জাতীয় নির্বাচনে প্রস্তুত সেনাবাহিনী, নির্দেশনার অপেক্ষা Latest Update News of Bangladesh

মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ০৩:০৪ পূর্বাহ্ন

বিজ্ঞপ্তি :
Latest Update Bangla News 24/7 আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি ভয়েস অব বরিশালকে জানাতে ই-মেইল করুন- inbox.voiceofbarishal@gmail.com অথবা hmhalelbsl@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।*** প্রতিনিধি নিয়োগ চলছে!! বরিশাল বিভাগের সমস্ত জেলা,উপজেলা,বরিশাল মহানগরীর ৩০টি ওয়ার্ড ও ক্যাম্পাসে প্রতিনিধি নিয়োগ চলছে! ফোন: ০১৭৬৩৬৫৩২৮৩
সংবাদ শিরোনাম:
ইরান উত্তেজনার মধ্যে মিত্রদের অস্ত্র দিচ্ছে যুক্তরাষ্ট্র পাকিস্তানকে পেছনে ফেলে এগোল বাংলাদেশ নারী ক্রিকেট যুদ্ধ বন্ধে পাকিস্তানের মাধ্যমে যুক্তরাষ্ট্রকে নতুন প্রস্তাব দিল ইরান স্বৈরাচার শ্রমিকদের ভাগ্য নিয়ে ছিনিমিনি খেলেছে: প্রধানমন্ত্রী ‘গুপ্ত রাজনীতি করে না ইসলামী আন্দোলন বাংলাদেশ’: ফয়জুল করীম একাত্তরের জামায়াত ও বর্তমান জামায়াত এক নয়: মিয়া গোলাম পরওয়ার শ্রমিক আন্দোলনের ইতিহাসে পহেলা মে এড়িয়ে যুক্তরাষ্ট্র মার্কিন যুদ্ধজাহাজে রসদ সরবরাহ শুরু, সামরিক প্রস্তুতি জোরদার ইতিহাসের মে দিবস, বর্তমানেও অধিকার আদায়ের লড়াই ইরানের প্রস্তাব প্রত্যাখ্যান, অবরোধ বহাল রাখলেন ট্রাম্প




জাতীয় নির্বাচনে প্রস্তুত সেনাবাহিনী, নির্দেশনার অপেক্ষা

জাতীয় নির্বাচনে প্রস্তুত সেনাবাহিনী, নির্দেশনার অপেক্ষা




ডেস্ক রিপোর্ট ॥ দেশজুড়ে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে সেনাবাহিনী সর্বদা প্রস্তুত এবং দায়িত্বশীলভাবে কাজ করছে বলে জানিয়েছেন সেনা সদর দপ্তরের মিলিটারি অপারেশনস ডিরেক্টরেটের কর্নেল স্টাফ কর্নেল মো. শফিকুল ইসলাম। সোমবার (৮ সেপ্টেম্বর) ঢাকার সেনানিবাসে এক ব্রিফিংয়ে তিনি এ তথ্য জানান।

তিনি বলেন, আইনশৃঙ্খলা শুধু সেনাবাহিনীর দায়িত্ব নয়, বরং সব বাহিনীকে মিলেমিশে কাজ করতে হবে। কোথাও কোথাও সমন্বয়হীনতা থাকায় দেরি হয়, তবে সেনাবাহিনী মাঠে নামলেই পরিস্থিতি স্বাভাবিক হয়। মব ভায়োলেন্স প্রসঙ্গে তিনি জানান, তথ্য পেতে কখনো কখনো দেরি হয়, তবে সেনাবাহিনীর উপস্থিতিতে কখনো পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে যায়নি।

রাজবাড়ীতে কবর থেকে লাশ উত্তোলনের ঘটনায় সেনাবাহিনীর দেরিতে পৌঁছানোর অভিযোগ প্রসঙ্গে তিনি বলেন, সেনাবাহিনী ঘটনাস্থলে পৌঁছানোর পরপরই পরিস্থিতি স্বাভাবিক হয়।

অবসরপ্রাপ্ত কিছু সেনা কর্মকর্তার সামাজিক যোগাযোগ মাধ্যমে বিভ্রান্তিকর প্রচার সম্পর্কে কর্নেল শফিকুল বলেন, “এসব প্রোপাগান্ডা কেউ বিশ্বাস করে না, তাদের উদ্দেশ্য মানুষ জানে। সরকার প্রয়োজনীয় ব্যবস্থা নেবে।”

তিনি মুক্তিযোদ্ধাদের অপমান নিয়ে স্পষ্ট অবস্থান জানিয়ে বলেন, মুক্তিযোদ্ধাদের কারণেই এই দেশের জন্ম হয়েছে। তাই বাংলাদেশ সেনাবাহিনী সবসময় তাদের প্রতি শ্রদ্ধা ও সম্মান রেখে চলেছে।

সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *










Facebook

© ভয়েস অব বরিশাল কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed BY: AMS IT BD