পটুয়াখালীতে ফেঁসে গেলো ড্রেজার মালিক খোকন ! Latest Update News of Bangladesh

মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ০২:২০ পূর্বাহ্ন

বিজ্ঞপ্তি :
Latest Update Bangla News 24/7 আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি ভয়েস অব বরিশালকে জানাতে ই-মেইল করুন- inbox.voiceofbarishal@gmail.com অথবা hmhalelbsl@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।*** প্রতিনিধি নিয়োগ চলছে!! বরিশাল বিভাগের সমস্ত জেলা,উপজেলা,বরিশাল মহানগরীর ৩০টি ওয়ার্ড ও ক্যাম্পাসে প্রতিনিধি নিয়োগ চলছে! ফোন: ০১৭৬৩৬৫৩২৮৩
সংবাদ শিরোনাম:
ইরান উত্তেজনার মধ্যে মিত্রদের অস্ত্র দিচ্ছে যুক্তরাষ্ট্র পাকিস্তানকে পেছনে ফেলে এগোল বাংলাদেশ নারী ক্রিকেট যুদ্ধ বন্ধে পাকিস্তানের মাধ্যমে যুক্তরাষ্ট্রকে নতুন প্রস্তাব দিল ইরান স্বৈরাচার শ্রমিকদের ভাগ্য নিয়ে ছিনিমিনি খেলেছে: প্রধানমন্ত্রী ‘গুপ্ত রাজনীতি করে না ইসলামী আন্দোলন বাংলাদেশ’: ফয়জুল করীম একাত্তরের জামায়াত ও বর্তমান জামায়াত এক নয়: মিয়া গোলাম পরওয়ার শ্রমিক আন্দোলনের ইতিহাসে পহেলা মে এড়িয়ে যুক্তরাষ্ট্র মার্কিন যুদ্ধজাহাজে রসদ সরবরাহ শুরু, সামরিক প্রস্তুতি জোরদার ইতিহাসের মে দিবস, বর্তমানেও অধিকার আদায়ের লড়াই ইরানের প্রস্তাব প্রত্যাখ্যান, অবরোধ বহাল রাখলেন ট্রাম্প




পটুয়াখালীতে ফেঁসে গেলো ড্রেজার মালিক খোকন !

পটুয়াখালীতে ফেঁসে গেলো ড্রেজার মালিক খোকন !




অনলাইন ডেস্ক// অবৈধভাবে ড্রেজার দিয়ে বালু উত্তোলনের অপরাধে চারজনকে দুই লাখ টাকা অর্থদণ্ড করেছেন ভ্রাম্যমাণ আদালত।

রোববার রাতে পটুয়াখালীর রাঙ্গাবালী উপজলায় উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. সোহাগ হাওলাদার ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে এ অর্থদণ্ড দেন।

দণ্ডপ্রাপ্তরা হলেন- ড্রেজার মালিক উপজেলার ছোটবাইশদিয়া ইউনিয়নের চতলাখালী গ্রামের খোকন হোসেন এবং অপর ড্রেজারের শ্রমিক গলাচিপার বাসিন্দা মোশারেফ হোসেন, সবুজ ইসলাম ও রাকিব।

এদের মধ্যে এক ড্রেজার মালিক খোকনকে এক লাখ এবং একইভাবে অপর ড্রেজারের তিন শ্রমিককেও এক লাখ টাকা জরিমানা করা হয়।

উপজেলা প্রশাসনসূত্রে জানা গেছে, রোববার উপজেলার বাহেরচর খালে খোকন হোসেনের মালিকানাধীন ড্রেজার ও কাজিরহাওলা খালে সালাউদ্দিন মল্লিকের মালিকানাধীন ড্রেজার দিয়ে অবৈধভাবে বালু উত্তোলন চলছিল।

এ সংবাদের ভিত্তিতে ঘটনাস্থলে গিয়ে সত্যতা পাওয়ায় চারজনকে আটক করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাদের অর্থদণ্ড দেওয়া হয়।

এ ব্যাপারে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. সোহাগ হাওলাদার বলেন, ‘চারজনকে দুই লাখ টাকা জরিমানা করা হয়েছে। ৫০ পিস পাইপও নষ্ট করে দেয়া হয়।

এ ছাড়া ভবিষ্যতে এ ধরনের কর্মকাণ্ডে লিপ্ত হবে না এমন শর্তে ড্রেজার মালিক খোকন, সালাউদ্দিনসহ শ্রমিকদের কাছ থেকে মুচলেকা রাখা হয়েছে বলে উপজেলা প্রশাসন থেকে জানানো হয়েছে।

সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *










Facebook

© ভয়েস অব বরিশাল কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed BY: AMS IT BD