পটুয়াখালী-৩ আসনে প্রচারণায় রক্তক্ষয়ী সংঘর্ষ, নুরের নির্বাচনী কার্যালয়ে হামলা Latest Update News of Bangladesh

শনিবার, ১৩ জুন ২০২৬, ০৮:৩২ পূর্বাহ্ন

বিজ্ঞপ্তি :
Latest Update Bangla News 24/7 আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি ভয়েস অব বরিশালকে জানাতে ই-মেইল করুন- inbox.voiceofbarishal@gmail.com অথবা hmhalelbsl@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।*** প্রতিনিধি নিয়োগ চলছে!! বরিশাল বিভাগের সমস্ত জেলা,উপজেলা,বরিশাল মহানগরীর ৩০টি ওয়ার্ড ও ক্যাম্পাসে প্রতিনিধি নিয়োগ চলছে! ফোন: ০১৭৬৩৬৫৩২৮৩
সংবাদ শিরোনাম:
ইরান উত্তেজনার মধ্যে মিত্রদের অস্ত্র দিচ্ছে যুক্তরাষ্ট্র পাকিস্তানকে পেছনে ফেলে এগোল বাংলাদেশ নারী ক্রিকেট যুদ্ধ বন্ধে পাকিস্তানের মাধ্যমে যুক্তরাষ্ট্রকে নতুন প্রস্তাব দিল ইরান স্বৈরাচার শ্রমিকদের ভাগ্য নিয়ে ছিনিমিনি খেলেছে: প্রধানমন্ত্রী ‘গুপ্ত রাজনীতি করে না ইসলামী আন্দোলন বাংলাদেশ’: ফয়জুল করীম একাত্তরের জামায়াত ও বর্তমান জামায়াত এক নয়: মিয়া গোলাম পরওয়ার শ্রমিক আন্দোলনের ইতিহাসে পহেলা মে এড়িয়ে যুক্তরাষ্ট্র মার্কিন যুদ্ধজাহাজে রসদ সরবরাহ শুরু, সামরিক প্রস্তুতি জোরদার ইতিহাসের মে দিবস, বর্তমানেও অধিকার আদায়ের লড়াই ইরানের প্রস্তাব প্রত্যাখ্যান, অবরোধ বহাল রাখলেন ট্রাম্প




পটুয়াখালী-৩ আসনে প্রচারণায় রক্তক্ষয়ী সংঘর্ষ, নুরের নির্বাচনী কার্যালয়ে হামলা

পটুয়াখালী-৩ আসনে প্রচারণায় রক্তক্ষয়ী সংঘর্ষ, নুরের নির্বাচনী কার্যালয়ে হামলা




পটুয়াখালী প্রতিনিধি ॥ পটুয়াখালী-৩ আসনের নির্বাচনী মাঠে আবারও সংঘর্ষের ঘটনা ঘটেছে। গণ অধিকার পরিষদের ট্রাক প্রতীকের কার্যালয়ে হামলা ও ভাঙচুরের ঘটনায় অন্তত সাত থেকে আটজন আহত হয়েছেন।

সোমবার (২৭ জানুয়ারি) রাত সাড়ে আটটার দিকে দশমিনা উপজেলার চরবোরহান ইউনিয়নের পাগলার বাজারে এ ঘটনা ঘটে।

গণ অধিকার পরিষদের নেতা মহিবুল্লাহ হাওলাদার জানান, দলের স্থানীয় কার্যালয়ে আলোচনা সভা চলাকালে বিএনপির বিদ্রোহী প্রার্থী হাসান মামুনের সমর্থকেরা ঘোড়া প্রতীকের স্লোগান দিয়ে কার্যালয়ে ঢুকে হামলা চালান।

তিনি দাবি করেন, ছাত্রদল নেতা রেজাউল গাজী, রাকিবুল ইসলাম জুয়েল ও আসাদুল জোমাদ্দারের নেতৃত্বে ৫০-৭০ জন লোক লাঠিসোঁটা ও দেশি অস্ত্র নিয়ে ভাঙচুর করে।

হামলায় দশমিনা উপজেলা ছাত্র অধিকার পরিষদের দপ্তর সম্পাদক হাসান মাহমুদ, যুব অধিকার পরিষদের যুগ্ম সদস্যসচিব মো. মাসুদসহ সাত থেকে আটজন আহত হন।

অন্যদিকে আসাদুল ইসলাম পাল্টা দাবি করেন, ট্রাক প্রতীকের কর্মীরাই প্রথমে হামলা চালান।

পুলিশ জানায়, আহতদের মধ্যে তিনজন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন। বর্তমানে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে।

ওসি আবু শাহাদাত মো. হাসনাইন পারভেজ বলেন, ঘটনার তদন্ত চলছে এবং দোষীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *










Facebook

© ভয়েস অব বরিশাল কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed BY: AMS IT BD