কুয়াকাটা হোটেল-মোটেল মালিক সমিতি ও পর্যটন কর্পোরেশনের যৌথ আয়োজনে বিশ্ব পর্যটন দিবস পালিত ॥ Latest Update News of Bangladesh

রবিবার, ০৫ এপ্রিল ২০২৬, ০৭:৪৭ অপরাহ্ন

বিজ্ঞপ্তি :
Latest Update Bangla News 24/7 আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি ভয়েস অব বরিশালকে জানাতে ই-মেইল করুন- inbox.voiceofbarishal@gmail.com অথবা hmhalelbsl@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।*** প্রতিনিধি নিয়োগ চলছে!! বরিশাল বিভাগের সমস্ত জেলা,উপজেলা,বরিশাল মহানগরীর ৩০টি ওয়ার্ড ও ক্যাম্পাসে প্রতিনিধি নিয়োগ চলছে! ফোন: ০১৭৬৩৬৫৩২৮৩
সংবাদ শিরোনাম:
স্বাস্থ্য সুরক্ষা ও অবকাঠামো উন্নয়নে নতুন পদক্ষেপ বরিশালে গৌরনদীতে তেলবাহী লরিতে আগুন, অল্পের জন্য রক্ষা পেল ফিলিং স্টেশন কলাপাড়ায় খাল দখলে কৃষকের দুর্ভোগ, প্রশাসনের হস্তক্ষেপ দাবি বানারীপাড়ায় নির্মাণ শ্রমিকের রহস্যজনক মৃত্যু, খাল থেকে মরদেহ উদ্ধার ফ্যাক্ট চেকিং ছাড়া সংবাদ প্রকাশে কঠোর সতর্কবার্তা তথ্যমন্ত্রীর প্রাথমিক শিক্ষায় গতি আনতে শনিবারেও পাঠদান শুরু দোয়া, তাওবা ও মানবকল্যাণের আহ্বানে শেষ চরমোনাই মাহফিল হাম পরিস্থিতিতে চিকিৎসাসেবা সচল রাখতে ছুটি বাতিল রাত আটটার পর বন্ধ থাকবে দেশের দোকানপাট-শপিংমল জ্বালানি সংকট: আমদানিনির্ভর দেশগুলো বিশেষ ঝুঁকির মধ্যে বাংলাদেশ অন্যতম




কুয়াকাটা হোটেল-মোটেল মালিক সমিতি ও পর্যটন কর্পোরেশনের যৌথ আয়োজনে বিশ্ব পর্যটন দিবস পালিত ॥

কুয়াকাটা হোটেল-মোটেল মালিক সমিতি ও পর্যটন কর্পোরেশনের যৌথ আয়োজনে বিশ্ব পর্যটন দিবস পালিত ॥




আরিফ বিল্লাহ নাছিম,কলাপাড়া (কুয়াকাটা) প্রতিনিধি: সাগরকন্যা কুয়াকাটায় “পর্যটন শিল্পের বিকাশে তথ্য প্রযুক্তি” এ স্লোগানকে সামনে রেখে পালিত হয়েছে বিশ্ব পর্যটন দিবস। কুয়াকাটা আবাসিক হোটেল-মোটেল মালিক সমিতি ও পর্যটন কর্পোরেশনের যৌথ আয়োজনে আজ সকাল ৯টায় কুয়াকাটা পর্যটন কর্পোরেশন থেকে একটি র‌্যালী বের করা হয়। র‌্যালীটি মহাসড়ক প্রদক্ষিণ শেষে সমুদ্র সৈকতে গিয়ে শেষ হয়। এ সময় সমুদ্র সৈকতের পরিচ্ছন্নতার অভিযান চালানো হয়। এরপর পর্যটন ইয়ুথ ইন হল রূমে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। অপরদিকে কুয়াকাটা হোটেল মোটেল ওনার্স এসোসিয়েশন পৃথক ভাবে একটি র‌্যালী বের করেন।

 

পর্যটন ইয়ুথ ইন’র ব্যবস্থাপক শুভাষ চন্দ্র নন্দীর সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন ট্যুরিস্ট পুলিশ বরিশাল রিজিওনের পুলিশ সুপার মোঃ রেজাউল করিম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কলাপাড়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) এ.এফ.এম. আবু সুফিয়ান, হোটেল মোটেল ওনার্স এসোসিয়েশনের সাধারন সম্পাদক এম এ মোতালেব শরীফসহ আবাসিক হোটেল মালিক সমিতির সদস্য ও স্থাণীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং বিভিন্ন শ্রেনী পেশার মানুষ উপস্থিত ছিলেন। পর্যটন কর্পোরেশনের উদ্যোগে দুপুরে ফুড ফ্যাস্টিভেল’র আয়োজন করা হয়।

সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *










Facebook

© ভয়েস অব বরিশাল কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed BY: AMS IT BD