পটুয়াখালীর রাঙ্গাবালীতে তাবলিগের দুই ভারতীয়সহ ৪ জনের করোনা শনাক্ত Latest Update News of Bangladesh

মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ০৩:২১ পূর্বাহ্ন

বিজ্ঞপ্তি :
Latest Update Bangla News 24/7 আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি ভয়েস অব বরিশালকে জানাতে ই-মেইল করুন- inbox.voiceofbarishal@gmail.com অথবা hmhalelbsl@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।*** প্রতিনিধি নিয়োগ চলছে!! বরিশাল বিভাগের সমস্ত জেলা,উপজেলা,বরিশাল মহানগরীর ৩০টি ওয়ার্ড ও ক্যাম্পাসে প্রতিনিধি নিয়োগ চলছে! ফোন: ০১৭৬৩৬৫৩২৮৩
সংবাদ শিরোনাম:
ইরান উত্তেজনার মধ্যে মিত্রদের অস্ত্র দিচ্ছে যুক্তরাষ্ট্র পাকিস্তানকে পেছনে ফেলে এগোল বাংলাদেশ নারী ক্রিকেট যুদ্ধ বন্ধে পাকিস্তানের মাধ্যমে যুক্তরাষ্ট্রকে নতুন প্রস্তাব দিল ইরান স্বৈরাচার শ্রমিকদের ভাগ্য নিয়ে ছিনিমিনি খেলেছে: প্রধানমন্ত্রী ‘গুপ্ত রাজনীতি করে না ইসলামী আন্দোলন বাংলাদেশ’: ফয়জুল করীম একাত্তরের জামায়াত ও বর্তমান জামায়াত এক নয়: মিয়া গোলাম পরওয়ার শ্রমিক আন্দোলনের ইতিহাসে পহেলা মে এড়িয়ে যুক্তরাষ্ট্র মার্কিন যুদ্ধজাহাজে রসদ সরবরাহ শুরু, সামরিক প্রস্তুতি জোরদার ইতিহাসের মে দিবস, বর্তমানেও অধিকার আদায়ের লড়াই ইরানের প্রস্তাব প্রত্যাখ্যান, অবরোধ বহাল রাখলেন ট্রাম্প




পটুয়াখালীর রাঙ্গাবালীতে তাবলিগের দুই ভারতীয়সহ ৪ জনের করোনা শনাক্ত

পটুয়াখালীর রাঙ্গাবালীতে তাবলিগের দুই ভারতীয়সহ ৪ জনের করোনা শনাক্ত




রাঙ্গাবালী প্রতিনিধি॥ পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলায় প্রথমবারের মত চারজনের করোনাভাইরাসের সংক্রমণ শনাক্ত হয়েছে। তাদের মধ্যে তাবলিগ জামাতে আসা দুইজন ভারতের বিহারের নাগরিক এবং একজন পাবনা জেলার। মঙ্গলবার দুপুরে পটুয়াখালী জেলা প্রশাসক মো. মতিউল ইসলাম চৌধুরী এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য নিশ্চিত করেন।

 

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, গত ১৮ এপ্রিল এই উপজেলা থেকে ১২ জনের নমুনা সংগ্রহ করা হয়। এরমধ্যে চারজনের করোনা শনাক্ত হয়। তাদের মধ্যে তাবলিগ জামাতে আসা দুইজন ভারতের বিহারের নাগরিক এবং একজন পাবনা জেলার। এছাড়া ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রে নিয়োজিত এক উপসহকারী কমিউনিটি মেডিকেল অফিসারেরও করোনা শনাক্ত হয়েছে।

 

খোঁজ নিয়ে জানা গেছে, মঙ্গলবার বিকাল পর্যন্ত করোনা শনাক্ত হওয়ায় তাবলিগ জামাতের ওই তিন ব্যক্তি উপজেলার ছোটবাইশদিয়া ইউনিয়নের ফুলখালী গ্রামে অবস্থিত মারকাজ মসজিদে কোয়ারেন্টিনে রয়েছেন। তাবলিগ জামাতের উপজেলা আমির মো. ফয়সাল আহম্মেদ বলেন, ‘তাবলিগ জামাতে আসা ওই তিনজন ব্যক্তির মধ্যে করোনাভাইরাসের কোনো উপসর্গ নেই। তারা পুরোপুরি সুস্থ আছেন। সুতরাং পুন:রায় তাদের নমুনা সংগ্রহ করে পরীক্ষার দাবি জানাচ্ছি।

 

এ ব্যাপারে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মাশফাকুর রহমান বলেন, ‘রাঙ্গাবালীতে প্রথমবারের মত চারজন করোনা শনাক্ত হয়েছে। তাদেরকে শিগগিরই আইসোলেশনে নেয়া হবে। ঝুঁকি এড়াতে এ উপজেলাকে পুরোপুরি লকডাউন করা হবে কিনা জানতে চাইলে তিনি বলেন, ‘ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে কথা বলে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।

সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *










Facebook

© ভয়েস অব বরিশাল কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed BY: AMS IT BD