স্বপনের দম্ভো,আমি কে চিনো না Latest Update News of Bangladesh

মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ০৩:০০ অপরাহ্ন

বিজ্ঞপ্তি :
Latest Update Bangla News 24/7 আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি ভয়েস অব বরিশালকে জানাতে ই-মেইল করুন- inbox.voiceofbarishal@gmail.com অথবা hmhalelbsl@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।*** প্রতিনিধি নিয়োগ চলছে!! বরিশাল বিভাগের সমস্ত জেলা,উপজেলা,বরিশাল মহানগরীর ৩০টি ওয়ার্ড ও ক্যাম্পাসে প্রতিনিধি নিয়োগ চলছে! ফোন: ০১৭৬৩৬৫৩২৮৩
সংবাদ শিরোনাম:
সংরক্ষিত নারী আসনে শক্তিশালী প্রতিনিধিত্বে বিএনপির নতুন তালিকা বিচার ব্যবস্থায় আস্থা ফিরলেই কমবে মব ভায়োলেন্স: প্রধানমন্ত্রী রাষ্ট্রীয় সফরে মন্ত্রী-প্রতিমন্ত্রীদের অভ্যর্থনা ও নিরাপত্তায় নতুন নীতিমালা বিআরটিএ বৈঠকে চূড়ান্ত হয়নি বাসভাড়া, বৃদ্ধির সিদ্ধান্ত আজ ইরান-যুক্তরাষ্ট্র আলোচনা ঘিরে ভাসা চুক্তির আশঙ্কা. উদ্বেগ ইউরোপীয়দের পটপরিবর্তনের পর শেখ হাসিনার সঙ্গে যোগাযোগ হয়েছে: জিএম কাদের ইউরেনিয়াম বিষয়ে যুক্তরাষ্ট্র-ইরান যৌথভাবে কাজ করবে: ট্রাম্প আইএমএফ ঋণ কর্মসূচি চালু, গণমাধ্যমের খবর অসত্য দাবি সরকারের ফুয়েল পাস অ্যাপ চালু, জ্বালানি বিতরণে স্বচ্ছতা আগামী ২৪ ঘণ্টায় সারা দেশে ঝড়-বৃষ্টির সতর্কতা




স্বপনের দম্ভো,আমি কে চিনো না

স্বপনের দম্ভো,আমি কে চিনো না




স্টাফ রিপোর্টার:
আদালত থেকে জামিন নিয়ে বাদীকে এভাবেই হুমকি দিল ২৪ নং ওয়ার্ডের কাউন্সিলর ফিরোজ আহম্মেদ এর ভাই রাইভিউল কবির স্বপন। এঘটনায় জীবনের নিরাপত্তা চেয়ে গতকাল কোতয়ালী মডেল থানায় একটি সাধারণ ডায়েরী করেছেন নগরীর ২৪ নং ওয়ার্ডের বাসিন্দা ইউসুফ দুলালী(বাদী)। যাহার নং- ৬৭২।

সাধারন ডায়েরী সূত্রে জানা যায়, বাদী ইউসুফ দুরানী চলতি বছরের ২৩ জুলাই স্বপন ও তার ছেলে শাওন সহ ১২ জনকে অভিযুক্ত করে মামলা দায়ের করলে পরবর্তী তারিখে এজাহার ভূক্ত করার সংশ্লিষ্ট থানাকে নির্দেশ দেন আদালত। গত ১১ সেপ্টেম্বর আদালত থেকে জামিন নেয় আসামীরা। ঐদিন বিকেলে স্বপনসহ অন্যান্যরা বাদীর বাড়ীর সামনে গিয়ে তাকে পুলিশ আমার পকেটে, মামলা টামলা দিয়া কিছুই করতে পারবি না। তোকে এলাকা ছাড়াসহ পৃথীবি থেকে চিরদিনের মত সরিয়ে দিব বলে বিভিন্ন অকথ্য ভাষায় হুমকি প্রদান করে। প্রসঙ্গত, গত ২০১৬ সালের ২৬ আগস্ট বাদী ভিটি বরাট করার জন্য জায়গা রাখে।

ওই জায়গা আসামীরা ড্রেজার দিয়ে বরাট করে মালিকের কাছ থেকে সব টাকা নিয়ে আসে। ওই টাকা থেকে বাদীকে কোন টাকা দেয়নি। ফলে বাদীর পাওনা টাকা চাইতে গেলে ওই সকাল ১১ টায় বাদীর বসত বাড়ির আসামীরা পরিকল্পিতভাবে বাদীর উপর হামলা চালায়। এ সময় লোহার রড দিয়ে পিটিয়ে হাত পা ভেঙ্গে দেয়। বাদীর ডাক-চিৎকারে সাক্ষীরা এগিয়ে এলে আসামীরা পালিয়ে যায়। স্থানীয়রা বাদীকে উদ্ধার করে শেবাচিম হাসপাতালে ভর্তি করে। শেবাচিম হাসপাতালের ডাক্তার বাদীকে উন্নত চিকিৎসার জন্য ঢাকার পঙ্গু হাসপাতালে ভর্তির পরামর্শ দেয়। আর্থিক অসচ্ছলতার কারণে ঢাকায় না নিয়ে বরিশালের পলি ক্লিনিকে ভর্তি হয়।

সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *










Facebook

© ভয়েস অব বরিশাল কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed BY: AMS IT BD