ভাত খাওয়ানোর কথা বলে আবাসিক হোটেলে নিয়ে ধর্ষণ Latest Update News of Bangladesh

মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ০১:৩৫ পূর্বাহ্ন

বিজ্ঞপ্তি :
Latest Update Bangla News 24/7 আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি ভয়েস অব বরিশালকে জানাতে ই-মেইল করুন- inbox.voiceofbarishal@gmail.com অথবা hmhalelbsl@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।*** প্রতিনিধি নিয়োগ চলছে!! বরিশাল বিভাগের সমস্ত জেলা,উপজেলা,বরিশাল মহানগরীর ৩০টি ওয়ার্ড ও ক্যাম্পাসে প্রতিনিধি নিয়োগ চলছে! ফোন: ০১৭৬৩৬৫৩২৮৩
সংবাদ শিরোনাম:
ইরান উত্তেজনার মধ্যে মিত্রদের অস্ত্র দিচ্ছে যুক্তরাষ্ট্র পাকিস্তানকে পেছনে ফেলে এগোল বাংলাদেশ নারী ক্রিকেট যুদ্ধ বন্ধে পাকিস্তানের মাধ্যমে যুক্তরাষ্ট্রকে নতুন প্রস্তাব দিল ইরান স্বৈরাচার শ্রমিকদের ভাগ্য নিয়ে ছিনিমিনি খেলেছে: প্রধানমন্ত্রী ‘গুপ্ত রাজনীতি করে না ইসলামী আন্দোলন বাংলাদেশ’: ফয়জুল করীম একাত্তরের জামায়াত ও বর্তমান জামায়াত এক নয়: মিয়া গোলাম পরওয়ার শ্রমিক আন্দোলনের ইতিহাসে পহেলা মে এড়িয়ে যুক্তরাষ্ট্র মার্কিন যুদ্ধজাহাজে রসদ সরবরাহ শুরু, সামরিক প্রস্তুতি জোরদার ইতিহাসের মে দিবস, বর্তমানেও অধিকার আদায়ের লড়াই ইরানের প্রস্তাব প্রত্যাখ্যান, অবরোধ বহাল রাখলেন ট্রাম্প




ভাত খাওয়ানোর কথা বলে আবাসিক হোটেলে নিয়ে ধর্ষণ

ভাত খাওয়ানোর কথা বলে আবাসিক হোটেলে নিয়ে ধর্ষণ

ভাত খাওয়ানোর কথা বলে আবাসিক হোটেলে নিয়ে ধর্ষণ




ভয়েস অব বরিশাল ডেস্ক॥ ইয়াবা ব্যবসায়ীকে ধরতে আবাসিক হোটেলে গিয়ে ধর্ষণের শিকার এক কিশোরীকে উদ্ধার করেছে পুলিশ। একইসঙ্গে এ ঘটনায় জড়িত দুইজনকে আটক করা হয়েছে।

 

 

রোববার রাতে চট্টগ্রাম নগরীর কোতোয়ালি থানার স্টেশন রোডের একটি আবাসিক হোটেল থেকে ওই কিশোরীকে উদ্ধার করা হয়।

 

 

আটকরা হলেন- খলিলুর রহমান ওরফে খলিল ও হোটেল ম্যানেজার আব্দুল আহাদ। এর মধ্যে খলিল ভ্রাম্যমাণ বীজ বিক্রেতা। তার বাড়ি শেরপুরের সদর উপজেলায়।

 

 

কোতোয়ালি থানার ওসি মোহাম্মদ মহসীন বলেন, রোববার রাতে এক ইয়াবা ব্যবসায়ীকে ধরতে স্টেশন রোডের হোটেল গার্ডেন সিটিতে অভিযান চালানো হয়।

 

এ সময় হোটেলের একটি কক্ষে খলিল ও ওই কিশোরীকে দেখতে পেয়ে তাদের জিজ্ঞাসাবাদ করা হয়। জিজ্ঞাসাবাদে ভাত খাওয়ানোর কথা বলে খলিল তাকে হোটেলে নিয়ে ধর্ষণ করেছে বলে অভিযোগ করে ওই কিশোরী। পরে খলিল ও হোটেল ম্যানেজার আব্দুল আহাদকে আটক করা হয়।

 

 

ওসি আরো বলেন, রোববার রাতে মায়ের সঙ্গে রাগ করে ওই কিশোরী বাসা থেকে বেরিয়ে যায় বলে জানিয়েছে তার পরিবার। কিশোরীটি বুদ্ধি প্রতিবন্ধী। এ ঘটনায় আটক দুইজনের বিরুদ্ধে মামলা করেছেন কিশোরীর বাবা।

সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *










Facebook

© ভয়েস অব বরিশাল কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed BY: AMS IT BD