সংবাদ শিরোনাম:

রাজাপুরে জমি নিয়ে বিরোধে ভাইয়ের হাতে ভাই খুন!

  • Reporter Name
  • প্রকাশের সময় : 07:34:17 pm, Tuesday, 20 May 2025
  • 16 সংবাদটি দেখা হয়েছে

ঝালকাঠি প্রতিনিধি ॥ ঝালকাঠির রাজাপুর উপজেলার কৃষ্ণকাঠি গ্রামে পৈতৃক জমি নিয়ে বিরোধের জেরে মো. সমির মল্লিক (৪০) নামের এক ব্যক্তি নিহত হয়েছেন। মঙ্গলবার (২০ মে) দুপুর ১টার দিকে নিজ বাড়িতে এ মর্মান্তিক ঘটনা ঘটে। নিহত সমির মল্লিক ওই গ্রামের মৃত আলতাফ হোসেন মল্লিকের ছেলে।

স্থানীয় সূত্র ও নিহতের পরিবারের সদস্যদের দাবি, সমির মল্লিক ও তার চাচাতো ভাই বাবুল মল্লিকের মধ্যে দীর্ঘদিন ধরে জমি নিয়ে বিরোধ চলে আসছিল। মঙ্গলবার দুপুরে সেই বিরোধকে কেন্দ্র করে তাদের মধ্যে কথা কাটাকাটি শুরু হয়, যা পরে ধাক্কাধাক্কি ও হাতাহাতিতে রূপ নেয়। সংঘর্ষের একপর্যায়ে সমির মল্লিক মাটিতে পড়ে যান এবং গুরুতর আহত হন। দ্রুত তাকে ঝালকাঠি সদর হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

নিহতের পরিবারের অভিযোগ, সংঘর্ষের সময় বাবুল মল্লিক শাবল দিয়ে সমির মল্লিকের মাথায় আঘাত করেন, যার ফলে তার মৃত্যু ঘটে। তবে এ বিষয়ে ভিন্ন মত দিয়েছেন ঝালকাঠি সদর থানার তদন্ত কর্মকর্তা মো. মেহেদী হাসান। তিনি বলেন, “নিহতের শরীরে কোনো দৃশ্যমান আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। ময়নাতদন্তের প্রতিবেদন না পাওয়া পর্যন্ত মৃত্যুর প্রকৃত কারণ বলা যাচ্ছে না।”

এদিকে এ হত্যাকাণ্ড ঘিরে এলাকায় ব্যাপক উত্তেজনা বিরাজ করছে। যে কোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি এড়াতে কৃষ্ণকাঠি গ্রামে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে প্রশাসন তৎপর রয়েছে।

এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে বলে জানিয়েছে পুলিশ। নিহতের পরিবার সুষ্ঠু তদন্ত ও দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

Facebook

স্ত্রী হত্যার অভিযোগে স্বামী-দেবর আটক

রাজাপুরে জমি নিয়ে বিরোধে ভাইয়ের হাতে ভাই খুন!

প্রকাশের সময় : 07:34:17 pm, Tuesday, 20 May 2025