বাকি জীবন মানুষের সেবায় নিজেকে নিয়োজিত রাখবো- বিকল্পধারা প্রার্থী এনায়েত কবির Latest Update News of Bangladesh

মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ০২:১৫ পূর্বাহ্ন

বিজ্ঞপ্তি :
Latest Update Bangla News 24/7 আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি ভয়েস অব বরিশালকে জানাতে ই-মেইল করুন- inbox.voiceofbarishal@gmail.com অথবা hmhalelbsl@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।*** প্রতিনিধি নিয়োগ চলছে!! বরিশাল বিভাগের সমস্ত জেলা,উপজেলা,বরিশাল মহানগরীর ৩০টি ওয়ার্ড ও ক্যাম্পাসে প্রতিনিধি নিয়োগ চলছে! ফোন: ০১৭৬৩৬৫৩২৮৩
সংবাদ শিরোনাম:
ইরান উত্তেজনার মধ্যে মিত্রদের অস্ত্র দিচ্ছে যুক্তরাষ্ট্র পাকিস্তানকে পেছনে ফেলে এগোল বাংলাদেশ নারী ক্রিকেট যুদ্ধ বন্ধে পাকিস্তানের মাধ্যমে যুক্তরাষ্ট্রকে নতুন প্রস্তাব দিল ইরান স্বৈরাচার শ্রমিকদের ভাগ্য নিয়ে ছিনিমিনি খেলেছে: প্রধানমন্ত্রী ‘গুপ্ত রাজনীতি করে না ইসলামী আন্দোলন বাংলাদেশ’: ফয়জুল করীম একাত্তরের জামায়াত ও বর্তমান জামায়াত এক নয়: মিয়া গোলাম পরওয়ার শ্রমিক আন্দোলনের ইতিহাসে পহেলা মে এড়িয়ে যুক্তরাষ্ট্র মার্কিন যুদ্ধজাহাজে রসদ সরবরাহ শুরু, সামরিক প্রস্তুতি জোরদার ইতিহাসের মে দিবস, বর্তমানেও অধিকার আদায়ের লড়াই ইরানের প্রস্তাব প্রত্যাখ্যান, অবরোধ বহাল রাখলেন ট্রাম্প




বাকি জীবন মানুষের সেবায় নিজেকে নিয়োজিত রাখবো- বিকল্পধারা প্রার্থী এনায়েত কবির

বাকি জীবন মানুষের সেবায় নিজেকে নিয়োজিত রাখবো- বিকল্পধারা প্রার্থী এনায়েত কবির




আরিফ হোসেন,বাবুগঞ্জ ॥ জাতীয় সংসদ নির্বাচনে বরিশাল-৩ (বাবুগঞ্জ-মুলাদি) আসনের বিকল্পধারা মনোনিত (কুলা) প্রতীক নিয়ে সংসদ সদস্য পদপ্রার্থী মোঃ এনায়েত কবির সাংবাদিকদের সাথে মতবিনিময় করেন। গত বৃহস্পতিবার বিকাল ৪ টায় বাবুগঞ্জ উপজেলা প্রেসক্লাব হলরুমে এই মতবিনিময়ের আয়োজন করা হয়।

মতবিনিময় কালে বিকল্পধারার মনোনিত সংসদ সদস্য পদপ্রার্থী মোঃ এনায়েত কবির সাংবাদিকদের বলেন, বরিশাল-৩ আসনের (বাবুগঞ্জ-মুলাদি) বরিশাল জেলা শহর থেকে বাবুগঞ্জ উপজেলা খুব কাছের হলেও তুলনামূলক উন্নয়ন থেকে বঞ্চিত এ উপজেলাটি। তিনি বলেন বিভিন্ন ক্ষেত্রে বাবুগঞ্জ-মুলাদী ব্যাপক উন্নয়ণ,সম্ভাবনা ও সূযোগ রয়েছে। কিন্তু যোগ্য নেতৃত্বের অভাবে এ সংসদীয় আসনটি পিছিয়ে পড়েছে উন্নয়নের ক্ষেত্রে। আমি আমার জীবনের বাকি সময় মানব সেবায় নিয়জিত করতে চাই। জয় পরাজয় যাই হোক আমি এই অঞ্চেলের মানুষের পাশে থাকবো।

বাবুগঞ্জ উপজেলা প্রেসক্লাব সভাপতি জহিরুল হাসান অরুনের সভাপতিত্বে এসময় উপস্থিত ছিলেন প্রেসক্লাব সাধারণ সম্পাদক মোঃ সাইফুল ইসলাম, যুগ্ন সম্পাদক মোঃ শফিকুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ আলী, সাবেক সভাপতি মোঃ শাহজাহান খান, সহ-সাংগঠনিক সম্পাদক মোঃ আরিফ হোসেন নয়ন, কোষাধ্যক্ষ আব্দুল্লাহ্ মামুন, দপ্তর সম্পাদক আরিফুর রহমান, সিনিয়র সদস্য প্রভাষক সাইফুর রহিম, সদস্য রফিকুল ইসলাম ছোটন, সাংবাদিক আল-আমিন। এছাড়াও মতবিনিময় কালে বিকল্পধারার মনোনিত সংসদ সদস্য পদপ্রার্থী মোঃ এনায়েত কবিরের সাথে উপস্থিত ছিলেন আবু হানিফ বেপারী, আসাদুজ্জামান, এসএম সৌরভ মাহামুদ, লিংকনসহ বিভিন্ন নেতাকর্মী ও সমর্থকরা উপস্থিত ছিলেন।

সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *










Facebook

© ভয়েস অব বরিশাল কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed BY: AMS IT BD