রেড ক্রিসেন্টের আজীবন সদস্য পদ পেলেন বরিশালের তরুণ নেতা Latest Update News of Bangladesh

বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬, ০৭:৩৯ অপরাহ্ন

বিজ্ঞপ্তি :
Latest Update Bangla News 24/7 আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি ভয়েস অব বরিশালকে জানাতে ই-মেইল করুন- inbox.voiceofbarishal@gmail.com অথবা hmhalelbsl@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।*** প্রতিনিধি নিয়োগ চলছে!! বরিশাল বিভাগের সমস্ত জেলা,উপজেলা,বরিশাল মহানগরীর ৩০টি ওয়ার্ড ও ক্যাম্পাসে প্রতিনিধি নিয়োগ চলছে! ফোন: ০১৭৬৩৬৫৩২৮৩
সংবাদ শিরোনাম:
ইরান উত্তেজনার মধ্যে মিত্রদের অস্ত্র দিচ্ছে যুক্তরাষ্ট্র পাকিস্তানকে পেছনে ফেলে এগোল বাংলাদেশ নারী ক্রিকেট যুদ্ধ বন্ধে পাকিস্তানের মাধ্যমে যুক্তরাষ্ট্রকে নতুন প্রস্তাব দিল ইরান স্বৈরাচার শ্রমিকদের ভাগ্য নিয়ে ছিনিমিনি খেলেছে: প্রধানমন্ত্রী ‘গুপ্ত রাজনীতি করে না ইসলামী আন্দোলন বাংলাদেশ’: ফয়জুল করীম একাত্তরের জামায়াত ও বর্তমান জামায়াত এক নয়: মিয়া গোলাম পরওয়ার শ্রমিক আন্দোলনের ইতিহাসে পহেলা মে এড়িয়ে যুক্তরাষ্ট্র মার্কিন যুদ্ধজাহাজে রসদ সরবরাহ শুরু, সামরিক প্রস্তুতি জোরদার ইতিহাসের মে দিবস, বর্তমানেও অধিকার আদায়ের লড়াই ইরানের প্রস্তাব প্রত্যাখ্যান, অবরোধ বহাল রাখলেন ট্রাম্প




রেড ক্রিসেন্টের আজীবন সদস্য পদ পেলেন বরিশালের তরুণ নেতা

রেড ক্রিসেন্টের আজীবন সদস্য পদ পেলেন বরিশালের তরুণ নেতা




নিজস্ব প্রতিবেদক ॥ মানবিক কাজ ও সমাজকল্যাণে অবদানের স্বীকৃতি হিসেবে বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির আজীবন সদস্য পদ অর্জন করেছেন বরিশালের কৃতি সন্তান মো. মেহেরাব হোসেন অভি। তিনি একজন তরুণ রাজনীতিবিদ, আইনজীবী ও সমাজকর্মী হিসেবে পরিচিত।

মো. মেহেরাব হোসেন অভির জন্ম ১৯৯৬ সালের ২১ এপ্রিল বরিশাল জেলার বানারীপাড়া থানার সলিয়াবাকপুর ইউনিয়নের চৌয়ারী পাড়া গ্রামে। তার পিতা আব্দুল হক শরীফ ও মাতা মমতাজ বেগম—দুজনেই সরকারি চাকরিজীবী। দুই ভাই-বোনের মধ্যে তিনি সর্বকনিষ্ঠ।

তিনি একসাড়াপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষাজীবন শুরু করেন। ২০১২ সালে বানারীপাড়া ইউনিয়ন ইনস্টিটিউশন পাইলট স্কুল থেকে এসএসসি এবং ২০১৪ সালে সরকারি সৈয়দ হাতেম আলী কলেজ থেকে এইচএসসি পাস করেন। উচ্চশিক্ষার জন্য তিনি ইস্টার্ন ইউনিভার্সিটির আইন অনুষদে ভর্তি হন এবং ২০১৯ সালে এলএলবি (অনার্স) ও ২০২০ সালে এলএলএম (মাস্টার্স) ডিগ্রি অর্জন করেন।

মাধ্যমিক পর্যায় থেকেই তিনি বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের রাজনীতিতে যুক্ত হন। ২০০৯ সালের ২৫ জানুয়ারি থেকে তার আনুষ্ঠানিক রাজনৈতিক যাত্রা শুরু। ওয়ার্ড পর্যায় থেকে ইউনিয়ন, থানা এবং কলেজ ইউনিটের মাধ্যমে বরিশাল জেলা ছাত্রদলের রাজনীতিতে সক্রিয় ভূমিকা রাখেন। ২০১৩ সালের গণতান্ত্রিক আন্দোলনে অংশ নিতে গিয়ে তাকে কারাবরণ করতে হয়।

পরে তিনি ঢাকায় এসে ঢাকা মহানগর দক্ষিণ ছাত্রদলের রাজনীতিতে যুক্ত হন এবং সদস্য হিসেবে দায়িত্ব পান। আইন বিষয়ে পড়াশোনার কারণে বাংলাদেশ জাতীয়তাবাদী আইন ছাত্র ফোরামে সক্রিয় হন। সেখানে অবিভক্ত ঢাকা মহানগরের যুগ্ম সম্পাদক এবং পরবর্তীতে কেন্দ্রীয় সংসদের যুগ্ম সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেন। পাশাপাশি বরিশাল বিভাগীয় আইন ছাত্র ফোরামের সমন্বয়কের দায়িত্বও পালন করেন।

তিনি বিএনপির স্বাধীনতা সুবর্ণ জয়ন্তী উদযাপন উপলক্ষে স্বরচিত কবিতা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা কমিটির কেন্দ্রীয় সদস্য ছিলেন।

এছাড়া তিনি ইউনিসেফের Introduction to Advocacy, রয়টাসের Introduction to Digital Journalism, পিআইবির সাংবাদিকতা বুনিয়াদি প্রশিক্ষণ, বাংলাদেশ অনলাইন জার্নালিজম স্কুলের সিটিজেন জার্নালিজমসহ বিভিন্ন পেশাদার কোর্স সম্পন্ন করেছেন।

রেড ক্রিসেন্টের আজীবন সদস্যপদ অর্জন তার মানবিক ও সমাজসেবামূলক কাজের স্বীকৃতি বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *










Facebook

© ভয়েস অব বরিশাল কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed BY: AMS IT BD