বানারীপাড়ায় নির্মাণ শ্রমিকের রহস্যজনক মৃত্যু, খাল থেকে মরদেহ উদ্ধার Latest Update News of Bangladesh

শনিবার, ০৪ এপ্রিল ২০২৬, ০৭:৩৩ অপরাহ্ন

বিজ্ঞপ্তি :
Latest Update Bangla News 24/7 আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি ভয়েস অব বরিশালকে জানাতে ই-মেইল করুন- inbox.voiceofbarishal@gmail.com অথবা hmhalelbsl@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।*** প্রতিনিধি নিয়োগ চলছে!! বরিশাল বিভাগের সমস্ত জেলা,উপজেলা,বরিশাল মহানগরীর ৩০টি ওয়ার্ড ও ক্যাম্পাসে প্রতিনিধি নিয়োগ চলছে! ফোন: ০১৭৬৩৬৫৩২৮৩
সংবাদ শিরোনাম:
কলাপাড়ায় খাল দখলে কৃষকের দুর্ভোগ, প্রশাসনের হস্তক্ষেপ দাবি বানারীপাড়ায় নির্মাণ শ্রমিকের রহস্যজনক মৃত্যু, খাল থেকে মরদেহ উদ্ধার ফ্যাক্ট চেকিং ছাড়া সংবাদ প্রকাশে কঠোর সতর্কবার্তা তথ্যমন্ত্রীর প্রাথমিক শিক্ষায় গতি আনতে শনিবারেও পাঠদান শুরু দোয়া, তাওবা ও মানবকল্যাণের আহ্বানে শেষ চরমোনাই মাহফিল হাম পরিস্থিতিতে চিকিৎসাসেবা সচল রাখতে ছুটি বাতিল রাত আটটার পর বন্ধ থাকবে দেশের দোকানপাট-শপিংমল জ্বালানি সংকট: আমদানিনির্ভর দেশগুলো বিশেষ ঝুঁকির মধ্যে বাংলাদেশ অন্যতম ইরান যুদ্ধ মিত্রদের সুরক্ষার জন্য, দাবি ট্রাম্পের হরমুজ সংকট মোকাবিলায় বিকল্প জ্বালানি আমদানি বাড়াচ্ছে বাংলাদেশ




বানারীপাড়ায় নির্মাণ শ্রমিকের রহস্যজনক মৃত্যু, খাল থেকে মরদেহ উদ্ধার

বানারীপাড়ায় নির্মাণ শ্রমিকের রহস্যজনক মৃত্যু, খাল থেকে মরদেহ উদ্ধার




বানারীপাড়া প্রতিনিধি ॥ শনিবার (৪ এপ্রিল) বরিশালের বানারীপাড়া উপজেলার সৈয়দকাঠী ইউনিয়নের আউয়ার বাজার সংলগ্ন খাল থেকে ৬০ বছর বয়সী নির্মাণ শ্রমিক ইউনুস আলী এর লাশ উদ্ধার করা হয়েছে। স্থানীয়রা জানায়, সন্ধ্যা নদীর শাখা খালে লাশ ভাসতে দেখে তারা পুলিশকে অবহিত করেন।

বানারীপাড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মজিবুর রহমান বলেন, উদ্ধার করা লাশ ময়না তদন্তের জন্য বরিশাল শেবাচিম হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। তিনি জানান, ইউনুস আলী শুক্রবার (৩ এপ্রিল) বিকেল থেকে নিখোঁজ ছিলেন। মৃত ব্যক্তির গ্রামের বাড়ি জয়পুরহাট জেলায়।

স্থানীয়রা জানান, ইউনুস আলী সৈয়দকাঠী ইউনিয়নের ইন্দেরহাওলা ব্রিজ নির্মাণ কাজের শ্রমিক ছিলেন। পুলিশ নিহতের মৃত্যুর প্রকৃত কারণ উদঘাটনের জন্য তদন্ত করছে।

ওসি মজিবুর রহমান আরও জানান, “মৃত্যুর প্রকৃত কারণ জানার জন্য ময়না তদন্ত অপরিহার্য। তদন্ত শেষে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়া হবে।”

সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *










Facebook

© ভয়েস অব বরিশাল কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed BY: AMS IT BD