আগামী ২৪ ঘণ্টায় সারা দেশে ঝড়-বৃষ্টির সতর্কতা Latest Update News of Bangladesh

শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ০১:০৯ অপরাহ্ন

বিজ্ঞপ্তি :
Latest Update Bangla News 24/7 আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি ভয়েস অব বরিশালকে জানাতে ই-মেইল করুন- inbox.voiceofbarishal@gmail.com অথবা hmhalelbsl@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।*** প্রতিনিধি নিয়োগ চলছে!! বরিশাল বিভাগের সমস্ত জেলা,উপজেলা,বরিশাল মহানগরীর ৩০টি ওয়ার্ড ও ক্যাম্পাসে প্রতিনিধি নিয়োগ চলছে! ফোন: ০১৭৬৩৬৫৩২৮৩




আগামী ২৪ ঘণ্টায় সারা দেশে ঝড়-বৃষ্টির সতর্কতা

আগামী ২৪ ঘণ্টায় সারা দেশে ঝড়-বৃষ্টির সতর্কতা




ডেস্ক রিপোর্ট ॥ দেশের বিভিন্ন অঞ্চলে আবারও বজ্রবৃষ্টি ও কালবৈশাখী ঝড়ের সম্ভাবনার কথা জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর। শনিবার (১৮ এপ্রিল) সকাল ৭টা থেকে আগামী ২৪ ঘণ্টার পূর্বাভাসে বলা হয়েছে, দেশের কয়েকটি বিভাগে বিক্ষিপ্তভাবে ঝড়ো হাওয়াসহ বৃষ্টিপাত হতে পারে।

পূর্বাভাস অনুযায়ী, সিলেট ও ময়মনসিংহ বিভাগের বেশ কয়েকটি জেলা এবং রংপুর বিভাগের বিভিন্ন এলাকায় মাঝারি থেকে ভারী বজ্রবৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। বিশেষভাবে সিলেট, মৌলভীবাজার, হবিগঞ্জ, সুনামগঞ্জ, নেত্রকোনা, ময়মনসিংহ, কিশোরগঞ্জ, ব্রাহ্মণবাড়িয়া, শেরপুর, জামালপুর, কুড়িগ্রাম, লালমনিরহাট, নীলফামারী, পঞ্চগড়, ঠাকুরগাঁও, দিনাজপুর, গাইবান্ধা ও জয়পুরহাট অঞ্চলে দমকা হাওয়াসহ বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে।

এ সময় কিছু এলাকায় কালবৈশাখী ঝড় ও শিলাবৃষ্টির ঘটনাও ঘটতে পারে বলে সতর্ক করেছে আবহাওয়া অফিস।

এছাড়া রাজশাহী বিভাগের নওগাঁ, চাঁপাইনবাবগঞ্জ, রাজশাহী, নাটোর, পাবনা, বগুড়া, সিরাজগঞ্জ এবং ঢাকা বিভাগের মানিকগঞ্জ, ঢাকা, গাজীপুর, নারায়ণগঞ্জ, নরসিংদী ও কুমিল্লা জেলার কিছু স্থানে হালকা থেকে মাঝারি বজ্রবৃষ্টি হতে পারে।

আবহাওয়া পূর্বাভাসে বলা হয়েছে, বৃষ্টিপাত বিক্ষিপ্ত আকারে হওয়ায় অনেক জেলার সব এলাকায় বৃষ্টি নাও হতে পারে। তবে বজ্রপাতের ঝুঁকি বেশি থাকায় জনগণকে সতর্ক থাকার অনুরোধ জানানো হয়েছে।

আবহাওয়াবিদরা জানিয়েছেন, মৌসুমি পরিবর্তনের প্রভাবে আকস্মিক ঝড়-বৃষ্টি এবং শিলাবৃষ্টি হওয়ার প্রবণতা বেড়েছে, তাই সবাইকে প্রয়োজন ছাড়া বাইরে না যাওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।

সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *










Facebook

© ভয়েস অব বরিশাল কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed BY: AMS IT BD