বরিশালে মধ্যরাতে ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’ স্লোগানে মুখরিত টর্চার সেল Latest Update News of Bangladesh

শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ০৯:৩৮ পূর্বাহ্ন

বিজ্ঞপ্তি :
Latest Update Bangla News 24/7 আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি ভয়েস অব বরিশালকে জানাতে ই-মেইল করুন- inbox.voiceofbarishal@gmail.com অথবা hmhalelbsl@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।*** প্রতিনিধি নিয়োগ চলছে!! বরিশাল বিভাগের সমস্ত জেলা,উপজেলা,বরিশাল মহানগরীর ৩০টি ওয়ার্ড ও ক্যাম্পাসে প্রতিনিধি নিয়োগ চলছে! ফোন: ০১৭৬৩৬৫৩২৮৩
সংবাদ শিরোনাম:
কাউন্সিল শেষে রাজনীতি ছাড়ার ইঙ্গিত দিলেন ফখরুল যুদ্ধবিরতি টিকিয়ে রাখতে যুক্তরাষ্ট্র হামাস গোপন সংলাপ শুরু দেশের ইতিহাসে সর্বোচ্চ জ্বালানি মজুত রয়েছে: জ্বালানিমন্ত্রী হামে আক্রান্ত ও উপসর্গে হাসপাতালে ৮১১ শিশু ভর্তি, মৃত্যু ৮ বরিশাল সফরে শৈশব স্মৃতিতে ফিরে গেলেন স্পিকার আজ স্বাধীনতা পুরস্কার পাচ্ছেন খালেদা জিয়াসহ বিশিষ্ট ২০ জন ইসরায়েলগামী অস্ত্রের চালান বেলজিয়ামে আটক, কঠোর নজরদারি কঠোর হচ্ছে এসএসসি নীতিমালা, ফিরছে ‘নীরব বহিষ্কার’ ব্যবস্থা শিক্ষক প্রশিক্ষণ ও উপকূল উন্নয়ন পরিকল্পনায় সরকারের নতুন ঘোষণা ৩৬ দেশে ভিসামুক্ত ভ্রমণ সুবিধা পেলেও র‌্যাংকিংয়ে পিছিয়েছে বাংলাদেশ




বরিশালে মধ্যরাতে ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’ স্লোগানে মুখরিত টর্চার সেল

বরিশালে মধ্যরাতে ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’ স্লোগানে মুখরিত টর্চার সেল

বরিশালে মধ্যরাতে ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’ স্লোগানে মুখরিত টর্চার সেল




ভয়েস অব বরিশাল ডেস্ক॥ মধ্যরাতে ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’ স্লোগানে মুখরিত হয়ে উঠল মুক্তিযুদ্ধকালীন নির্মম নির্যাতনের সাক্ষী বরিশালের ওয়াপদা কালোনীর টর্চার সেল। যে কলোনিতে মুক্তিযুদ্ধ চলাকালীন সময়ে পাক হানাদার বাহিনী তাদের ঘাঁটি বানায় এবং সেখানে তৎকালীন সময়ে থাকা ভবনগুলো বাঙালিদের টর্চার সেল হিসেবে ব্যবহার করে।

 

 

দীর্ঘদিন ধরে অযত্ন, অবহেলায় পড়েছিলো মুক্তিযুদ্ধকালীন নির্মম নির্যাতনের সাক্ষী হয়ে থাকা ওয়াপদা কলোনির টর্চারসেলগুলো। পরে মুক্তিযোদ্ধাদের দাবির প্রেক্ষিতে এটিকে সংরক্ষণের উদ্যোগ নিয়ে বাস্তবায়ন করেন বরিশাল সিটি কর্পোরেশনের মেয়র সেরনিয়াবাত সাদিক আব্দুল্লাহ।

 

 

মহান স্বাধীনতার সুবর্ণজয়ন্তী ও ২৫ মার্চ গণহত্যা দিবস উপলক্ষে ওয়াপদা কালোনির টর্চার সেলে বরিশাল সিটি কর্পোরেশনের উদ্যোগে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।

 

 

এর আগে বৃহস্পতিবার (২৫ মার্চ) দিবাগত রাত ১১টা ১০ মিনিটে হাজারো মোমবাতি প্রজ্জলনের মধ্য দিয়ে ১৯৭১ এর ২৫ মার্চের কালরাত্রির গণহত্যায় শহীদদের প্রতি বিনম্র শ্রদ্ধা জ্ঞাপন করা হয়। যে কর্মসূচির উদ্বোধন করেন বরিশাল সিটি কর্পোরেশনের মেয়র সেরনিয়াবাত সাদিক আব্দুল্লাহ। এ সময় হাজারো কণ্ঠে ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’ স্লোগানে মুখরিত হয়ে ওঠে গোটা ওয়াপদা কলোনী ও টর্চার সেল এলাকা। পরে বাউল শিল্পীরা সেখানে আয়োজিত সাংষ্কৃতিক অনুষ্ঠানে সংগীত পরিবেশন করেন।

 

 

এদিকে বরিশাল জেলা প্রশাসনের আয়োজনে নগরের সার্কিট হাউজ সম্মেলন কক্ষে গণহত্যা দিবস ২০২১ উপলক্ষে অলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। এছাড়া রাত ৯টা ১ মিনিটের প্রতীকী ব্লাক-আউট কর্মসূচিও পালন করা হয়।

সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *










Facebook

© ভয়েস অব বরিশাল কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed BY: AMS IT BD