ইসরায়েলী আগ্রাসনের বিরুদ্ধে সর্বশক্তি প্রয়োগের পরামর্শ ছারছীনা পীর ছাহেবের Latest Update News of Bangladesh

রবিবার, ২৯ মার্চ ২০২৬, ০৬:২৫ অপরাহ্ন

বিজ্ঞপ্তি :
Latest Update Bangla News 24/7 আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি ভয়েস অব বরিশালকে জানাতে ই-মেইল করুন- inbox.voiceofbarishal@gmail.com অথবা hmhalelbsl@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।*** প্রতিনিধি নিয়োগ চলছে!! বরিশাল বিভাগের সমস্ত জেলা,উপজেলা,বরিশাল মহানগরীর ৩০টি ওয়ার্ড ও ক্যাম্পাসে প্রতিনিধি নিয়োগ চলছে! ফোন: ০১৭৬৩৬৫৩২৮৩
সংবাদ শিরোনাম:
রাজাপুরে শিক্ষিকার অপসারণের দাবিতে মানববন্ধন পুষ্টিকর খাবারে শিক্ষার্থীদের স্কুলমুখী করতে কাউখালীতে মিড-ডে মিল দূর্ব্যবস্থায় ভাঙা সেতু, কুয়াকাটার পর্যটক ও এলাকাবাসী আতঙ্কে গৌরনদীতে যাত্রীবাহী বাস খাদে, নিহত এক আহত তিন ঈদ বিরতির পর আবার প্রাণ ফিরছে শ্রেণিকক্ষে, মানতে হবে নতুন নির্দেশনা যুদ্ধের নতুন ধাপ: ইরানে স্থল অভিযানের প্রস্তুতি পেন্টাগনের ইসরায়েলে আবার ক্ষেপণাস্ত্র হামলা চালাল হুথি বিদ্রোহীরা গাবখান নদীতে গোসলের সময় ১৫ বছরের কিশোর নিখোঁজ ঈদ শেষে কর্মস্থলমুখী যাত্রীদের চাপ, রাজাপুরে বাড়তি ভাড়া নিয়ে ক্ষোভ অতিরিক্ত যাত্রী নিয়ে বরিশাল ছাড়ছে ঢাকাগামী লঞ্চ




ইসরায়েলী আগ্রাসনের বিরুদ্ধে সর্বশক্তি প্রয়োগের পরামর্শ ছারছীনা পীর ছাহেবের

ইসরায়েলী আগ্রাসনের বিরুদ্ধে সর্বশক্তি প্রয়োগের পরামর্শ ছারছীনা পীর ছাহেবের




পিরোজপুর প্রতিনিধি ॥ ইরান ও ফিলিস্তিনে চলমান সহিংসতা এবং গাজায় ইসরায়েলের নির্বিচার হত্যাযজ্ঞের বিরুদ্ধে কঠোর প্রতিবাদ জানিয়েছেন ছারছীনা দরবার শরীফের পীর ছাহেব ও বাংলাদেশ জমইয়াতে হিযবুল্লাহর আমীর আলহাজ্ব হযরত মাওলানা শাহ্ আবু নছর নেছারুদ্দীন আহমাদ হুসাইন (মা.জি.আ.)। তিনি বলেন, আজ মুসলিম উম্মাহর সবচেয়ে বড় প্রয়োজন হচ্ছে ঐক্যবদ্ধ হওয়া এবং অন্যায়ের বিরুদ্ধে সম্মিলিতভাবে রুখে দাঁড়ানো।

পীর ছাহেব বলেন, “যখন শিশুদের রক্তে পথ রঞ্জিত হয়, যখন নারীদের কান্নায় আকাশ ভারী হয়ে ওঠে, তখন আমাদের মুখে ন্যায়বিচারের বুলি উচ্চারণ করে বসে থাকা এক ধরনের বিশ্বাসঘাতকতা।”

তিনি ইসরায়েলের নৃশংসতা ও দখলদারতাকে একে মানবতার বিরুদ্ধে অপরাধ হিসেবে অভিহিত করেন। তিনি বলেন, “জায়নবাদী আগ্রাসনের ভয়াবহতা সভ্যতার ইতিহাসে কালিমালিপ্ত অধ্যায় হিসেবে চিহ্নিত হয়ে থাকবে।”

বিশ্ব নেতৃবৃন্দের প্রতি আহ্বান জানিয়ে তিনি বলেন, “যদি সত্যিই তারা মানবাধিকারের প্রতি শ্রদ্ধাশীল হন, তবে এখনই উচিত ইসরায়েলের বিরুদ্ধে কঠোর ও কার্যকর ব্যবস্থা নেওয়া।”

তাঁর মতে, মুসলিম বিশ্ব যদি ঐক্যবদ্ধ প্রতিরোধ না গড়ে তোলে, তবে প্রতিটি মুসলিম রাষ্ট্র একে একে ইসরায়েলি আগ্রাসনের শিকার হবে। তিনি দৃঢ়ভাবে বলেন, “একটা বিষফোঁড়াকে যত দ্রুত অপসারণ করা যায় ততই ভালো, নইলে তা গোটা দেহে ছড়িয়ে পড়ে। ইসরায়েল হচ্ছে সেই বিষফোঁড়া।”

এই বক্তব্যের পরিপ্রেক্ষিতে দেশজুড়ে সাধারণ ধর্মপ্রাণ মানুষের মাঝে ব্যাপক সাড়া দেখা যাচ্ছে। অনেকেই সামাজিক যোগাযোগমাধ্যমে পীর সাহেবের আহ্বানকে সমর্থন জানিয়ে সংহতি প্রকাশ করেছেন।

বিশ্লেষকরা মনে করছেন, এ ধরনের অবস্থান মুসলিম বিশ্বের মধ্যে জাগরণ সৃষ্টি করতে পারে এবং আন্তর্জাতিক মহলে জনমত তৈরি করতেও ভূমিকা রাখবে।

সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *










Facebook

© ভয়েস অব বরিশাল কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed BY: AMS IT BD