আ’লীগের মনোনয়ন প্রত্যাশী এ্যানী রহমানের গাড়িবহরে গুলি; বিক্ষোভ Latest Update News of Bangladesh

মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ১২:২১ পূর্বাহ্ন

বিজ্ঞপ্তি :
Latest Update Bangla News 24/7 আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি ভয়েস অব বরিশালকে জানাতে ই-মেইল করুন- inbox.voiceofbarishal@gmail.com অথবা hmhalelbsl@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।*** প্রতিনিধি নিয়োগ চলছে!! বরিশাল বিভাগের সমস্ত জেলা,উপজেলা,বরিশাল মহানগরীর ৩০টি ওয়ার্ড ও ক্যাম্পাসে প্রতিনিধি নিয়োগ চলছে! ফোন: ০১৭৬৩৬৫৩২৮৩
সংবাদ শিরোনাম:
ইরান উত্তেজনার মধ্যে মিত্রদের অস্ত্র দিচ্ছে যুক্তরাষ্ট্র পাকিস্তানকে পেছনে ফেলে এগোল বাংলাদেশ নারী ক্রিকেট যুদ্ধ বন্ধে পাকিস্তানের মাধ্যমে যুক্তরাষ্ট্রকে নতুন প্রস্তাব দিল ইরান স্বৈরাচার শ্রমিকদের ভাগ্য নিয়ে ছিনিমিনি খেলেছে: প্রধানমন্ত্রী ‘গুপ্ত রাজনীতি করে না ইসলামী আন্দোলন বাংলাদেশ’: ফয়জুল করীম একাত্তরের জামায়াত ও বর্তমান জামায়াত এক নয়: মিয়া গোলাম পরওয়ার শ্রমিক আন্দোলনের ইতিহাসে পহেলা মে এড়িয়ে যুক্তরাষ্ট্র মার্কিন যুদ্ধজাহাজে রসদ সরবরাহ শুরু, সামরিক প্রস্তুতি জোরদার ইতিহাসের মে দিবস, বর্তমানেও অধিকার আদায়ের লড়াই ইরানের প্রস্তাব প্রত্যাখ্যান, অবরোধ বহাল রাখলেন ট্রাম্প




আ’লীগের মনোনয়ন প্রত্যাশী এ্যানী রহমানের গাড়িবহরে গুলি; বিক্ষোভ

আ’লীগের মনোনয়ন প্রত্যাশী এ্যানী রহমানের গাড়িবহরে গুলি; বিক্ষোভ




পিরোজপুর প্রতিনিধি:
পিরোজপুর-১ আসনের আওয়ামীলীগের মনোনয়ন প্রত্যাশী শেখ এ্যানী রহমানের গাড়িবহরে হামলা ও গুলির অভিযোগ পাওয়া গেছে। এর প্রতিবাদে গতকাল বুধবার সকালে নাজিরপুরে এ্যানী রহমানের সমর্থকদের উদ্যোগে মিছিল ও পথসভার আয়োজন করা হয়েছে। উপজেলা পরিষদ চত্বরে আয়োজিত পথসভায় বক্তব্য রাখেন উপজেলার শ্রীরামকাঠী ইউপি চেয়ারম্যান উত্তম কুমার মৈত্র, উপজেলা যুবলীগের সাবেক সভাপতি মো.অহিদুজ্জামান খান ঠান্ডু, যুবলীগ নেতা বিপ্লব, বদিউজ্জামান কাঞ্চন প্রমুখ।

শেখ এ্যানী রহমান হলেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের চাচাতো ভাই ও বঙ্গবন্ধু মেমোরিয়াল ট্রাষ্টের সদস্যসচীব হাফিজুর রহমান টোকনের স্ত্রী। গত মঙ্গলবার রাত সোয়া ৮টার দিকে শহরের দামোদর ব্রীজ এলাকায় এ হামলার ঘটনা ঘটে বলে প্রত্যক্ষদর্শীরা জানান। এ হামলায় ৩ জন আহত হয়েছে। ওই গাড়ি বহরে থাকা জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি মো. মাকসুদুর রহমান লিটন জানান, ওই রাতে এ্যানী আপার গাড়ির বহর শহরে প্রবেশ করার সময় দামোদর ব্রীজের কাছে বসে কিছু মুখোশধারী দুর্বৃত্তরা এ হামলা চালায় ও গুলি করে।

তবে গুলি তার গাড়িতে লাগে নি। এ ঘটনার পরে তার এক দেহরক্ষী শর্টগান দিয়ে ফাঁকা গুলি ছোড়েন। এর পর দুর্বৃত্তরা পালিয়ে যায়। এ ঘটনায় স্থানীয় লোকজন ও গাড়িবহরে থাকা নেতা-কর্মীরা হামলাকারীদের ধাওয়া করলে তারা পালিয়ে যায়। এ ব্যাপারে শেখ এ্যানী রহমান বলেন, হামলাকারীদের হামলার পর পুলিশের ভুমিকা রহস্য জনক।

এ ব্যাপারে সদর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. জিয়াউল হক জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে। ঘটনার পর শহরে অতিরিক্ত পুলিশ মোতায়েন সহ টহল পুলিশ ব্যাবস্থা জোরদার করা হয়েছে। এ ব্যপারে পুলিশ সুপার মোহাম্মাদ সালাম কবির জানান, ঘটনার পর সেখানে অতিরিক্ত পুলিশ সুপার সহ পুলিশের কর্মকর্তারা সেখানে পরিদর্শন করেছেন। এ ব্যাপারে আইনী ব্যাবস্থা গ্রহনের নির্দেশ দেয়া হয়েছে।

সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *










Facebook

© ভয়েস অব বরিশাল কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed BY: AMS IT BD