ঝালকাঠিতে ৪ দিনেও আসামি গ্রেফতার করেনি পুলিশ, সংবাদ সম্মেলন Latest Update News of Bangladesh

মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ০২:০৩ পূর্বাহ্ন

বিজ্ঞপ্তি :
Latest Update Bangla News 24/7 আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি ভয়েস অব বরিশালকে জানাতে ই-মেইল করুন- inbox.voiceofbarishal@gmail.com অথবা hmhalelbsl@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।*** প্রতিনিধি নিয়োগ চলছে!! বরিশাল বিভাগের সমস্ত জেলা,উপজেলা,বরিশাল মহানগরীর ৩০টি ওয়ার্ড ও ক্যাম্পাসে প্রতিনিধি নিয়োগ চলছে! ফোন: ০১৭৬৩৬৫৩২৮৩
সংবাদ শিরোনাম:
ইরান উত্তেজনার মধ্যে মিত্রদের অস্ত্র দিচ্ছে যুক্তরাষ্ট্র পাকিস্তানকে পেছনে ফেলে এগোল বাংলাদেশ নারী ক্রিকেট যুদ্ধ বন্ধে পাকিস্তানের মাধ্যমে যুক্তরাষ্ট্রকে নতুন প্রস্তাব দিল ইরান স্বৈরাচার শ্রমিকদের ভাগ্য নিয়ে ছিনিমিনি খেলেছে: প্রধানমন্ত্রী ‘গুপ্ত রাজনীতি করে না ইসলামী আন্দোলন বাংলাদেশ’: ফয়জুল করীম একাত্তরের জামায়াত ও বর্তমান জামায়াত এক নয়: মিয়া গোলাম পরওয়ার শ্রমিক আন্দোলনের ইতিহাসে পহেলা মে এড়িয়ে যুক্তরাষ্ট্র মার্কিন যুদ্ধজাহাজে রসদ সরবরাহ শুরু, সামরিক প্রস্তুতি জোরদার ইতিহাসের মে দিবস, বর্তমানেও অধিকার আদায়ের লড়াই ইরানের প্রস্তাব প্রত্যাখ্যান, অবরোধ বহাল রাখলেন ট্রাম্প




ঝালকাঠিতে ৪ দিনেও আসামি গ্রেফতার করেনি পুলিশ, সংবাদ সম্মেলন

ঝালকাঠিতে ৪ দিনেও আসামি গ্রেফতার করেনি পুলিশ, সংবাদ সম্মেলন




ঝালকাঠি প্রতিনিধি॥ ঝালকাঠির রাজাপুরের পুটিয়াখালি বাজারে ডিশ ব্যবসায়ী ওবায়দুলকে হত্যার উদ্দেশ্যে মাথা, হাত-পা কুপিয়ে জখমের ঘটনায় মামলা করে আসামীদের অব্যাহত হুমকিতে বিপাকে পড়েছেন কৈখালীর উত্তর চড়াইল গ্রামের দেলোয়ার হোসেনের স্ত্রী মোসাঃ নুরজাহান বেগম (৬০)। এ ঘটনায় রাজাপুর থানায় ১৬ মার্চ বরিশাল এয়ারপোর্ট থানার এএসআই রাজাপুর উপজেলার সত্যনগর গ্রামের ইদ্রিস মৃধার ছেলে চিহ্নিত মাদক ব্যবসায়ী অপু মৃধাসহ ৪ জনের নাম উল্লেখ্যপূর্বক আরও ২/৩ জনের নামে মামলা করলেও ৪দিন অতিবাহিত হলেও পুলিশ কোন আসামীকে গ্রেফতার করেনি বলে রাজাপুর সাংবাদিক ক্লাবে বৃহস্পতিবার সকালে সংবাদ সম্মেলন করে অভিযোগ করেছেন। বর্তমানে আহত ডিশ ব্যবসায়ী ওবায়দুল বরিশাল শেবাচিমে মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছেন এবং তার পরিবারের লোকজনরা নানা ধরনের হুমকিতে অসহায় হয়ে নিরাপত্তাহীনতায় ভুগছেন। সংবাদ সম্মেলনে লিখিত অভিযোগের নুরজাহান বেগম জানান, গত ১৫ মার্চ দুপুরে পুটিয়াখালি বাজারের একটি সেলুনে চুল কাটছিলেন ডিস ব্যবসায়ী ছেলে ওবায়দুল।

 

এ সময় পূর্ব বিরোধ ও মাদক বিক্রিতে বাধা দেওয়ার জের ধরে বরিশাল এয়ারপোর্ট থানার এএসআই রাজাপুর উপজেলার সত্যনগর গ্রামের ইদ্রিস মৃধার ছেলে চিহ্নিত সন্ত্রাসী ও মাদকসেবী অপু মৃধা ও তার সহযোগী আঙ্গারিয়া গ্রামের সত্তার তালুকদারের ছেলে হৃদয় তালুকদার, আলগি গ্রামের আউয়াল হাওলাদারের ছেলে নাঈমুল ও আঙ্গারিয়া গ্রামের জব্বার ব্যাপারির ছেলে নাঈমসহ কয়েক যুবক মিলে ওবায়দুলকে দেশীয় দারালো অস্ত্র ও লোহার রড দিয়ে হত্যার উদ্দেশ্যে মাথা, হাত ও পাসহ শরীরের বিভিন্ন স্থানে কুপিয়ে জখম করে। পরে ১৬ মার্চ রাতে রাজাপুর থানায় ওবায়দুলের মা নুর জাহান বেগম মামলা (নং০৮/৪৫) করেন। মামলা করার পর পুলিশ আসামীদের গ্রেফতার না করায় বরিশাল হাসপাতালে গিয়ে ১ নং আসামি অপু মৃধার পিতা বরিশাল এয়ারপোর্ট থানার এএসআই ইদ্রিস মৃধা, বেপরোয়া আসামি ও আসামীদের স্বজনসহ অজ্ঞাত ব্যক্তিরা সন্দেহ জনকভাবে ঘোরাফেরা করাসহ নানাভাবে মামলা তুলে নিতে হুমকি দিচ্ছে। বরিশাল এয়ারপোর্ট থানার এ এস আই ইদ্রিস মৃধা হুমকি দিয়ে বলেন য়ে, মামলা তুলে না নিলে দেশের বিভিন্ন থানায় মামলা দিয়ে বাড়ী ঘর ছাড়া করা হবে। এসব অভিযোগের বিষয়ে বরিশাল এয়ারপোর্ট থানার এএসআই ইদ্রিস জানান, তাদের কোন হুমকি দেয়া হয়নি, সব ভূয়া। কাউকে মারার সার্পোট তিনি কোনদিনই করেনি।

তিনি তার ছেলের পক্ষ কোনদিনই নেননি বলেও জানান। তাকে পারিবারিকভাবেই কঠোরভাবে শাসন করা হচ্ছে। এসব বিষয় পুলিশকে সার্বোক্ষণিক জানালে কোন কর্ণপাত না করে আসামি অপু মৃধা পুলিশের পুত্র হওয়ায় আসামীদের দ¦ারা আর্থিক ভাবে লাভবান হয়ে আসামীদের পক্ষ নিয়েছে। তবে এসব অভিযোগ অস্বীকার করে রাজাপুর থানার ওসি জাহিদ হোসেন জানান, ঘটনার পরই আসামিরা এলাকা ছাড়া, তাদের গ্রেফতারের অভিযান অব্যাহত আছে। তবে এ মামলার কাউকেই গ্রেফতার করা সম্ভব হয়নি।

সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *










Facebook

© ভয়েস অব বরিশাল কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed BY: AMS IT BD