মির্জাগঞ্জে সৌদি প্রবাসীর স্ত্রী'র ঝুলন্ত লাশ উদ্ধার Latest Update News of Bangladesh

মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ০৩:১৭ পূর্বাহ্ন

বিজ্ঞপ্তি :
Latest Update Bangla News 24/7 আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি ভয়েস অব বরিশালকে জানাতে ই-মেইল করুন- inbox.voiceofbarishal@gmail.com অথবা hmhalelbsl@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।*** প্রতিনিধি নিয়োগ চলছে!! বরিশাল বিভাগের সমস্ত জেলা,উপজেলা,বরিশাল মহানগরীর ৩০টি ওয়ার্ড ও ক্যাম্পাসে প্রতিনিধি নিয়োগ চলছে! ফোন: ০১৭৬৩৬৫৩২৮৩
সংবাদ শিরোনাম:
ইরান উত্তেজনার মধ্যে মিত্রদের অস্ত্র দিচ্ছে যুক্তরাষ্ট্র পাকিস্তানকে পেছনে ফেলে এগোল বাংলাদেশ নারী ক্রিকেট যুদ্ধ বন্ধে পাকিস্তানের মাধ্যমে যুক্তরাষ্ট্রকে নতুন প্রস্তাব দিল ইরান স্বৈরাচার শ্রমিকদের ভাগ্য নিয়ে ছিনিমিনি খেলেছে: প্রধানমন্ত্রী ‘গুপ্ত রাজনীতি করে না ইসলামী আন্দোলন বাংলাদেশ’: ফয়জুল করীম একাত্তরের জামায়াত ও বর্তমান জামায়াত এক নয়: মিয়া গোলাম পরওয়ার শ্রমিক আন্দোলনের ইতিহাসে পহেলা মে এড়িয়ে যুক্তরাষ্ট্র মার্কিন যুদ্ধজাহাজে রসদ সরবরাহ শুরু, সামরিক প্রস্তুতি জোরদার ইতিহাসের মে দিবস, বর্তমানেও অধিকার আদায়ের লড়াই ইরানের প্রস্তাব প্রত্যাখ্যান, অবরোধ বহাল রাখলেন ট্রাম্প




মির্জাগঞ্জে সৌদি প্রবাসীর স্ত্রী’র ঝুলন্ত লাশ উদ্ধার

মির্জাগঞ্জে সৌদি প্রবাসীর স্ত্রী’র ঝুলন্ত লাশ উদ্ধার




মির্জাগঞ্জ প্রতিনিধি: পটুয়াখালীর মির্জাগঞ্জে সৌদি প্রবাসীর স্ত্রী শারমিন আক্তার (২৫) এর লাশ ঝুলন্ত অবস্থায় উদ্ধার করেছে পুলিশ। ঘটনাটি ঘটেছে শুক্রবার সন্ধ্যায় উপজেলার মাধবখালী ইউনিয়নের দক্ষিণ রামপুর গ্রানের কাশেম মাষ্টার বাড়ীতে।

নিহতের স্বামী রাসেল হাওলাদার ৩ বৎসর যাবত সৌদী আরবে থাকেন এবং তার সাত বছরের একটি কন্যা সন্তান রয়েছে। তাঁর শাশুড়ী অসুস্থ হওয়ায় সপ্তাহখানেক আগে সুবিদখালী ভাইয়ের বাসায় যায়।

জানা যায়, ঘটনার দিন শুক্রবার সন্ধ্যার পরে নিহত শারমিন আক্তারের মেয়ে সন্ধ্যার ঘরে প্রবেশের জন্য মাকে ডাকাডাকি করেন এবং কোন শব্দ না পেয়ে পাশের প্রতিবেশী হাসিনা বেগম এসে লাঠি দিয়ে ঘরের দরজা খুলে ভিতরে প্রবেশ করে শারমিন আক্তারকে ফ্যানের সাথে ঝুলন্ত অবস্থায় দেখে চিৎকার দেয়। পরে আশপাশের লোকজন এসে কাঠালতলী ফাঁড়ির পুলিশকে সংবাদ দিলে পুলিশ ঘটনাস্থলে এসে লাশটি উদ্ধার করেন। নিহত শারমিনের পিতার বাড়ী বরিশাল বলে জানা যায়।

এব্যাপারে মির্জাগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ হাফিজুর রহমান বলেন, খবর পেয়ে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের পর মৃত্যুর কারণ জেনে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *










Facebook

© ভয়েস অব বরিশাল কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed BY: AMS IT BD