বুধবার, ১১ মার্চ ২০২৬, ০৪:৪৪ অপরাহ্ন
হিজলা প্রতিনিধি ॥ হিজলা উপজেলার মেঘনা নদীতে বিশেষ অভিযান পরিচালনা করে ৬ জন জেলেকে আটক করা হয়েছে। শনিবার (২১ ফেব্রুয়ারি) সকাল থেকে বিকেল পর্যন্ত এই অভিযান পরিচালনা করা হয় মৎস্য অধিদপ্তর, উপজেলা প্রশাসন ও নৌ পুলিশের যৌথ উদ্যোগে। জেলেরা নিষিদ্ধ কারেন্ট জাল ব্যবহার করে জাটকা নিধন করার সময় ধরা পড়েন।
হিজলা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট অভ্র জ্যোতি বড়াল মোবাইল কোর্টের মাধ্যমে তাদের ১০ হাজার ৫০০ টাকা জরিমানা করেন। জরিমানা আদায়ের পর জেলেদের সতর্ক করে ছেড়ে দেওয়া হয়।
সিনিয়র উপজেলা মৎস্য অফিসার মোহাম্মদ আলম বলেন, “জাটকা দেশের জন্য গুরুত্বপূর্ণ জাতীয় সম্পদ। কিছু অসাধু জেলে কারেন্ট জাল ব্যবহার করে নিধন করে, যা দেশের মৎস্য সম্পদের জন্য হুমকিস্বরূপ। এ ধরনের অভিযান নিয়মিত চলবে।”
অভিযানে হিজলা নৌ পুলিশের সহায়তায় আইন-শৃঙ্খলা রক্ষা করা হয়। মৎস্য দপ্তরের কর্মকর্তারা জানিয়েছেন, জাতীয় সম্পদের সংরক্ষণ ও আইন প্রয়োগ নিশ্চিত করতে এই অভিযান নিয়মিতভাবে চালানো হবে।
Leave a Reply