জনগণ পরিবর্তন চায়, তাকিয়ে আছে বিএনপির ওপর: মির্জা ফখরুল Latest Update News of Bangladesh

মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ০৩:২৩ পূর্বাহ্ন

বিজ্ঞপ্তি :
Latest Update Bangla News 24/7 আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি ভয়েস অব বরিশালকে জানাতে ই-মেইল করুন- inbox.voiceofbarishal@gmail.com অথবা hmhalelbsl@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।*** প্রতিনিধি নিয়োগ চলছে!! বরিশাল বিভাগের সমস্ত জেলা,উপজেলা,বরিশাল মহানগরীর ৩০টি ওয়ার্ড ও ক্যাম্পাসে প্রতিনিধি নিয়োগ চলছে! ফোন: ০১৭৬৩৬৫৩২৮৩
সংবাদ শিরোনাম:
ইরান উত্তেজনার মধ্যে মিত্রদের অস্ত্র দিচ্ছে যুক্তরাষ্ট্র পাকিস্তানকে পেছনে ফেলে এগোল বাংলাদেশ নারী ক্রিকেট যুদ্ধ বন্ধে পাকিস্তানের মাধ্যমে যুক্তরাষ্ট্রকে নতুন প্রস্তাব দিল ইরান স্বৈরাচার শ্রমিকদের ভাগ্য নিয়ে ছিনিমিনি খেলেছে: প্রধানমন্ত্রী ‘গুপ্ত রাজনীতি করে না ইসলামী আন্দোলন বাংলাদেশ’: ফয়জুল করীম একাত্তরের জামায়াত ও বর্তমান জামায়াত এক নয়: মিয়া গোলাম পরওয়ার শ্রমিক আন্দোলনের ইতিহাসে পহেলা মে এড়িয়ে যুক্তরাষ্ট্র মার্কিন যুদ্ধজাহাজে রসদ সরবরাহ শুরু, সামরিক প্রস্তুতি জোরদার ইতিহাসের মে দিবস, বর্তমানেও অধিকার আদায়ের লড়াই ইরানের প্রস্তাব প্রত্যাখ্যান, অবরোধ বহাল রাখলেন ট্রাম্প




জনগণ পরিবর্তন চায়, তাকিয়ে আছে বিএনপির ওপর: মির্জা ফখরুল

জনগণ পরিবর্তন চায়, তাকিয়ে আছে বিএনপির ওপর: মির্জা ফখরুল




ডেস্ক রিপোর্ট ॥ বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর শুক্রবার (২৯ আগস্ট) জাতীয় প্রেসক্লাবে ‘রক্তাক্ত জুলাই’ বই প্রকাশনা অনুষ্ঠানে মন্তব্য করেন, দেশে মধ্যপন্থা ও উদারপন্থী গণতন্ত্রকে সরিয়ে উগ্রবাদের রাজনীতি ফিরিয়ে আনার চেষ্টা চলছে।

নেতাকর্মীদের উদ্দেশ্যে তিনি বলেন, “শুধু ক্ষমতার আশায় নয়, ভালো কাজের মাধ্যমে জনগণের কাছে যেতে হবে। অনেক চক্রান্ত চলছে। উগ্রবাদের রাজনীতি প্রতিষ্ঠার চেষ্টা হচ্ছে, যা দেশের জন্য ক্ষতিকর।” ফখরুল আরও বলেন, রাজনীতিতে মতভেদ স্বাভাবিক, তবে বর্তমান পরিবেশে মানুষ বিভ্রান্ত, নির্বাচন নিয়ে আশঙ্কা রয়েছে।

ফখরুল আশ্বস্ত করেছেন, ঘোষণামাফিক নির্বাচন অনুষ্ঠিত হবে। তিনি সতর্ক করেছেন, নির্বাচন না হলে জাতি ক্ষতিগ্রস্ত হবে এবং ফ্যাসিবাদ পুনরায় ফিরে আসার সম্ভাবনা তৈরি হবে। বিদেশ থেকেও ফ্যাসিবাদ ফেরানোর প্রচেষ্টা চলছে।

তিনি বিএনপির অবদান তুলে ধরে বলেন, “বাংলাদেশে সংস্কারের কথাই প্রথম বলেছে বিএনপি। জিয়াউর রহমান বহুদলীয় গণতন্ত্র এবং গণমাধ্যমের স্বাধীনতা এনেছিলেন, খালেদা জিয়া সংসদীয় গণতন্ত্র প্রতিষ্ঠা করেছেন। তাই বিএনপি সংস্কারবিরোধী নয়, সব সংস্কার বিএনপির হাত ধরেই এসেছে।”

ফখরুল দাবি করেন, জুলাই-আগস্টে ছাত্ররা রাস্তায় বের হয়ে ফ্যাসিবাদ পালিয়ে গেছে। “আজ মানুষ পরিবর্তন চায় এবং সেটি বিএনপির কাছেই চায়। জনগণ বিএনপির ওপর তাকিয়ে আছে গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য।”

সভায় সভাপতিত্ব করেন কবি ও সাংবাদিক, বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা আবদুল হাই শিকদার। প্রধান বক্তা ছিলেন তারেক রহমানের উপদেষ্টা মাহাদী আমিন। এছাড়া বক্তব্য দেন বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা আবদুস সালাম এবং ড্যাব সভাপতি অধ্যাপক জাহানারা লাইজু।

সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *










Facebook

© ভয়েস অব বরিশাল কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed BY: AMS IT BD