বরিশাল বিভাগে ডেঙ্গুর গ্রাসে হাজারো মানুষ, ২৪ ঘন্টায় মৃত্যু ৩ জনের Latest Update News of Bangladesh

শনিবার, ০২ মে ২০২৬, ০২:১৭ পূর্বাহ্ন

বিজ্ঞপ্তি :
Latest Update Bangla News 24/7 আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি ভয়েস অব বরিশালকে জানাতে ই-মেইল করুন- inbox.voiceofbarishal@gmail.com অথবা hmhalelbsl@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।*** প্রতিনিধি নিয়োগ চলছে!! বরিশাল বিভাগের সমস্ত জেলা,উপজেলা,বরিশাল মহানগরীর ৩০টি ওয়ার্ড ও ক্যাম্পাসে প্রতিনিধি নিয়োগ চলছে! ফোন: ০১৭৬৩৬৫৩২৮৩
সংবাদ শিরোনাম:
পাকিস্তানকে পেছনে ফেলে এগোল বাংলাদেশ নারী ক্রিকেট যুদ্ধ বন্ধে পাকিস্তানের মাধ্যমে যুক্তরাষ্ট্রকে নতুন প্রস্তাব দিল ইরান স্বৈরাচার শ্রমিকদের ভাগ্য নিয়ে ছিনিমিনি খেলেছে: প্রধানমন্ত্রী ‘গুপ্ত রাজনীতি করে না ইসলামী আন্দোলন বাংলাদেশ’: ফয়জুল করীম একাত্তরের জামায়াত ও বর্তমান জামায়াত এক নয়: মিয়া গোলাম পরওয়ার শ্রমিক আন্দোলনের ইতিহাসে পহেলা মে এড়িয়ে যুক্তরাষ্ট্র মার্কিন যুদ্ধজাহাজে রসদ সরবরাহ শুরু, সামরিক প্রস্তুতি জোরদার ইতিহাসের মে দিবস, বর্তমানেও অধিকার আদায়ের লড়াই ইরানের প্রস্তাব প্রত্যাখ্যান, অবরোধ বহাল রাখলেন ট্রাম্প দিল্লি চলচ্চিত্র উৎসবে আন্তর্জাতিক স্বীকৃতি পাচ্ছেন সংগীতশিল্পী রুনা লায়লা




বরিশাল বিভাগে ডেঙ্গুর গ্রাসে হাজারো মানুষ, ২৪ ঘন্টায় মৃত্যু ৩ জনের

বরিশাল বিভাগে ডেঙ্গুর গ্রাসে হাজারো মানুষ, ২৪ ঘন্টায় মৃত্যু ৩ জনের




নিজস্ব প্রতিবেদক ॥ বরিশাল বিভাগে ডেঙ্গু পরিস্থিতি প্রতিদিনই নতুন সংকট তৈরি করছে। এ পর্যন্ত ছয় জেলায় আক্রান্ত হয়েছেন ২ হাজার ৪৮৬ জন মানুষ। প্রতিদিনই বাড়ছে আক্রান্তের সংখ্যা, বাড়ছে মৃত্যুও। গত ২৪ ঘণ্টায় নতুন করে ১২৪ জন হাসপাতালে ভর্তি হয়েছেন এবং ৩ জনের মৃত্যু হয়েছে।

মৃতদের মধ্যে রয়েছেন—পিরোজপুরের ইসরাত জাহান (২০), বরগুনার চাঁন মিয়া (৭৫) ও গোশাই দাস (৮৫)। তাদের যথাক্রমে বরিশাল শের-ই বাংলা মেডিক্যাল কলেজ ও বরগুনা সদর হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছিল।

ডেঙ্গু আক্রান্তদের মধ্যে বরগুনায় আক্রান্ত ও মৃত্যু সর্বাধিক। বরগুনায় এখন পর্যন্ত আক্রান্ত ১ হাজার ৩৫৪ জন, যা বিভাগের মোট সংক্রমণের অর্ধেকেরও বেশি। সাতজন মৃত্যুর মধ্যে পাঁচজনই বরগুনার।

বরিশাল বিভাগীয় স্বাস্থ্য পরিচালক ডা. শ্যামল কৃষ্ণ মন্ডল জানান, “বৃষ্টি ছাড়াও এবার ডেঙ্গুর বিস্তার ঘটছে। জলাবদ্ধতার পাশাপাশি পরিচ্ছন্নতার অভাব এ অবস্থার জন্য দায়ী।”

তিনি বলেন, “সরকারি হিসাবেও আক্রান্তের সংখ্যা উদ্বেগজনক। তবে প্রকৃত সংখ্যা আরও অনেক বেশি। অনেকে বেসরকারি হাসপাতাল বা বাসায় থেকে চিকিৎসা নিচ্ছেন, যাদের হিসাব আমাদের কাছে নেই।”

তিনি আরও বলেন, “আমাদের পর্যাপ্ত চিকিৎসা ব্যবস্থা রয়েছে। তবে এই পরিস্থিতি শুধু চিকিৎসার মাধ্যমে ঠেকানো যাবে না, বরং সচেতনতা ও মশা নিধনে সবার অংশগ্রহণ দরকার।”

জনস্বাস্থ্য বিশেষজ্ঞদের মতে, এখনই যদি মানুষ ব্যক্তিগত ও সামাজিকভাবে সতর্ক না হয়, তবে ডেঙ্গুর ভয়াবহতা আরও বাড়বে এবং তা হতে পারে মহামারির রূপও।

সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *










Facebook

© ভয়েস অব বরিশাল কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed BY: AMS IT BD