করোনা মহামারির ঝুঁকি এড়াতে চলতি বছরের উচ্চ মাধ্যমিক পরীক্ষা পেছানো হচ্ছে Latest Update News of Bangladesh

বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬, ০৩:১৬ অপরাহ্ন

বিজ্ঞপ্তি :
Latest Update Bangla News 24/7 আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি ভয়েস অব বরিশালকে জানাতে ই-মেইল করুন- inbox.voiceofbarishal@gmail.com অথবা hmhalelbsl@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।*** প্রতিনিধি নিয়োগ চলছে!! বরিশাল বিভাগের সমস্ত জেলা,উপজেলা,বরিশাল মহানগরীর ৩০টি ওয়ার্ড ও ক্যাম্পাসে প্রতিনিধি নিয়োগ চলছে! ফোন: ০১৭৬৩৬৫৩২৮৩
সংবাদ শিরোনাম:
ইরান উত্তেজনার মধ্যে মিত্রদের অস্ত্র দিচ্ছে যুক্তরাষ্ট্র পাকিস্তানকে পেছনে ফেলে এগোল বাংলাদেশ নারী ক্রিকেট যুদ্ধ বন্ধে পাকিস্তানের মাধ্যমে যুক্তরাষ্ট্রকে নতুন প্রস্তাব দিল ইরান স্বৈরাচার শ্রমিকদের ভাগ্য নিয়ে ছিনিমিনি খেলেছে: প্রধানমন্ত্রী ‘গুপ্ত রাজনীতি করে না ইসলামী আন্দোলন বাংলাদেশ’: ফয়জুল করীম একাত্তরের জামায়াত ও বর্তমান জামায়াত এক নয়: মিয়া গোলাম পরওয়ার শ্রমিক আন্দোলনের ইতিহাসে পহেলা মে এড়িয়ে যুক্তরাষ্ট্র মার্কিন যুদ্ধজাহাজে রসদ সরবরাহ শুরু, সামরিক প্রস্তুতি জোরদার ইতিহাসের মে দিবস, বর্তমানেও অধিকার আদায়ের লড়াই ইরানের প্রস্তাব প্রত্যাখ্যান, অবরোধ বহাল রাখলেন ট্রাম্প




করোনা মহামারির ঝুঁকি এড়াতে চলতি বছরের উচ্চ মাধ্যমিক পরীক্ষা পেছানো হচ্ছে

করোনা মহামারির ঝুঁকি এড়াতে চলতি বছরের উচ্চ মাধ্যমিক পরীক্ষা পেছানো হচ্ছে




ভয়েস অব বরিশাল ডেস্ক॥ করোনা মহামারির ঝুঁকি এড়াতে চলতি বছরের উচ্চ মাধ্যমিক ও সমমান পরীক্ষা পিছিয়ে দেওয়ার ঘোষণা আসছে। পরীক্ষা নেওয়ার সব প্রস্তুতি সম্পন্ন করা হলেও কার্যত পাবলিক পরীক্ষা নেওয়ার মতো অবস্থা এখন নেই, এ বিষয়ে অনেকটাই একমত হয়েছেন বিভিন্ন শিক্ষা বোর্ডের শীর্ষ কর্মকর্তারা। শিক্ষা মন্ত্রণালয়ের অনুমোদন সপেক্ষে রোববার কিংবা সোমবার উচ্চ মাধ্যমিক পরীক্ষা পেছানোর ঘোষণা দেওয়া হতে পারে।

একাধিক শিক্ষা বোর্ডের চেয়ারম্যানের সঙ্গে কথা বলে এ তথ্য জানা গেছে। তারা জানিয়েছেন, পরীক্ষা পিছিয়ে দেওয়ার অভিমত এরই মধ্যে শিক্ষা মন্ত্রণালয়কে জানানো হয়েছে। এরই পরিপ্রেক্ষিতে গত বুধবার শিক্ষা মন্ত্রণালয়ে এইচএসসি পরীক্ষা সংক্রান্ত আইনশৃঙ্খলা কমিটির বৈঠক হওয়ার কথা থাকলেও তা বাতিল করা হয়। প্রতিটি পাবলিক পরীক্ষার এক সপ্তাহ আগে শিক্ষামন্ত্রীর সভাপতিত্বে এ সভা অনুষ্ঠিত হয়। সভা বাতিল হওয়া পরীক্ষা পিছিয়ে দেওয়ারই ইঙ্গিত বলে জানান তারা। উচ্চমাধ্যমিক ও সমমান পরীক্ষার আর বাকি মাত্র দশ দিন। আগামী ১ এপ্রিল বাংলা (অবশ্যিক) প্রথমপত্র দিয়ে এইচএসসি পরীক্ষা শুরু হওয়ার কথা রয়েছে। ৪ মে পর্যন্ত তত্ত্বীয় পরীক্ষা হওয়ার কথা। এরপর ৫ মে ব্যবহারিক পরীক্ষা শুরু হয়ে ১৩ মে পর্যন্ত চলার কথা রয়েছে।

সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *










Facebook

© ভয়েস অব বরিশাল কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed BY: AMS IT BD