পটুয়াখালীতে বোনকে উত্যক্তের প্রতিবাদ করায় ভাইকে মারধর ! Latest Update News of Bangladesh

মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ০২:১৬ পূর্বাহ্ন

বিজ্ঞপ্তি :
Latest Update Bangla News 24/7 আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি ভয়েস অব বরিশালকে জানাতে ই-মেইল করুন- inbox.voiceofbarishal@gmail.com অথবা hmhalelbsl@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।*** প্রতিনিধি নিয়োগ চলছে!! বরিশাল বিভাগের সমস্ত জেলা,উপজেলা,বরিশাল মহানগরীর ৩০টি ওয়ার্ড ও ক্যাম্পাসে প্রতিনিধি নিয়োগ চলছে! ফোন: ০১৭৬৩৬৫৩২৮৩
সংবাদ শিরোনাম:
ইরান উত্তেজনার মধ্যে মিত্রদের অস্ত্র দিচ্ছে যুক্তরাষ্ট্র পাকিস্তানকে পেছনে ফেলে এগোল বাংলাদেশ নারী ক্রিকেট যুদ্ধ বন্ধে পাকিস্তানের মাধ্যমে যুক্তরাষ্ট্রকে নতুন প্রস্তাব দিল ইরান স্বৈরাচার শ্রমিকদের ভাগ্য নিয়ে ছিনিমিনি খেলেছে: প্রধানমন্ত্রী ‘গুপ্ত রাজনীতি করে না ইসলামী আন্দোলন বাংলাদেশ’: ফয়জুল করীম একাত্তরের জামায়াত ও বর্তমান জামায়াত এক নয়: মিয়া গোলাম পরওয়ার শ্রমিক আন্দোলনের ইতিহাসে পহেলা মে এড়িয়ে যুক্তরাষ্ট্র মার্কিন যুদ্ধজাহাজে রসদ সরবরাহ শুরু, সামরিক প্রস্তুতি জোরদার ইতিহাসের মে দিবস, বর্তমানেও অধিকার আদায়ের লড়াই ইরানের প্রস্তাব প্রত্যাখ্যান, অবরোধ বহাল রাখলেন ট্রাম্প




পটুয়াখালীতে বোনকে উত্যক্তের প্রতিবাদ করায় ভাইকে মারধর !

পটুয়াখালীতে বোনকে উত্যক্তের প্রতিবাদ করায় ভাইকে মারধর !




পটুয়াখালী প্রতিনিধি ॥ পটুয়াখালী সদর উপজেলার বড়বিঘাই ইউনিয়নে বোনকে উত্যক্তের প্রতিবাদ করায় ভাইকে মারধর করার অভিযোগ উঠেছে। উভয় ঘটনার বিচারের দাবিতে সংবাদ সম্মেলন করেছেন ভুক্তভোগীদের মা আইরিন বেগম।

রোববার (১৬ মার্চ) দুপুরে পটুয়াখালী প্রেসক্লাবে আয়োজিত সংবাদ সম্মেলনে বড় বিঘাই ইউপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জামাল হোসেন মিন্টু ও তার ভাগ্নে পরিচয় দানকারী মোঃ রুম্মান এর বিরুদ্ধে মেয়েকে উত্যাক্ত করা এবং ছেলেকে মারধরের অভিযোগ করেন তিনি।

তিনি সাংবাদিকদের বলেন, “আমার শ্বশুরবাড়ি একটি সম্ভ্রান্ত পরিবার আমাদের সামাজিক কর্মকাণ্ডের প্রতি ঈশ্বর্নিত হয়ে গত ১০ মার্চ বড় বিঘাই ইউপির বর্তমান ভারপ্রাপ্ত চেয়ারম্যান জামাল হোসেন মিন্টুর ভাগ্নে পরিচয় দানকারী বখাটে মোঃ রুম্মান সহ চার পাঁচ জন সন্ত্রাসীরা আমার মেয়েকে উত্যক্ত করে। এ সময় আমার ছেলে মোঃ এজাজ আহমেদ তুনাক তাদেরকে বাঁধা দিলে বখাটেরা উল্টো তাকে হেনস্তা করে। তাৎক্ষণিক সেখানে উপস্থিত হয়ে বড় বিঘাই ইউপির বর্তমান ভারপ্রাপ্ত চেয়ারম্যান জামাল হোসেন মিন্টু তার ভাগ্নে মোহাম্মদ রুমানকে আড়াল করার জন্য নিজেই রড দিয়ে আমার সন্তান মোহাম্মদ এজাজ আহমেদ তুনাকের মাথায় হত্যার উদ্দেশ্যে আঘাত করে। সাথে সাথে আমার ছেলে মাটিতে লুটিয়ে পড়ে। তাকে উদ্ধার করে পটুয়াখালী সদর হাসপাতালে ভর্তি করা হয়। এ ব্যাপারে সদর থানায় একটি মামলা করা হয়েছে। আসামিরা মামলা তুলে নেওয়ার জন্য আমার পরিবারের সকলের প্রাণনাশের হুমকি দেয়। মামলা তুলে না নিলে যেকোনো সময় তারা আমাদের বড় ধরনের ক্ষতি করতে পারে। আমি আমার সন্তানকে নিয়ে খুবই নিরাপত্তাহীনতায় আছি আমার মেয়ে নিরাপদে শিক্ষা প্রতিষ্ঠানে যেতে সাহস পাচ্ছে না। আমি মাননীয় শিক্ষা উপদেষ্টা ডিসি ও পুলিশ সুপারের হস্তক্ষেপ কামনা করছি পাশাপাশি এই সন্ত্রাসী জামাল হোসেন মিন্টুর শাস্তি দাবী করছি।

এ বিষয়ে বড় বিঘাই ইউপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জামাল হোসেন মিন্টু বলেন, অভিযোগটি সম্পূর্ন মিথ্যা ও বানোয়াট , আমি একটি ইফতার পার্টিতে ছিলাম আমি এসে শুনেছি আমি আসার পরে ওরা যার যার মতো চলে যায় । কিছুক্ষন পরে আমি শুনেছি ওরা মাথা ব্লেড দিয়ে কেটে আমাকে জড়িয়ে একটি মামলা করেছে এখানে আমার কি দোষ।

পটুয়াখালী সদর থানায় ওসি মোঃ ইমতিয়াজ বলেন, ঘটনার রহস্য উদঘাটনে তদন্ত এবং আসামী গ্রেফতারের প্রকৃয়া চলমান রয়েছে।

সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *










Facebook

© ভয়েস অব বরিশাল কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed BY: AMS IT BD