পিরোজপুরের দুধ বিক্রি করতে গিয়ে হলেন লাশ Latest Update News of Bangladesh

মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ০২:১১ পূর্বাহ্ন

বিজ্ঞপ্তি :
Latest Update Bangla News 24/7 আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি ভয়েস অব বরিশালকে জানাতে ই-মেইল করুন- inbox.voiceofbarishal@gmail.com অথবা hmhalelbsl@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।*** প্রতিনিধি নিয়োগ চলছে!! বরিশাল বিভাগের সমস্ত জেলা,উপজেলা,বরিশাল মহানগরীর ৩০টি ওয়ার্ড ও ক্যাম্পাসে প্রতিনিধি নিয়োগ চলছে! ফোন: ০১৭৬৩৬৫৩২৮৩
সংবাদ শিরোনাম:
ইরান উত্তেজনার মধ্যে মিত্রদের অস্ত্র দিচ্ছে যুক্তরাষ্ট্র পাকিস্তানকে পেছনে ফেলে এগোল বাংলাদেশ নারী ক্রিকেট যুদ্ধ বন্ধে পাকিস্তানের মাধ্যমে যুক্তরাষ্ট্রকে নতুন প্রস্তাব দিল ইরান স্বৈরাচার শ্রমিকদের ভাগ্য নিয়ে ছিনিমিনি খেলেছে: প্রধানমন্ত্রী ‘গুপ্ত রাজনীতি করে না ইসলামী আন্দোলন বাংলাদেশ’: ফয়জুল করীম একাত্তরের জামায়াত ও বর্তমান জামায়াত এক নয়: মিয়া গোলাম পরওয়ার শ্রমিক আন্দোলনের ইতিহাসে পহেলা মে এড়িয়ে যুক্তরাষ্ট্র মার্কিন যুদ্ধজাহাজে রসদ সরবরাহ শুরু, সামরিক প্রস্তুতি জোরদার ইতিহাসের মে দিবস, বর্তমানেও অধিকার আদায়ের লড়াই ইরানের প্রস্তাব প্রত্যাখ্যান, অবরোধ বহাল রাখলেন ট্রাম্প




পিরোজপুরের দুধ বিক্রি করতে গিয়ে হলেন লাশ

পিরোজপুরের দুধ বিক্রি করতে গিয়ে হলেন লাশ

পিরোজপুরের দুধ বিক্রি করতে গিয়ে হলেন লাশ




পিরোজপুর প্রতিনিধি॥ পিরোজপুরের ভাণ্ডারিয়ায় পিকআপ ভ্যানের ধাক্কায় আবু জাফর তালুকদার নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন।

 

 

সোমবার দুপুরে মঠবাড়িয়া-ভাণ্ডারিয়া সড়কের ইকড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন সড়কে এ দুর্ঘটনা ঘটে। নিহত আবু জাফর মঠবাড়িয়া উপজেলার তুষখালী গ্রামের মোদাচ্ছের আলীর ছেলে। তিনি ভাড়ায় চালিত মোটরসাইকেলে দুধ বিক্রি করতেন।

 

 

স্থানীয়রা জানায়, প্রতিদিনের মতো সোমবার দুপুরেও মোটরসাইকেলে দুধ নিয়ে মঠবাড়িয়া থেকে ভাণ্ডারিয়ার দিকে যাচ্ছিলেন জাফর। মঠবাড়িয়া-ভাণ্ডারিয়া সড়কের ইকড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন সড়কে পৌঁছালে মাছ বহনকারী একটি পিকআপ তাকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই তিনি নিহত হন।

 

 

ভাণ্ডারিয়া থানার ওসি মো. মাসুমুর রহমান বিশ্বাস জানান, লাশ উদ্ধার করে পিরোজপুর সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। ঘাতক পিকআপ ভ্যানটি উদ্ধার করা গেলেও চালক পালিয়ে গেছেন।

সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *










Facebook

© ভয়েস অব বরিশাল কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed BY: AMS IT BD