফোন: ০১৭৬৩৬৫৩২৮৩
সংবাদ শিরোনাম:
ইরান উত্তেজনার মধ্যে মিত্রদের অস্ত্র দিচ্ছে যুক্তরাষ্ট্র পাকিস্তানকে পেছনে ফেলে এগোল বাংলাদেশ নারী ক্রিকেট যুদ্ধ বন্ধে পাকিস্তানের মাধ্যমে যুক্তরাষ্ট্রকে নতুন প্রস্তাব দিল ইরান স্বৈরাচার শ্রমিকদের ভাগ্য নিয়ে ছিনিমিনি খেলেছে: প্রধানমন্ত্রী ‘গুপ্ত রাজনীতি করে না ইসলামী আন্দোলন বাংলাদেশ’: ফয়জুল করীম একাত্তরের জামায়াত ও বর্তমান জামায়াত এক নয়: মিয়া গোলাম পরওয়ার শ্রমিক আন্দোলনের ইতিহাসে পহেলা মে এড়িয়ে যুক্তরাষ্ট্র মার্কিন যুদ্ধজাহাজে রসদ সরবরাহ শুরু, সামরিক প্রস্তুতি জোরদার ইতিহাসের মে দিবস, বর্তমানেও অধিকার আদায়ের লড়াই ইরানের প্রস্তাব প্রত্যাখ্যান, অবরোধ বহাল রাখলেন ট্রাম্প




অবৈধভাবে গড়ে উঠা হিজলায় লামিয়া ইট ভাটার চিমনি ধসে পরেছে

অবৈধভাবে গড়ে উঠা হিজলায় লামিয়া ইট ভাটার চিমনি ধসে পরেছে




হিজলা প্রতিনিধি॥  বরিশালের হিজলা উপজেলার মেমানিয়া ইউনিয়নের বাংলা বাজার এলাকায় অবৈধভাবে গড়ে উঠা লামিয়া-১ নামের ইট ভাটার ইটের তৈরি ১৩৫ ফুট উচ্চতার চিমনিটি সম্পূর্ণ ধসে পরেছে। তবে এতে কেউ আহত হওয়ার সংবাদ পাওয়া যায়নি। ঘটনার স্থানে গিয়ে দেখা গিয়েছে, শ্রমিকরা চিমনিটির ধসে পরার স্থানটি পরিষ্কার করায় ব্যস্ত রয়েছে।

তবে তারা কোনো কথা বলতে রাজি হয়নি। ভাটাতিতে লক্ষ্য করা গিয়েছে , এই ভাটাটি আদৌ হাওয়া ভাটা ছিলো না। বয়লার ভাটার উপর অবৈধভাবে তৈরি হওয়া ১৩৫ ফুট উচ্চতার চিমনিটি ধসে পরার মূল কারণ। হাওয়া ভাটার চিমনি তৈরি করা হয় একেবারে মাটি থেকে। অথচ এটি তৈরি করা হয়েছে বাংলা চিমনির মতো ভাটার উপরে। হিজলায় প্রায় অর্ধশত ইট ভাটা রয়েছে। আর ভাটার চিমনি ধসে পরার ঘটনা এটাই প্রথম।

কথা হয়, লামিয়া-১ ইট ভাটার মালিক আলহাজ্ব ফরিদ উদ্দিন বেপারির সাথে।  ১ ফেব্রুয়ারি শনিবার সকাল ৭ টার দিকে, ভাটাটি চলতি অবস্থায় ১৩৫ ফুট উচ্চতার চিমনিটি ধসে পরেছে। তবে কেউ আহত হয়নি। কেনো চিমনিটি ধসে পরেছে এর জবাবে তিনি জানান, চিমনির পাশেই ৩২ ইঞ্জিন সব সময়ই চলতো, হয়তো এর কারণে হতে পারে।

তার কাছে আরো জানতে চাওয়া হয়, আপনি অবৈধভাবে বয়লার ভাটার উপরে ১৩৫ ফুট চিমনি কেনো তৈরি করলেন, জবাবে তিনি জানান, পরিবেশ অধিদপ্তরের চাপাচাপিতে এইটা করেছেন। তবে চিমনি ধসে পরার ব্যাপারে প্রশাসনের কাউকেই তিনি জানাননি। তার কাছে পরিবেশ অধিদপ্তরের অনুমতির কাগজপত্র দেখতে চাইলে দেখাতে ব্যর্থ হয়েছেন।

সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *










Facebook

© ভয়েস অব বরিশাল কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed BY: AMS IT BD