আগৈলঝাড়ায় ছাত্রলীগের বিক্ষোভ মিছিল Latest Update News of Bangladesh

বুধবার, ১৫ এপ্রিল ২০২৬, ১১:৪৩ অপরাহ্ন

বিজ্ঞপ্তি :
Latest Update Bangla News 24/7 আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি ভয়েস অব বরিশালকে জানাতে ই-মেইল করুন- inbox.voiceofbarishal@gmail.com অথবা hmhalelbsl@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।*** প্রতিনিধি নিয়োগ চলছে!! বরিশাল বিভাগের সমস্ত জেলা,উপজেলা,বরিশাল মহানগরীর ৩০টি ওয়ার্ড ও ক্যাম্পাসে প্রতিনিধি নিয়োগ চলছে! ফোন: ০১৭৬৩৬৫৩২৮৩
সংবাদ শিরোনাম:
শিক্ষক প্রশিক্ষণ ও উপকূল উন্নয়ন পরিকল্পনায় সরকারের নতুন ঘোষণা ৩৬ দেশে ভিসামুক্ত ভ্রমণ সুবিধা পেলেও র‌্যাংকিংয়ে পিছিয়েছে বাংলাদেশ যুক্তরাষ্ট্র ছাড়া হরমুজ নিরাপত্তায় ইউরোপীয় জোট গঠনের উদ্যোগ নববর্ষের প্রভাতে আশাবাদী বাংলাদেশের ভবিষ্যৎ দেখছেন প্রধানমন্ত্রী গণভোট বাস্তবায়ন না হলে আন্দোলন বাড়বে—বিরোধীদলীয় নেতা নলছিটিতে জমি দখল ও প্রাণনাশের হুমকির অভিযোগ ছাত্রদল নেতার বিরুদ্ধে হরমুজে ক্রুজ ক্ষেপণাস্ত্র লক্ষ্যবস্তু হয়ে ফিরে গেল মার্কিন যুদ্ধজাহাজ ! বাংলাদেশ ভারতের আস্থা ও সহযোগিতা এখন আরও শক্তিশালী: প্রণয় ভার্মা মধ্যপ্রাচ্য সংকট: লেবানন-ইসরায়েল সংঘর্ষে নিহত ৫ নলছিটিতে প্রতিবেশীর ডাকে বের হয়ে প্রাণ হারালেন ইকবাল




আগৈলঝাড়ায় ছাত্রলীগের বিক্ষোভ মিছিল

আগৈলঝাড়ায় ছাত্রলীগের বিক্ষোভ মিছিল




অনলাইন ডেস্ক:বিএনপি দলীয় মনোনয়নপত্র সংগ্রহর সময় দলের কেন্দ্রীয় কার্যালয় নয়া পল্টনে শোডাউন থেকে পুলিশের উপর হামলা ও পুলিশের গাড়ি ভাংচুরের প্রতিবাদ জানিয়ে ঘটনায় সাথে ছাত্রলীগ নেতা কর্মীরা জড়িত; বিএনপি’র মহাসচিব মির্জা ফকরুল ইসলাম আলমগীরের এমন মিথ্যাচার বক্তব্যের প্রতিবাদ জানিয়ে বরিশালের আগৈলঝাড়া উপজেলা ছাত্রলীগের উদ্যোগে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার বিকেলে আগৈলঝাড়া উপজেলা সদরের দলীয় কার্যালয় থেকে বিক্ষোভ মিছিল শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে পুনরায় উপজেলা কার্যালয়ে গিয়ে শেষ হয়। পরে সেখানে সংক্ষিপ্ত সভায় পুলিশের উপর হামলা ও পুলিশের গাড়ি ভাংচুরের প্রতিবাদ জানানো হয়। বক্তারা বলেন, ঘটনার সাথে জড়িতরা সকলেই বিএনপি ও অংগ সহযোগী সংগঠনের নেতা কর্মী। ঘটনার পরপরই ভিডিও ফুটেজ দেখে তাদের শনাক্ত করে আইন শৃংখলা বাহিনী। এ কারণে দল থেকে তাদের বহিস্কারও করেছে বিএনপি। অথচ বিএনপি’র মহাসচিব মির্জা ফকরুল ইসলাম আলমগীর ঘটনার সাথে ছাত্রলীগের সম্পৃক্ততার কথা বলে মিডিয়ায় মিথ্যাচার করে বক্তব্য প্রদান করে। তার বক্তব্য প্রত্যাখ্যান করে ক্ষমা চাওয়ার আহ্বান জানিয়ে প্রতিবাদ সভায় বক্তব্য রাখেন উপজেলা যুবলীগ সভাপতি সাইদুল সরদার, সাধারণ সম্পাদক অনিমেষ মন্ডল, যুবলীগ নেতা ফাইজুল সেরনিয়াবাত, ছাত্রলীগ সভাপতি মিন্টু সেরনিয়াবাত, সাধারণ সম্পাদক জাকির পাইক, সহ-সভাপতি উজ্জল হোসেন খলিফা প্রমুখ নেতৃবৃন্দ। এসময় কলেজ ছাত্রলীগ ও দলের বিভিন্ন পর্যায়ের নেতা কর্মীরা উপস্থিত ছিলেন।

সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *










Facebook

© ভয়েস অব বরিশাল কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed BY: AMS IT BD