বরিশাল-৫: সকাল পর্যন্ত কম ভোটার উপস্থিতি, সময় চাইলেন মনীষা Latest Update News of Bangladesh

মঙ্গলবার, ৩১ মার্চ ২০২৬, ০৪:২০ অপরাহ্ন

বিজ্ঞপ্তি :
Latest Update Bangla News 24/7 আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি ভয়েস অব বরিশালকে জানাতে ই-মেইল করুন- inbox.voiceofbarishal@gmail.com অথবা hmhalelbsl@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।*** প্রতিনিধি নিয়োগ চলছে!! বরিশাল বিভাগের সমস্ত জেলা,উপজেলা,বরিশাল মহানগরীর ৩০টি ওয়ার্ড ও ক্যাম্পাসে প্রতিনিধি নিয়োগ চলছে! ফোন: ০১৭৬৩৬৫৩২৮৩




বরিশাল-৫: সকাল পর্যন্ত কম ভোটার উপস্থিতি, সময় চাইলেন মনীষা

বরিশাল-৫: সকাল পর্যন্ত কম ভোটার উপস্থিতি, সময় চাইলেন মনীষা




নিজস্ব প্রতিবেদক ॥ বরিশাল-৫ আসনের বাসদ প্রার্থী ডা. মনীষা চক্রবর্তী বলেছেন, ভোটগ্রহণের শুরুতেই পরিবেশ নিয়ে চূড়ান্ত মন্তব্য করা সমীচীন নয়। বৃহস্পতিবার সকালে এসসিজিএম কেন্দ্রে ভোট দেওয়ার পর তিনি সাংবাদিকদের জানান, বেলা গড়ালে ভোটের প্রকৃত অবস্থা বোঝা যাবে।

তিনি দাবি করেন, আগের দিন বিভিন্ন কেন্দ্রে পেশিশক্তির মহড়া দেখা গেছে। বিশেষ করে তাদের দলীয় এজেন্টদের কেন্দ্রে যেতে বাধা দিতে হুমকি ও ভয়ভীতি প্রদর্শনের ঘটনা ঘটেছে। “নানা অজুহাতে আমাদের এজেন্টদের প্রবেশে জটিলতা তৈরি করা হয়েছে। বিষয়টি নিয়ে সংশ্লিষ্টদের সঙ্গে কথা বলেছি, কিন্তু এখনো সমাধান হয়নি,”—বলেন মনীষা।

ভোটার উপস্থিতি প্রসঙ্গে তিনি বলেন, সকাল পর্যন্ত উপস্থিতি কম। তবে জনগণের সঙ্গে দীর্ঘদিনের সম্পর্কের কারণে তারা সমর্থন পাবেন বলে আশাবাদী। তার ভাষায়, জনগণের ভালোবাসা তাদের পক্ষে গেলে তা অনেকের অস্বস্তির কারণ হতে পারে।

তিনি আরও বলেন, সময় বাড়ার সঙ্গে সঙ্গে ভোটের সার্বিক পরিস্থিতি পরিষ্কার হবে এবং তখনই সঠিক মূল্যায়ন দেওয়া সম্ভব হবে।

সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *










Facebook

© ভয়েস অব বরিশাল কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed BY: AMS IT BD