উজিরপুরে সাকুরা পরিবহনের চাপায় ব্যাংক কর্মকর্তা নিহত Latest Update News of Bangladesh

শুক্রবার, ০১ মে ২০২৬, ০৯:০৮ অপরাহ্ন

বিজ্ঞপ্তি :
Latest Update Bangla News 24/7 আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি ভয়েস অব বরিশালকে জানাতে ই-মেইল করুন- inbox.voiceofbarishal@gmail.com অথবা hmhalelbsl@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।*** প্রতিনিধি নিয়োগ চলছে!! বরিশাল বিভাগের সমস্ত জেলা,উপজেলা,বরিশাল মহানগরীর ৩০টি ওয়ার্ড ও ক্যাম্পাসে প্রতিনিধি নিয়োগ চলছে! ফোন: ০১৭৬৩৬৫৩২৮৩
সংবাদ শিরোনাম:
পাকিস্তানকে পেছনে ফেলে এগোল বাংলাদেশ নারী ক্রিকেট যুদ্ধ বন্ধে পাকিস্তানের মাধ্যমে যুক্তরাষ্ট্রকে নতুন প্রস্তাব দিল ইরান স্বৈরাচার শ্রমিকদের ভাগ্য নিয়ে ছিনিমিনি খেলেছে: প্রধানমন্ত্রী ‘গুপ্ত রাজনীতি করে না ইসলামী আন্দোলন বাংলাদেশ’: ফয়জুল করীম একাত্তরের জামায়াত ও বর্তমান জামায়াত এক নয়: মিয়া গোলাম পরওয়ার শ্রমিক আন্দোলনের ইতিহাসে পহেলা মে এড়িয়ে যুক্তরাষ্ট্র মার্কিন যুদ্ধজাহাজে রসদ সরবরাহ শুরু, সামরিক প্রস্তুতি জোরদার ইতিহাসের মে দিবস, বর্তমানেও অধিকার আদায়ের লড়াই ইরানের প্রস্তাব প্রত্যাখ্যান, অবরোধ বহাল রাখলেন ট্রাম্প দিল্লি চলচ্চিত্র উৎসবে আন্তর্জাতিক স্বীকৃতি পাচ্ছেন সংগীতশিল্পী রুনা লায়লা




উজিরপুরে সাকুরা পরিবহনের চাপায় ব্যাংক কর্মকর্তা নিহত

উজিরপুরে সাকুরা পরিবহনের চাপায় ব্যাংক কর্মকর্তা নিহত




নিজস্ব প্রতিবেদক ॥ ঢাকা-বরিশাল মহাসড়কে উজিরপুর উপজেলার ইচলাদী টোল প্লাজার সামনে সড়ক দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন গ্রামীণ ব্যাংকের কর্মকর্তা রিপন বিশ্বাস (৪৩)। রোববার (১ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ৭টার দিকে বরিশাল থেকে ঢাকাগামী একটি যাত্রীবাহী বাস তাকে চাপা দেয়।

নিহত রিপন বিশ্বাস আগৈলঝাড়া উপজেলার রামান্দী গ্রামের বাসিন্দা এবং মুদেব বিশ্বাসের ছেলে।

প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা যায়, সকালে রাস্তা পারাপারের সময় সাকুরা পরিবহনের একটি বাস দ্রুতগতিতে এসে রিপন বিশ্বাসকে ধাক্কা দেয়। সংঘর্ষের তীব্রতায় তিনি ঘটনাস্থলেই মারা যান।

দুর্ঘটনার পর বাসচালক গাড়িটি সড়কের পাশে রেখে দ্রুত পালিয়ে যায়। স্থানীয় লোকজন মরদেহ উদ্ধার করে পুলিশে খবর দেয়।

খবর পেয়ে গৌরনদী হাইওয়ে থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে দুর্ঘটনায় জড়িত বাসটি জব্দ করে। গৌরনদী হাইওয়ে থানার ওসি মোহাম্মদ শামিম শেখ জানান, চালককে শনাক্ত করে গ্রেপ্তারের চেষ্টা চলছে। আইনি প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

উজিরপুর মডেল থানার ওসি মোহাম্মদ রকিবুল ইসলাম বলেন, দুর্ঘটনার কারণে মহাসড়কে যাতে যানজট সৃষ্টি না হয়, সেজন্য দ্রুত পুলিশ মোতায়েন করা হয়েছে এবং যান চলাচল স্বাভাবিক রাখা হয়েছে।

স্থানীয় বাসিন্দারা জানান, এই এলাকায় প্রায়ই দ্রুতগতির বাস ও ভারী যান চলাচলের কারণে দুর্ঘটনা ঘটে। তারা টোল প্লাজার আশপাশে স্পিড ব্রেকার, ফুটওভারব্রিজ কিংবা নিরাপদ পারাপারের ব্যবস্থা করার দাবি জানিয়েছেন।

রিপন বিশ্বাসের মৃত্যুতে পরিবার, স্বজন ও সহকর্মীদের মধ্যে শোকের মাতম চলছে। একটি দুর্ঘটনায় একজন পরিবারের উপার্জনক্ষম সদস্য হারিয়ে যাওয়ায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *










Facebook

© ভয়েস অব বরিশাল কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed BY: AMS IT BD