আইটি বিশেষজ্ঞ ইঞ্জিনিয়ার জিহাদ রানার জন্মদিন আজ Latest Update News of Bangladesh

মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ১২:১৬ পূর্বাহ্ন

বিজ্ঞপ্তি :
Latest Update Bangla News 24/7 আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি ভয়েস অব বরিশালকে জানাতে ই-মেইল করুন- inbox.voiceofbarishal@gmail.com অথবা hmhalelbsl@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।*** প্রতিনিধি নিয়োগ চলছে!! বরিশাল বিভাগের সমস্ত জেলা,উপজেলা,বরিশাল মহানগরীর ৩০টি ওয়ার্ড ও ক্যাম্পাসে প্রতিনিধি নিয়োগ চলছে! ফোন: ০১৭৬৩৬৫৩২৮৩
সংবাদ শিরোনাম:
ইরান উত্তেজনার মধ্যে মিত্রদের অস্ত্র দিচ্ছে যুক্তরাষ্ট্র পাকিস্তানকে পেছনে ফেলে এগোল বাংলাদেশ নারী ক্রিকেট যুদ্ধ বন্ধে পাকিস্তানের মাধ্যমে যুক্তরাষ্ট্রকে নতুন প্রস্তাব দিল ইরান স্বৈরাচার শ্রমিকদের ভাগ্য নিয়ে ছিনিমিনি খেলেছে: প্রধানমন্ত্রী ‘গুপ্ত রাজনীতি করে না ইসলামী আন্দোলন বাংলাদেশ’: ফয়জুল করীম একাত্তরের জামায়াত ও বর্তমান জামায়াত এক নয়: মিয়া গোলাম পরওয়ার শ্রমিক আন্দোলনের ইতিহাসে পহেলা মে এড়িয়ে যুক্তরাষ্ট্র মার্কিন যুদ্ধজাহাজে রসদ সরবরাহ শুরু, সামরিক প্রস্তুতি জোরদার ইতিহাসের মে দিবস, বর্তমানেও অধিকার আদায়ের লড়াই ইরানের প্রস্তাব প্রত্যাখ্যান, অবরোধ বহাল রাখলেন ট্রাম্প




আইটি বিশেষজ্ঞ ইঞ্জিনিয়ার জিহাদ রানার জন্মদিন আজ

আইটি বিশেষজ্ঞ ইঞ্জিনিয়ার জিহাদ রানার জন্মদিন আজ




নিজস্ব প্রতিবেদক : ইঞ্জিনিয়ার বিডি নেটওয়ার্ক এর সিইও এবং ফাউন্ডার ও গণমাধ্যমকর্মী ইঞ্জিনয়ার জিহাদ রানার শুভ জন্মদিন আজ। ১৯৮৭ সালের এই দিনে তিনি বরিশাল সদর উপজেলার এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন।

বরিশালেই বেড়ে ওঠা জিহাদ রানা টেলিকমিউনিকেশন ইঞ্জিনিয়ারিংয়ে বি.এস.সি পাস করে সার্ভার ও আইটি সেক্টরে পারদর্শিতার প্রমাণ রেখেছেন।

মায়ের ইচ্ছা ছিল ছেলে ব্যাংকার হবে। তবে প্রোগ্রামিং ও ওয়েব ডেভেলপিংয়ে আগ্রহী জিহাদের ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং পড়াশোনার পাশাপাশি চলতে থাকে স্বপ্নযাত্রা। শুরুতে বিভিন্ন মার্কেট প্লেসে কাজ করা শুরু হয় ওয়েব ডিজাইন ও সার্ভার ম্যানেজমেন্ট নিয়ে। পাশাপাশি বিভিন্ন ব্যক্তি ও প্রতিষ্ঠানের হয়ে কাজ শুরু করেন পড়াশোনার মাঝেই।

সেই ধারাবাহিকতায় ২০০৯ সালে শুরু করেন ওয়েব হোস্টিং ও ওয়েব ডেভেলপমেন্ট ফার্ম ইঞ্জিনিয়ার বিডি নেটওয়ার্ক। কাজ করে যান ওয়েব হোস্টিংয়ে আন্তর্জাতিক ব্র্যান্ড ও দক্ষ সাপোর্ট টিম তৈরির মাধ্যমে বাংলাদেশের শিক্ষিত তরুণদের নিয়েই বরিশালসহ বাংলাদেশের মানুষের দ্বারপ্রান্তে ডিজিটাল ও বিশ্বস্ত আইটি সেবা পৌঁছে দেয়ার জন্য।

ইঞ্জিনিয়ার জিহাদ রানা গণমাধ্যমে যুক্ত হয়ে খুব অল্প দিনের মধ্যেই সুনাম কুড়িয়েছেন। বর্তমানে তিনি জাতীয় দৈনিক দ্যা ডেইলি বাংলাদেশ টুডে এবং বাংলাদেশ বুলেটিন পত্রিকার বরিশাল ব্যুরো প্রধান হিসেবে দায়িত্ব পালন করছেন। পাশাপাশি তিনি অসংখ্য সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের সাথেও যুক্ত রয়েছেন।

এদিকে জিহাদ রানার জন্মদিন উপক্ষে তাকে শুভেচ্ছা জানিয়েছেন তার সহকর্মী, পরিবারের সদস্য, বন্ধু-বান্ধব ও সহকর্মীরা। সকলের তার উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করেছেন।

অনেক অনেক শুভ কামনা।

সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *










Facebook

© ভয়েস অব বরিশাল কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed BY: AMS IT BD