পিরোজপুরে ‘মুক্তিযুদ্ধের গল্প শুনি’ শীর্ষক কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত Latest Update News of Bangladesh

বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬, ০৮:৫৬ অপরাহ্ন

বিজ্ঞপ্তি :
Latest Update Bangla News 24/7 আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি ভয়েস অব বরিশালকে জানাতে ই-মেইল করুন- inbox.voiceofbarishal@gmail.com অথবা hmhalelbsl@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।*** প্রতিনিধি নিয়োগ চলছে!! বরিশাল বিভাগের সমস্ত জেলা,উপজেলা,বরিশাল মহানগরীর ৩০টি ওয়ার্ড ও ক্যাম্পাসে প্রতিনিধি নিয়োগ চলছে! ফোন: ০১৭৬৩৬৫৩২৮৩
সংবাদ শিরোনাম:
ইরান উত্তেজনার মধ্যে মিত্রদের অস্ত্র দিচ্ছে যুক্তরাষ্ট্র পাকিস্তানকে পেছনে ফেলে এগোল বাংলাদেশ নারী ক্রিকেট যুদ্ধ বন্ধে পাকিস্তানের মাধ্যমে যুক্তরাষ্ট্রকে নতুন প্রস্তাব দিল ইরান স্বৈরাচার শ্রমিকদের ভাগ্য নিয়ে ছিনিমিনি খেলেছে: প্রধানমন্ত্রী ‘গুপ্ত রাজনীতি করে না ইসলামী আন্দোলন বাংলাদেশ’: ফয়জুল করীম একাত্তরের জামায়াত ও বর্তমান জামায়াত এক নয়: মিয়া গোলাম পরওয়ার শ্রমিক আন্দোলনের ইতিহাসে পহেলা মে এড়িয়ে যুক্তরাষ্ট্র মার্কিন যুদ্ধজাহাজে রসদ সরবরাহ শুরু, সামরিক প্রস্তুতি জোরদার ইতিহাসের মে দিবস, বর্তমানেও অধিকার আদায়ের লড়াই ইরানের প্রস্তাব প্রত্যাখ্যান, অবরোধ বহাল রাখলেন ট্রাম্প




পিরোজপুরে ‘মুক্তিযুদ্ধের গল্প শুনি’ শীর্ষক কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত

পিরোজপুরে ‘মুক্তিযুদ্ধের গল্প শুনি’ শীর্ষক কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত

পিরোজপুরে ‘মুক্তিযুদ্ধের গল্প শুনি’ শীর্ষক কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত




পিরোজপুর প্রতিনিধি॥ বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী উদযাপন উপলক্ষ্যে ‘এসো মুক্তিযুদ্ধের গল্প শুনি’ শীর্ষক এক অনুষ্ঠানের আয়োজন করে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের পিরোজপুরের জেলা তথ্য অফিস।

 

 

আজ বুধবার সকালে পিরোজপুর সরকারি গ্রন্থাগার মিলনায়তনে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের নিয়ে স্বাস্থ্যবিধি মেনে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

 

 

জেলা তথ্য অফিসের উপ-পরিচালক আমিরুল আজিম এর সভাপতিত্বে এ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোঃ জেছের আলী।

 

 

এছাড়া অনুষ্ঠানে শিক্ষার্থীদের মুক্তিযুদ্ধের গল্প শোনান গৌতম চৌধুরী। ঘন্টাব্যাপী তার মুক্তিযুদ্ধের স্মৃতিচারণে এবং বঙ্গবন্ধুর শৈশব-কৈশোর, ছাত্রজীবন এবং রাজনৈতিক জীবন নিয়ে তথ্য ভিত্তিক আলোচনা ও বঙ্গবন্ধুর নির্মম হত্যাকান্ডের আবেগাপ্লুত বক্তব্যে উপস্থিত সকলে অশ্রু স্বজল হয়ে ওঠে। এরপর বঙ্গবন্ধুর কর্মময় জীবন এবং বাংলাদেশের মুক্তিযুদ্ধ নিয়ে কুইজ প্রতিযোগিতার আয়োজন করা হয়।

 

 

পরে বিজয়ী ১০ জনের হাতে পুরস্কার তুলে দেয় আজকের এই অনুষ্ঠানের আয়োজক জেলা তথ্য অফিস। এ সময় শিক্ষার্থীরা ছাড়াও অভিভাবকবৃন্দ, সংবাদকর্মীবৃন্দ, বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *










Facebook

© ভয়েস অব বরিশাল কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed BY: AMS IT BD