পিরোজপুর-৩ আসনে মহাজোটের বিদ্রোহী প্রার্থীসহ ৬ আ’লীগ নেতাকে বহিষ্কারের সুপারিশ Latest Update News of Bangladesh

বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬, ০৭:৩৯ অপরাহ্ন

বিজ্ঞপ্তি :
Latest Update Bangla News 24/7 আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি ভয়েস অব বরিশালকে জানাতে ই-মেইল করুন- inbox.voiceofbarishal@gmail.com অথবা hmhalelbsl@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।*** প্রতিনিধি নিয়োগ চলছে!! বরিশাল বিভাগের সমস্ত জেলা,উপজেলা,বরিশাল মহানগরীর ৩০টি ওয়ার্ড ও ক্যাম্পাসে প্রতিনিধি নিয়োগ চলছে! ফোন: ০১৭৬৩৬৫৩২৮৩
সংবাদ শিরোনাম:
ইরান উত্তেজনার মধ্যে মিত্রদের অস্ত্র দিচ্ছে যুক্তরাষ্ট্র পাকিস্তানকে পেছনে ফেলে এগোল বাংলাদেশ নারী ক্রিকেট যুদ্ধ বন্ধে পাকিস্তানের মাধ্যমে যুক্তরাষ্ট্রকে নতুন প্রস্তাব দিল ইরান স্বৈরাচার শ্রমিকদের ভাগ্য নিয়ে ছিনিমিনি খেলেছে: প্রধানমন্ত্রী ‘গুপ্ত রাজনীতি করে না ইসলামী আন্দোলন বাংলাদেশ’: ফয়জুল করীম একাত্তরের জামায়াত ও বর্তমান জামায়াত এক নয়: মিয়া গোলাম পরওয়ার শ্রমিক আন্দোলনের ইতিহাসে পহেলা মে এড়িয়ে যুক্তরাষ্ট্র মার্কিন যুদ্ধজাহাজে রসদ সরবরাহ শুরু, সামরিক প্রস্তুতি জোরদার ইতিহাসের মে দিবস, বর্তমানেও অধিকার আদায়ের লড়াই ইরানের প্রস্তাব প্রত্যাখ্যান, অবরোধ বহাল রাখলেন ট্রাম্প




পিরোজপুর-৩ আসনে মহাজোটের বিদ্রোহী প্রার্থীসহ ৬ আ’লীগ নেতাকে বহিষ্কারের সুপারিশ

পিরোজপুর-৩ আসনে মহাজোটের বিদ্রোহী প্রার্থীসহ ৬ আ’লীগ নেতাকে বহিষ্কারের সুপারিশ




স্টাফ রিপোর্টার : পিরোজপুর-৩ (মঠবাড়িয়া) আসনে মহাজোট প্রার্থীর বিরুদ্ধে আওয়ামী লীগের বিদ্রোহী স্বতন্ত্র প্রার্থী হওয়া ও তাদের পক্ষে কাজ করার অভিযোগে আ’লীগের ৬ নেতাকে বহিষ্কারের জন্য সুপারিশ করা হয়েছে। একাদশ জাতীয় সংসদ নির্বাচনে পিরোজপুর-৩ মঠবাড়িয়া আসনে আওয়ামী লীগের মনোনায়নবঞ্চিত সদ্য পদত্যাগ করা উপজেলা চেয়ারম্যান বিদ্রোহী প্রার্থী আশরাফুর রহমান ও তার ভাই রিয়াজ উদ্দিন আহমেদ মহাজোটের মনোনীত প্রার্থী জাতীয় পার্টি (এরশাদ) কেন্দ্রীয় নেতা ডা. রুস্তম আলী ফরাজীর (লাঙ্গল) বিরুদ্ধে স্বতন্ত্র প্রার্থী হওয়ায় ও প্রার্থীর পক্ষে কাজ না করায় তাদের বিরুদ্ধে এই শাস্তিমূলক ব্যবস্থার নেয়া হয়েছে বলে দলের সভাপতি ও সম্পাদক স্বাক্ষরিত এক চিঠি গণমাধ্যমকে নিশ্চিত করা হয়েছে।

বাংলাদেশ আওয়ামী লীগ সভাপতি জননেত্রী শেখ হাসিনার নির্দেশ অমান্য করে মহাজোটের প্রার্থীর বিরুদ্ধে সদ্য পদত্যাগকারী উপজেলা চেয়ারম্যান সাবেক ছাত্রলীগ সাংগঠনিক সম্পাদক ও উপজেলা আ.লীগ সদস্য মো. আশরাফুর রহমান ও তার আপন ভাই মো. রিয়াজ উদ্দিন আহম্মেদ বিদ্রোহী প্রার্থী হওয়ায় এবং বিদ্রোহী প্রার্থীর পক্ষে কাজ করায় মঠবাড়িয়া উপজেলা আ’লীগ সহ-সভাপতি এমাদুল হক খান, আরিফ উল হক, উপজেলা আ’লীগ সম্পাদক যুগ্ম সাধারণ সম্পদক জাহিদ উদ্দিন পলাশ ও সাংগঠনিক সম্পাদক লোকমান হোসেন খানকে মঠবাড়িয়া আওয়ামী লীগ উপজেলা কমিটির পদ ও পদবি থেকে বরখাস্ত করে চূড়ান্ত বহিষ্কার করার জন্য সুপারিশসহ জেলা ও কেন্দ্রে পাঠানো হয়েছে।

বৃহস্পতিবার দুপুরে দলের বর্ধিত সভায় এই সিদ্ধান্ত গ্রহণ করা হয়। উপজেলা সভাপতি ও সম্পাদক স্বাক্ষরিত এক চিঠি গণমাধ্যমকে নিশ্চিত করা হয়েছে।এ ব্যাপারে স্বতন্ত্র প্রার্থী আশরাফুর রহমান এর সাথে মুঠোফোনে যোগাযোগ করলে তিনি বলেন, আমাদের অগণতান্ত্রিকভাবে বহিষ্কার করা হয়েছে।

সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *










Facebook

© ভয়েস অব বরিশাল কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed BY: AMS IT BD